1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৮:০৯ অপরাহ্ন
শিরোনামঃ
রোজাদারদের মাঝে সেহেরি ও ইফতার সামগ্রী বিতরণ করলেন আলহাজ্ব মোয়াজ্জেম হোসেন চৌধুরী শাওন মানবাধিকার ফাউন্ডেশনের আলোচনা সভা দোয়া ও ইফতার মাহফিল ইফতার সামগ্রী ও ঈদ উপহার বিতরণে চিটাগাং কর্ণফুলী এলিট লায়ন্স ক্লাব চট্টগ্রামের হালিশহরে মধ্য বয়সী নারী নিহত, সন্দেহজনক খুনি হিসাবে ভাই আটক শারজাহ্ এয়ারপোর্ট আংশিকভাবে খুলে দেওয়ার ঘোষণা প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান আসাদ দুবাইয়ের জাবাল আলীর ফারনেক ভিলেজ লেবার ক্যাম্প পরিদর্শন। ২০২৬ শিক্ষাবর্ষে শিক্ষার্থীদের মাঝে পাঠ্যবই প্রদান, নৈতিক শিক্ষায় গুরুত্বারোপ ইসলামী ব্যাংকিং দ্রুত বিকশিত হচ্ছে : পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মধ্যপ্রাচ্যে যুদ্ধের দামামা; শঙ্কিত তৃতীয় বিশ্বের দেশসমূহ -লায়ন উজ্জল কান্তি বড়ুয়া ন্যাশনাল ইংলিশ স্কুল চিটাগং’র শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

বাঘাইছড়িতে জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

  • সময় শনিবার, ৩ জানুয়ারী, ২০২৬
  • ১০৬ পঠিত

 

‎আনোয়ার হোসেন
‎বাঘাইছড়ি প্রতিনিধি-

‎“প্রযুক্তি ও মমতায় কল্যাণ, সমতায় আস্থা—আজ সমাজসেবা” এই প্রতিপাদ্যে সারা দেশের ন্যায় রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলায় জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

‎শনিবার (৩ জানুয়ারি ২০২৬) সকাল সাড়ে ১১টায় উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে এবং সমাজসেবা অধিদপ্তর ও সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সহযোগিতায় উপজেলা পরিষদের মিনি কনফারেন্স রুমে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

‎অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঘাইছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) নাছির উদ্দীন মজুমদার।

‎উপজেলা সমাজসেবা কর্মকর্তা জয়াস চাকমার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা মেহেদী হাসান।

‎এছাড়াও আরো উপস্থিত ছিলেন বাঘাইছড়ি প্রেস ক্লাবের সভাপতি আব্দুল মাবুদ, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

‎আলোচনা সভায় বক্তারা বলেন, বাংলাদেশের হতদরিদ্র ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর কল্যাণে সরকার বিভিন্ন সময়োপযোগী ও টেকসই প্রকল্প বাস্তবায়ন করে আসছে। বিশেষ করে সুবিধাবঞ্চিত শিশু, অনাথ, প্রতিবন্ধী, কিশোর-কিশোরী, স্বামী নির্যাতিত নারী ও প্রবীণ জনগোষ্ঠীর উন্নয়নে সমাজসেবা অধিদপ্তরের কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় এসব কার্যক্রম আরও জোরদার করা হবে বলেও বক্তারা আশাবাদ ব্যক্ত করেন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট