1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০৬:০৫ অপরাহ্ন
শিরোনামঃ
পাহাড় মেতেছে বিজুর আমেজে-নদীতে ফুল অর্পণের মধ্য দিয়ে পাহাড়িদের ঐতিহ্যবাহী উৎসব শুরু প্রবাল এক্সপ্রেসে ইট-পাথর নিক্ষেপ ইসলামাবাদে যাত্রী আহত, নিরাপত্তা নিয়ে চরম উদ্বেগ নাগরিক ছাত্র ঐক্য চট্টগ্রামে সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের ‘সোশ্যাল অ্যাওয়ার্ড ২০২৬’ প্রদান সম্প্রীতির অনন্য প্রতীক: পহেলা বৈশাখ -লায়ন উজ্জল কান্তি বড়ুয়া চন্দনাইশে বর্ণাঢ্য আয়োজনে প্রথমবারের মতো সম্মিলিত বর্ষবরণ ও বৈশাখী মেলা ১৪৩৩ বঙ্গোপসাগরে ফিশিং ট্রলার থেকে ১৫ কোটি টাকার ৫ লাখ ইয়াবা জব্দ, গ্রেফতার- ৯ চট্টগ্রামের হাটহাজারী উপজেলায় জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড মেলায় ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন আল্লাহর সন্তুষ্টি লাভের অন্যতম মাধ্যম হজ্ব -প্রফেসর ড. গিয়াস উদ্দিন তালুকদার বোয়ালখালীতে অবৈধভাবে মাটি কাটার দায়ে মোবাইল কোর্ট অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা বোয়ালখালীতে ধর্মীয় বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ, বৃত্তি প্রদান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান

বাঁশখালীতে ভিডিও করে সাহায্যের ‘অভিনয়’, টাকা ফেরত নেওয়ার অভিযোগ

  • সময় রবিবার, ১৩ এপ্রিল, ২০২৫
  • ১৬৭ পঠিত

জামশেদুল ইসলামঃ

চট্টগ্রামের বাঁশখালীর মিনজিরীতলা এলাকায় মানবতার মুখোশ পরে প্রতারণার অভিযোগ উঠেছে আতাউল বারি কাদেরী নামে এক যুবকের বিরুদ্ধে।

৩১ মার্চ, শারীরিকভাবে অসুস্থ ও অর্থকষ্টে জর্জরিত ফরিদুর রহমান সিকদার নামে এক বৃদ্ধকে ৩০ হাজার টাকা সাহায্য করছেন—এমন একটি ভিডিও ফেসবুকে প্রকাশ করেন কাদেরী। ভিডিওতে দেখা যায়, বৃদ্ধের হাতে নগদ টাকা তুলে দিচ্ছেন তিনি এবং তাকে ক্যামেরার দিকে তাকিয়ে বলতে বলা হচ্ছে—”টাকা পেয়েছেন কি না!”

তবে ভিডিওর পরপরই চাঞ্চল্যকর তথ্য সামনে আসে। গোপনে ধারণ করা এক ভয়েস রেকর্ডে শোনা যায়, ওই টাকা কেবল ভিডিওর জন্যই দেওয়া হয়েছিল এবং পরক্ষণেই তা কৌশলে ফেরত নিয়ে যান আতাউল বারি কাদেরী। রেকর্ডে তিনি স্বীকার করেন, “ভিডিও করেই টাকা ফেরত নিয়ে নেব, আগেই বলে দিয়েছিলাম। আমি শুধু চা খাওয়ার টা দিব বলছিলাম।”

ভুক্তভোগী পরিবার বিষয়টি নিয়ে থানায় লিখিতভাবে অভিযোগ আকারে দাখিল করেছেন বলে জানান ভুক্তভোগী পরিবার ।

অভিযুক্ত কাদেরীর ফেসবুক ঘেঁটে দেখা গেছে, তিনি প্রায়শই এমন অসহায় মানুষের পাশে থাকার ভিডিও পোস্ট করেন এবং সাহায্যের জন্য নিজের ব্যক্তিগত বিকাশ নম্বর শেয়ার করেন। এছাড়াও তার কিছু পোস্টে সহিংসতা বা হুমকির ইঙ্গিত পাওয়া গেছে। এক পোস্টে তিনি লেখেন—”বাজে কমেন্ট করলে এটা দিয়ে কোপাইবো”—যা সচেতন নাগরিকদের মধ্যে উদ্বেগের সৃষ্টি করেছে।

অভিযোগ সম্পর্কে আতাউল বারি কাদেরী বলেন, “সব অভিযোগ মিথ্যা। আমি টাকা দিয়েছি, তারা আমার বিরুদ্ধে মিথ্যা চার করছে।”

এদিকে, স্থানীয়দের মধ্যে ঘটনার প্রতিবাদে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। তারা বলছেন—মানবতার নামে প্রতারণা, অসহায় মানুষের কষ্টকে পুঁজি করে ব্যক্তিস্বার্থ হাসিল কোনোভাবেই মেনে নেওয়া যায় না।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট