1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৬:৩৬ অপরাহ্ন
শিরোনামঃ
মানবাধিকার ফাউন্ডেশনের আলোচনা সভা দোয়া ও ইফতার মাহফিল ইফতার সামগ্রী ও ঈদ উপহার বিতরণে চিটাগাং কর্ণফুলী এলিট লায়ন্স ক্লাব চট্টগ্রামের হালিশহরে মধ্য বয়সী নারী নিহত, সন্দেহজনক খুনি হিসাবে ভাই আটক শারজাহ্ এয়ারপোর্ট আংশিকভাবে খুলে দেওয়ার ঘোষণা প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান আসাদ দুবাইয়ের জাবাল আলীর ফারনেক ভিলেজ লেবার ক্যাম্প পরিদর্শন। ২০২৬ শিক্ষাবর্ষে শিক্ষার্থীদের মাঝে পাঠ্যবই প্রদান, নৈতিক শিক্ষায় গুরুত্বারোপ ইসলামী ব্যাংকিং দ্রুত বিকশিত হচ্ছে : পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মধ্যপ্রাচ্যে যুদ্ধের দামামা; শঙ্কিত তৃতীয় বিশ্বের দেশসমূহ -লায়ন উজ্জল কান্তি বড়ুয়া ন্যাশনাল ইংলিশ স্কুল চিটাগং’র শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত সীতাকুন্ডে ঈদুল ফিতরকে ঘিরে প্রশাসনের মতবিনিময়

বাঘাইছড়িতে মারিশ্যা জোন ২৭ বিজিবির উদ্যোগে শীতার্ত ও দুঃস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ

  • সময় বুধবার, ৭ জানুয়ারী, ২০২৬
  • ১৩৫ পঠিত

‎আনোয়ার হোসেন
‎বাঘাইছড়ি প্রতিনিধি-

‎রাঙ্গামাটির বাঘাইছড়িতে শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের অব্যাহত ধারায় পাহাড়ি ও বাঙালি জনগোষ্ঠীর মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে মারিশ্যা জোন (২৭ বিজিবি)।

‎বুধবার (৭ জানুয়ারি) দুপুরে মারিশ্যা জোন কর্তৃক পরিচালিত কাঁচালং বর্ডার গার্ড পাবলিক স্কুল মাঠে উপজেলার বিভিন্ন এলাকার ১৪০ জন শীতার্ত, দুঃস্থ ও অসহায় মানুষের মাঝে এই শীতকালীন কম্বল বিতরণ করা হয়।

‎অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মারিশ্যা জোন কমান্ডার লেঃ কর্নেল জাহিদুল ইসলাম জাহিদ, পিএসসি।

‎বিতরণ শেষে প্রধান অতিথি বলেন, “পাহাড়ে শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে বিজিবি কেবল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নয়, বরং পাহাড়ি ও বাঙালি সকল জনগোষ্ঠীর আস্থার প্রতীক হিসেবে কাজ করে যাচ্ছে। শীতার্ত মানুষের পাশে দাঁড়ানো আমাদের মানবিক ও নৈতিক দায়িত্ব।”

‎তিনি আরও আশাবাদ ব্যক্ত করেন যে, দেশের সার্বভৌমত্ব ও সীমান্ত নিরাপত্তা রক্ষার পাশাপাশি পাহাড়ে শান্তি, সম্প্রীতি ও উন্নয়ন নিশ্চিত করতে বিজিবির এই জনকল্যাণমূলক ও মানবিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

‎শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, জোনের মেডিকেল অফিসার ক্যাপ্টেন অমিত কুমার সাহা, বিজিবি সদস্যবৃন্দ, স্থানীয় প্রশাসনের প্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও গণমাধ্যমকর্মীরা।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট