1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৩৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিসিআরসির উদ্যোগে বৈষম্যমুক্ত নতুন বাংলাদেশ বিনির্মাণে প্রত্যাশা শীর্ষক আলোচনা সভা ও পুরস্কার প্রদান বন্দর নগরীতে ডিবির মধ্যরাতের তাণ্ডব ৫৪৩ কার্টুন অবৈধ বিদেশি সিগারেট উদ্ধার দুই চোরাকারবারি গ্রেপ্তার সীতাকুণ্ডে উঠান বৈঠকে স্বামীর পক্ষে ভোট চাইলেন স্ত্রী সীতাকুণ্ডে আমিরে জামায়াতের আগমন উপলক্ষে মিছিল সমাবেশ ন্যাশনাল ইংলিশ স্কুল চিটাগাং’র উদ্যোগে প্রকাশিত আটটি বইয়ের মোড়ক উম্মোচন ড. সুকোমল বড়ুয়া ধানের শীষ প্রতীক তুলে দিলেন চট্টগ্রাম ১৪ আসনের এমপি প্রার্থী জসীম উদ্দিন আহমেদকে পটিয়ায় গভীর রাতে শীতার্তের শীতবস্ত্র দিলেন ব্যাবসায়ী নুরুল আলম। শাহ মজিদিয়া আখতারুল উলুম দাখিল মাদ্রাসার ২৬ তম বার্ষিক সভা ও পুরস্কার বিতরণ সম্পন্ন গীতাঞ্জলি মাতৃসম্মিলনীর শীতবস্ত্র বিতরণ ঢাকা রিজেন্সিতে আন্তর্জাতিক নেটওয়ার্কিং বিজনেস ডিনার অনুষ্ঠিত

বাঁশখালীতে অস্ত্র তৈরীর কারখানার সন্ধান, কারিগর আটক

  • সময় বুধবার, ৩১ আগস্ট, ২০২২
  • ৩৬৯ পঠিত

আব্দুল সাত্তারঃ
বাঁশখালী থানাধীন চাম্বল ইউনিয়নের দুর্গম পাহাড়ী নতুন পাড়া এলাকায় অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র তৈরির কারখানা থেকে অস্ত্র তৈরির সরঞ্জামাদি ও ১০টি অস্ত্র সহ মূল কারিগর জাকির হোসেনকে আটক করা হয়।সে মৌলভী নুরুল হুদার ছেলে।
বুধবার (৩১ আগস্ট) র‍্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নূরুল আবছার বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, জাকির হোসেন কাঠের মিস্ত্রি ছিল।একটি অস্ত্রের বিভিন্ন যন্ত্রাংশ তৈরির জন্য গ্রাইন্ডার মেশিন, ঝালাই মেশিন, ড্রিল মেশিন, হাতুরি, রড কাটার, বাটালসহ বিভিন্ন সরঞ্জামাদি ব্যবহার করত। সে ৪ থেকে ৫ টা কিংবা বিভিন্ন লটে অস্ত্র তৈরি করতে সময় নিতো দশ থেকে পনের দিন। এক একটি অস্ত্র তৈরি করতে কাঁচামাল হিসেবে তার খরচ হতো দেড় থেকে দুই হাজার টাকা। এই অস্ত্রগুলো প্রকারভেদে ১৫ থেকে ২০ হাজার টাকায় বিক্রি করতো। সে অস্ত্রের কারখানা স্থাপন করে অস্ত্র তৈরি পূর্বক স্থানীয় জলদস্যু, মাদক ব্যবসায়ী এবং ডাকাত দলের সদস্যদের নিকট বিক্রয় করে আসছে। তাকে আরো দুইজন কারিগর অস্ত্র তৈরিতে সাহায্য করতো।
তিনি আরো জানান,স্থানীয় সূত্রমতে ও গোয়েন্দা তথ্য অনুযায়ী আটককৃত জাকির ৭-৮ বছর ধরে এই পেশার সাথে জড়িত। সে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সকলের দৃষ্টি এড়াতে মাঝে মাঝে লোক দেখানো কৃষি কাজ করতো।
গ্রেফতারকৃত আসামী এবং উদ্ধারকৃত অস্ত্র সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট