1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৩০ অপরাহ্ন
শিরোনামঃ
পটিয়ায় রমজানের শুরুতেই লেবুর বাজারে অস্থিরতা, হালি ১২০ টাকায় বিক্রি। রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলায় কীটনাশক যুক্ত মশারি বিতরণ,অনুষ্ঠিত হয়েছে। একুশ শতকে একুশের চেতনায় উদীয়মান বাংলাদেশ -লায়ন উজ্জল কান্তি বড়ুয়া দায়িত্ব গ্রহণ উপলক্ষে বিসিআরসি’র সমাবেশ: নতুন সরকারের কাছে প্রত্যাশার বার্তা “পবিত্র মাহে রমজানের ফজিলত ও তাৎপর্য – মাওলানা মুহাম্মদ বোরহান উদ্দীন কাদেরী ভিলেজ এপসি ৪-০ গোলে চ্যাম্পিয়ন চন্দনাইশ চৌধুরী পাড়া একতা সংঘের ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন চৌধুরী পাড়া ফুটবল দল ২-০ গোলে চ্যাম্পিয়ন চন্দনাইশ সাদেক মোহাম্মদ পাড়া ফুটসাল ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন চট্টগ্রামে ফল ও সিলিন্ডার গ্যাস বিক্রি বেশি দামে, ৫ প্রতিষ্ঠানকে লক্ষাধিক টাকা জরিমানা মোস্তানছির হক সভাপতি সাজিদ সাধারণ সম্পাদক বোয়ালখালী স্টুডেন্ট ফোরাম ঢাকার নতুন কমিটি গঠিত সীতাকুন্ড ভ্রাম্যমান অভিযানে বিভিন্ন প্রতিষ্ঠানে জরিমানা

বাঘাইছড়িতে মারিশ্যা জোনের বিশেষ অভিযানে অবৈধ কাঠ জব্দ

  • সময় শনিবার, ৪ অক্টোবর, ২০২৫
  • ১০৮ পঠিত

বাঘাইছড়ি প্রতিনিধি-


‎রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মারিশ্যা ব্যাটালিয়ন (২৭ বিজিবি) এর ভারপ্রাপ্ত জোন কমান্ডারের দিক নির্দেশনায় সহকারী পরিচালক মোহাম্মদ হাফিজুর রহমান এর নেতৃত্বে একটি টহল দল বাঘাইছড়ি উপজেলাধীন মাষ্টারপাড়া সংলগ্ন কাচালং নদীতে অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ অবৈধ কাঠ জব্দ করা হয়।

‎শনিবার (০৪ অক্টোবর) মারিশ্যা জোনের থেকে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয় দুপুর ৩ ঘটিকায় পরিচালনাকালীন সময়ে চোরাকারবারীরা বিজিবি’র টহল দলের উপস্থিতি টের পেয়ে বিপুল পরিমাণ অবৈধ গাছের গুড়ি/কাঠ ফেলে পালিয়ে যায়।

‎পরবর্তীতে বিজিবি টহল দল পরিত্যক্ত অবস্থায় বিভিন্ন ধরণের সর্বমোট ৩১৭.৩৮ ঘনফুট কাঠ আটক করতে সক্ষম হয়। আটককৃত কাঠের সিজার মূল্য ৬,৩৪,৭৬০ টাকা।

‎মারিশ্যা জোন (২৭ বিজিবি) এর সম্মানিত ভারপ্রাপ্ত জোন কমান্ডার মেজর এম শাহিনুর রহমান বলেন মারিশ্যা জোনের দায়িত্বপূর্ণ এলাকায় নিয়মিত চোরাচালান প্রতিরোধ কার্যক্রম পরিচালনা করে আসছে। এছাড়াও জোনের দায়িত্বপূর্ণ এলাকায় আভিযানিক কার্যক্রমের ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে ভারপ্রাপ্ত জোন কমান্ডার মহোদয় আশাবাদ ব্যক্ত করেন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট