1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০৭:০৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
সম্প্রীতির অনন্য প্রতীক: পহেলা বৈশাখ -লায়ন উজ্জল কান্তি বড়ুয়া চন্দনাইশে বর্ণাঢ্য আয়োজনে প্রথমবারের মতো সম্মিলিত বর্ষবরণ ও বৈশাখী মেলা ১৪৩৩ বঙ্গোপসাগরে ফিশিং ট্রলার থেকে ১৫ কোটি টাকার ৫ লাখ ইয়াবা জব্দ, গ্রেফতার- ৯ চট্টগ্রামের হাটহাজারী উপজেলায় জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড মেলায় ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন আল্লাহর সন্তুষ্টি লাভের অন্যতম মাধ্যম হজ্ব -প্রফেসর ড. গিয়াস উদ্দিন তালুকদার বোয়ালখালীতে অবৈধভাবে মাটি কাটার দায়ে মোবাইল কোর্ট অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা বোয়ালখালীতে ধর্মীয় বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ, বৃত্তি প্রদান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান চট্টগ্রামে পরীক্ষা কেন্দ্রের প্রতি কক্ষে সিসিটিভি স্থাপনের নির্দেশ শিক্ষামন্ত্রীর যুদ্ধবিরতি করে ট্রাম্প ইরান যুদ্ধ এড়ালেন বটে, তবে দিতে হচ্ছে চড়া মূল্য নানিয়ারচর সেনা জোন কর্তৃক বগাছড়িতে ফুটবল টুর্নামেন্টে পুরস্কার ও আর্থিক অনুদান

বাইশারীতে গ্রামীণ সড়ক নির্মাণে বালু নয়,কাদামাটিতে ইট: ব্যাপক অনিয়মের অভিযোগ

  • সময় মঙ্গলবার, ২৭ মে, ২০২৫
  • ২২৯ পঠিত

আনোয়ার হোছাইন,(নাইক্ষ্যংছড়ি) প্রতিনিধিঃ

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নস্থ ৪ নম্বর ওয়ার্ডের ঘোনারপাড়া এলাকায় গ্রামীণ অবকাঠামো উন্নয়ন সংস্কার’র (কাবিখা-কাবিটা) আওতায় নির্মাণাধীন একটি সড়ক নিয়ে উঠেছে তীব্র অনিয়মের অভিযোগ। উন্নয়ন নয়, চলছে প্রহসন।

অভিযোগ উঠেছে, সড়কটিতে বালু ও খোয়ার বদলে ব্যবহার করা হচ্ছে পাহাড়ের কাদা-মাটি। সরেজমিনে গিয়ে দেখা গেছে, সড়কের একাংশ কাদামাটিতে ভর্তি, যেখানে ইট বসানো হয়েছে সরাসরি মাটি ও পানির উপর। কাদা জমে থাকায় সড়ক হয়ে পড়েছে জন-দুর্ভোগের কারণ।

স্থানীয়রা অভিযোগ করেন, “এই রাস্তায় চলাফেরা করা দায় হয়ে গেছে। একটু বৃষ্টি হলেই পুরো সড়ক কাদা হয়ে যায়। উন্নয়নের নামে শুধু অর্থ লুট হচ্ছে। কোনো তদারকি নেই।”

এ বিষয়ে বাইশারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আলম কোম্পানি’র কাছে জানতে চাইলে তিনি বলেন, “এই প্রকল্পটি ইউনিয়ন পরিষদের বরাদ্দ থেকে নয়, এটি (কাবিখা-কাবিটা) আওতাধীন প্রকল্প। কাজ একেবারে খারাপ না, মোটামুটি চলছে। তবে যদি কোথাও অনিয়ম হয়, আমি ঠিকাদারকে জানাবো।”

অন্যদিকে, এলাকাবাসীর অভিযোগ সম্পর্কে জানতে চাইলে ৪ নম্বর ওয়ার্ড ইউপি সদস্য আনোয়ার সাদেক জানান, “আমি এখনো গিয়ে দেখি নাই। কাজের অনিয়মের বিষয়ে কিছু জানি না। তবে আগামীকাল (বুধবার) গিয়ে সরেজমিনে দেখে ব্যবস্থা নেব।”

এদিকে স্থানীয়রা বলছেন, এমন অনিয়ম বন্ধ না হলে সড়কটি কয়েক দিনের মধ্যেই চলাচলের অনুপযোগী হয়ে পড়বে। তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দ্রুত হস্তক্ষেপ ও তদন্তের দাবি জানান।

সড়ক নির্মাণে অনিয়মের কথা স্বীকার করে ঠিকাদার জিয়াবুল হক বলেন, “বাইশারী ইউনিয়নে আমাদের সড়কের কাজ চলমান রয়েছে। তবে ঠিক কোন জায়গায় বর্তমানে কাজ হচ্ছে, সেটা আমার জানা নেই। আমি খোঁজ নিয়ে দেখব এবং সংশ্লিষ্ট শ্রমিকদের ভালোভাবে কাজ করতে বলব। কাজের মান যেন ঠিক থাকে, সে বিষয়ে নজর দেওয়া হবে।”

এদিকে, নাইক্ষ্যংছড়ি উপজেলা প্রকৌশলী মো. নজরুল ইসলাম এর সাথে উক্ত বিষয়ের ব্যাপারে একাধিকবার ফোন দেওয়া হলে তার ফোন নাম্বার বন্ধ পাওয়া যায় বিদায় এ বিষয়ে তার কোন বক্তব্য নেয়া যায়নি।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট