1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০৭:৪৭ অপরাহ্ন
শিরোনামঃ
আল্লাহর সন্তুষ্টি লাভের অন্যতম মাধ্যম হজ্ব -প্রফেসর ড. গিয়াস উদ্দিন তালুকদার বোয়ালখালীতে অবৈধভাবে মাটি কাটার দায়ে মোবাইল কোর্ট অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা বোয়ালখালীতে ধর্মীয় বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ, বৃত্তি প্রদান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান চট্টগ্রামে পরীক্ষা কেন্দ্রের প্রতি কক্ষে সিসিটিভি স্থাপনের নির্দেশ শিক্ষামন্ত্রীর যুদ্ধবিরতি করে ট্রাম্প ইরান যুদ্ধ এড়ালেন বটে, তবে দিতে হচ্ছে চড়া মূল্য নানিয়ারচর সেনা জোন কর্তৃক বগাছড়িতে ফুটবল টুর্নামেন্টে পুরস্কার ও আর্থিক অনুদান পাওনা টাকা নিয়ে বিরোধঃ কর্ণফুলীতে বন্ধুর হাতে ব্যবসায়ী বন্ধু খুন। সার্ক মানবাধিকার ফাউন্ডেশন’ কেন্দ্রীয় উপদেষ্টার চট্টগ্রাম বিভাগীয় কার্যালয় পরিদর্শন চট্টগ্রামে শয়তানের নিঃশ্বাস তৈরীর কারিগর বেলাল উদ্দিন গ্রেপ্তার বাঘাইছড়িতে বিজিবির অভিযানে অবৈধ অস্ত্রসহ সরঞ্জাম উদ্ধার

বাঘাইছড়িতে মুসলিম ব্লক ছাত্র কল্যাণ ফোরামের উদ্যোগে শিক্ষা সামগ্রী বিতরণ।

  • সময় বুধবার, ২৫ জুন, ২০২৫
  • ৫৮৩ পঠিত

বাঘাইছড়ি প্রতিনিধি-আনোয়ার হোসেন

রাঙ্গামাটি বাঘাইছড়িতে মুসলিম ব্লক ছাত্র কল্যাণ ফোরামের উদ্যোগে এইচএসসি পরিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে।

বুধবার (২৫জুন) বিকাল সাড়ে ৫ ঘটিকায় মুসলিম ব্লক এলাকার কৃতি সন্তান ও (দুবাই প্রবাসী) “মোঃ ওমর ফারুক” এর সার্বিক সহযোগীতায় “মুসলিম ব্লক ছাত্র কল্যাণ ফোরাম” সংগঠনের ১৫জন এইচএসসি পরিক্ষার্থী ও সদস্যদের মাঝে এই শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়।

উক্ত অনুষ্ঠানে অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন,বাঘাইছড়ি উপজেলা বিএনপি’র সহ-সভাপতি ও বাঘাইছড়ি বায়তুশ শরফ মাদ্রাসার শিক্ষক নুর মোহাম্মদ, কাচালং বর্ডার গার্ড পাবলিক স্কুলের প্রধান শিক্ষক মোঃ হোসাইন আহমেদ সাজু, অত্র সংগঠনের সাবেক সভাপতি মোঃ মোক্তার হোসেন সোহেল, আবু সৈয়দ এম হাশিম স্কুল এন্ড কলেজের (ভারপ্রাপ্ত) প্রধান শিক্ষক মোঃ কুতুব উদ্দিন ও অত্র সংগঠনের সদস্য মোঃ মাসুম রানা সহ সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ।

এসময় উপস্থিত অতিথিবৃন্দ পরিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, তোমরা পরীক্ষার দিন মাথা ঠাণ্ডা রেখে প্রশ্নপত্র ভালোভাবে পড়ে উত্তর লিখবে। তোমরা ভালো রেজাল্ট করে নিজের যোগ্যতা অর্জন করে ভালো বিশ্ববিদ্যালয়ের ভর্তি হয়ে নিজের ও পরিবারের বাবা-মা এবং এলাকার মুখ উজ্জ্বল করবে।

পরে আলোচনা সভার শেষে অত্র সংগঠনের এই বছর ১৫জন এইচএসসি পরিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী তুলে দেন আমন্ত্রিত অতিথিবৃন্দ।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট