1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০১:৩০ পূর্বাহ্ন
শিরোনামঃ
বঙ্গোপসাগরে ফিশিং ট্রলার থেকে ১৫ কোটি টাকার ৫ লাখ ইয়াবা জব্দ, গ্রেফতার- ৯ চট্টগ্রামের হাটহাজারী উপজেলায় জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড মেলায় ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন আল্লাহর সন্তুষ্টি লাভের অন্যতম মাধ্যম হজ্ব -প্রফেসর ড. গিয়াস উদ্দিন তালুকদার বোয়ালখালীতে অবৈধভাবে মাটি কাটার দায়ে মোবাইল কোর্ট অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা বোয়ালখালীতে ধর্মীয় বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ, বৃত্তি প্রদান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান চট্টগ্রামে পরীক্ষা কেন্দ্রের প্রতি কক্ষে সিসিটিভি স্থাপনের নির্দেশ শিক্ষামন্ত্রীর যুদ্ধবিরতি করে ট্রাম্প ইরান যুদ্ধ এড়ালেন বটে, তবে দিতে হচ্ছে চড়া মূল্য নানিয়ারচর সেনা জোন কর্তৃক বগাছড়িতে ফুটবল টুর্নামেন্টে পুরস্কার ও আর্থিক অনুদান পাওনা টাকা নিয়ে বিরোধঃ কর্ণফুলীতে বন্ধুর হাতে ব্যবসায়ী বন্ধু খুন। সার্ক মানবাধিকার ফাউন্ডেশন’ কেন্দ্রীয় উপদেষ্টার চট্টগ্রাম বিভাগীয় কার্যালয় পরিদর্শন

বাঘাইছড়িতে পুলিশের বিশেষ অভিযানে ইয়াবাসহ মাদক কারবারি ও সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

  • সময় সোমবার, ৯ জুন, ২০২৫
  • ৩২৯ পঠিত

আনোয়ার হোসেন, বাঘাইছড়ি প্রতিনিধি রাঙ্গামাটিঃ

রাঙামাটির বাঘাইছড়িতে পুলিশের বিশেষ অভিযানে পৃথক দুটি ঘটনায় ইয়াবাসহ এক মাদক কারবারি এবং এক বছরের সাজাপ্রাপ্ত এক পলাতক আসামিকে গ্রেফতার করা হয়েছে।
সোমবার (৯ জুন) বাঘাইছড়ি পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের দুটি স্থানে অভিযান পরিচালিত হয়। প্রথম ঘটনায়, পৌরসভার মডেল টাউন এলাকার বন বিভাগের গাছের ডিপোর সামনে থেকে ২৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ জামাল (৩৫) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করে পুলিশ। তিনি মডেল টাউনের বাসিন্দা; পিতা- মৃত আইনুল হক ও মাতা- সামিনা বেগম। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হয়েছে।
অন্যদিকে, একই দিন কাচালং বাজার এলাকা থেকে এক বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো: জাহাঙ্গীর আলম ওরফে মান্না (২১)-কে গ্রেফতার করা হয়। তিনি পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের কাচালং বাজার এলাকার বাসিন্দা; পিতা মো. নুরুল আলম ও মাতা ফাতেমা বেগম। তিনি বাঘাইছড়ি থানার জিআর মামলা নম্বর ২০/২৩ অনুযায়ী এক বছরের কারাদণ্ডে দণ্ডিত ছিলেন। গ্রেফতারের পর তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।
এই দুটি অভিযান পরিচালিত হয় রাঙামাটি পার্বত্য জেলার সম্মানিত পুলিশ সুপার ড. এস. এম. ফরহাদ হোসেন-এর দিকনির্দেশনায় এবং সহকারী পুলিশ সুপার (বাঘাইছড়ি সার্কেল)o জনাব মাহমুদুল হাসান ও বাঘাইছড়ি থানার অফিসার ইনচার্জ মোঃ হুমায়ুন কবীর-এর তত্ত্বাবধানে। অভিযানে অংশ নেন এসআই (নিরস্ত্র) সাগর হালদার, এসআই টিকলু কুমার পাল, এসআই মামুন হোসেন এবং এএসআই রাজীব তালুকদার।
বাঘাইছড়ি থানা সূত্র জানিয়েছে, মাদক এবং পলাতক আসামিদের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট