1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ১০:২৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
যুদ্ধবিরতি করে ট্রাম্প ইরান যুদ্ধ এড়ালেন বটে, তবে দিতে হচ্ছে চড়া মূল্য নানিয়ারচর সেনা জোন কর্তৃক বগাছড়িতে ফুটবল টুর্নামেন্টে পুরস্কার ও আর্থিক অনুদান পাওনা টাকা নিয়ে বিরোধঃ কর্ণফুলীতে বন্ধুর হাতে ব্যবসায়ী বন্ধু খুন। সার্ক মানবাধিকার ফাউন্ডেশন’ কেন্দ্রীয় উপদেষ্টার চট্টগ্রাম বিভাগীয় কার্যালয় পরিদর্শন চট্টগ্রামে শয়তানের নিঃশ্বাস তৈরীর কারিগর বেলাল উদ্দিন গ্রেপ্তার বাঘাইছড়িতে বিজিবির অভিযানে অবৈধ অস্ত্রসহ সরঞ্জাম উদ্ধার চট্টগ্রাম জামেয়া মহিলা মাদরাসায় কামিল ও ফাযিলের ছবক প্রদান অনুষ্ঠান-২৬ সম্পন্ন মহসিন কলেজ ছাত্রলীগ নেতা সাদিক আব্দুল্লাহ গ্রেফতার সাতকানিয়ায় দাফন-কাফন সেবা ফাউন্ডেশনের নাম ঘোষণা পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে পিসিআইইউ মিডিয়া ক্লাবের ৩য় কার্যনির্বাহী কমিটির শপথ গ্রহণ সম্পন্ন

বাঘাইছড়িতে শহীদ জিয়ার শাহাদাত বার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন

  • সময় রবিবার, ৬ জুলাই, ২০২৫
  • ২৩১ পঠিত

আনোয়ার হোসেন
বাঘাইছড়ি প্রতিনিধি:

রাঙ্গামাটির বাঘাইছড়িতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে উপজেলায় মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করা হয়েছে।

রবিবার (৬ জুলাই) বিকাল ৪ ঘটিকায় বাঘাইছড়ি পৌর ৫ নং ওয়ার্ডের বেইলি ব্রিজ এলাকায় মারিশ্যা-দিঘিনালা সড়কের দুই পাশ ঘেঁষে এই বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

উপজেলা কৃষকদলের আয়োজনে কর্মসূচির শুভ উদ্বোধন করেন বাঘাইছড়ি উপজেলা বিএনপির সভাপতি মোঃ ওমর আলী।
এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ-সভাপতি আবুল কালাম আজাদ, সাংগঠনিক সম্পাদক বদিউল আলম, উপজেলা কৃষকদলের সভাপতি আমান উল্লাহ, সাধারণ সম্পাদক কপিল উদ্দিন, পৌর কৃষকদলের সভাপতি ইব্রাহিম, সাধারণ সম্পাদক কাজী নজরুল ইসলাম, জেলা সহ-সাংগঠনিক সম্পাদক ইউনুস সহ উপজেলা, পৌর বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

কর্মসূচির অংশ হিসেবে পরিবেশ-বান্ধব বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয়। নেতাকর্মীরা জানান, এর মাধ্যমে বিএনপি পরিবেশ সচেতনতা সৃষ্টি ও সামাজিক দায়বদ্ধতার বার্তা পৌঁছে দিতে চায়। গাছ শুধু পরিবেশ নয়, মানবজাতির অস্তিত্ব রক্ষার জন্যও অপরিহার্য। জলবায়ু পরিবর্তন ও প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় বৃক্ষরোপণ আজ সময়োপযোগী ও দায়িত্বশীল পদক্ষেপ।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট