1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০৩:২৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
সম্প্রীতির অনন্য প্রতীক: পহেলা বৈশাখ -লায়ন উজ্জল কান্তি বড়ুয়া চন্দনাইশে বর্ণাঢ্য আয়োজনে প্রথমবারের মতো সম্মিলিত বর্ষবরণ ও বৈশাখী মেলা ১৪৩৩ বঙ্গোপসাগরে ফিশিং ট্রলার থেকে ১৫ কোটি টাকার ৫ লাখ ইয়াবা জব্দ, গ্রেফতার- ৯ চট্টগ্রামের হাটহাজারী উপজেলায় জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড মেলায় ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন আল্লাহর সন্তুষ্টি লাভের অন্যতম মাধ্যম হজ্ব -প্রফেসর ড. গিয়াস উদ্দিন তালুকদার বোয়ালখালীতে অবৈধভাবে মাটি কাটার দায়ে মোবাইল কোর্ট অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা বোয়ালখালীতে ধর্মীয় বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ, বৃত্তি প্রদান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান চট্টগ্রামে পরীক্ষা কেন্দ্রের প্রতি কক্ষে সিসিটিভি স্থাপনের নির্দেশ শিক্ষামন্ত্রীর যুদ্ধবিরতি করে ট্রাম্প ইরান যুদ্ধ এড়ালেন বটে, তবে দিতে হচ্ছে চড়া মূল্য নানিয়ারচর সেনা জোন কর্তৃক বগাছড়িতে ফুটবল টুর্নামেন্টে পুরস্কার ও আর্থিক অনুদান

বাঘাইছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তায় ‘Alert B0-62’ প্রকল্পের পরিচিতি সভা

  • সময় সোমবার, ৯ জুন, ২০২৫
  • ২৪১ পঠিত

আনোয়ার হোসেন বাঘাইছড়ি প্রতিনিধি

রাঙামাটির বাঘাইছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তায় ‘Alert B0-62’ প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৯ জুন) সকাল ১০টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিরিন আক্তারের কার্যালয় সংলগ্ন হলরুমে এ সভা হয়। সভাপতিত্ব করেন বাঘাইছড়ি ইউনিয়নের চেয়ারম্যান কংকন চাকমা।
প্রধান অতিথি হিসেবে ইউএনও শিরিন আক্তার বলেন, “আশিকার এই উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসনীয়। আমরা সবাই মিলে পাশে থাকলে অন্য সংস্থাগুলোও এগিয়ে আসবে।”
বিশেষ অতিথি ওসি হুমায়ূন কবির বলেন, “সব এনজিও দুর্যোগে সক্রিয় নয়। আশিকার মতো যদি সবাই এগিয়ে আসে, প্রশাসন আরও সফলভাবে কাজ করতে পারবে।”
প্রকল্পটির টিম লিডার মিন্টু চাকমা জানান, নেদারল্যান্ডস, Sida, JOA এবং START Fund Bangladesh-এর সহায়তায় বাঘাইছড়ি ও রাঙামাটি সদরের ৩৫৪টি পরিবারকে নগদ অর্থ, খাদ্য, ওষুধ ও ওয়াশ কিট সরবরাহ করা হবে।
স্থানীয় জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মী ও ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর উপস্থিতিতে প্রাণবন্ত আলোচনার মাধ্যমে সভা শেষ হয়।
সভাপতির বক্তব্যে কংকন চাকমা বলেন, “আশিকা আজ আস্থার আরেক নাম। তারা প্রতিবছর দুর্যোগে পাশে থাকে, এটাই তাদের বিশেষত্ব।”

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট