1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০৫:১৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
সম্প্রীতির অনন্য প্রতীক: পহেলা বৈশাখ -লায়ন উজ্জল কান্তি বড়ুয়া চন্দনাইশে বর্ণাঢ্য আয়োজনে প্রথমবারের মতো সম্মিলিত বর্ষবরণ ও বৈশাখী মেলা ১৪৩৩ বঙ্গোপসাগরে ফিশিং ট্রলার থেকে ১৫ কোটি টাকার ৫ লাখ ইয়াবা জব্দ, গ্রেফতার- ৯ চট্টগ্রামের হাটহাজারী উপজেলায় জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড মেলায় ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন আল্লাহর সন্তুষ্টি লাভের অন্যতম মাধ্যম হজ্ব -প্রফেসর ড. গিয়াস উদ্দিন তালুকদার বোয়ালখালীতে অবৈধভাবে মাটি কাটার দায়ে মোবাইল কোর্ট অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা বোয়ালখালীতে ধর্মীয় বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ, বৃত্তি প্রদান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান চট্টগ্রামে পরীক্ষা কেন্দ্রের প্রতি কক্ষে সিসিটিভি স্থাপনের নির্দেশ শিক্ষামন্ত্রীর যুদ্ধবিরতি করে ট্রাম্প ইরান যুদ্ধ এড়ালেন বটে, তবে দিতে হচ্ছে চড়া মূল্য নানিয়ারচর সেনা জোন কর্তৃক বগাছড়িতে ফুটবল টুর্নামেন্টে পুরস্কার ও আর্থিক অনুদান

বাঘাইছড়িতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল

  • সময় শুক্রবার, ৩০ মে, ২০২৫
  • ৩৫৮ পঠিত

আনোয়ার হোসেন

বাঘাইছড়ি প্রতিনিধিঃ

রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলায় মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম -এর ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৩০মে) সকাল ৮ঘটিকায় বিএনপি’র দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বাদ জুমায় উপজেলার প্রতিটি জুমা মসজিদে দোয়া ও মিলাদ মাহফিল, সন্ধ্যা ৭ ঘটিকায় দলীয় কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উক্ত আলোচনা সভায় বাঘাইছড়ি পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক রহমত উল্লাহ খাঁজা’র সঞ্চলনায় সভাপতিত্ব করেন বাঘাইছড়ি পৌর বিএনপি’র (ভারপ্রাপ্ত) সভাপতি মো: হোসেন।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি জেলা বিএনপি’র যুগ্ম সম্পাদক ও বাঘাইছড়ি উপজেলা বিএনপি’র সভাপতি মোঃ ওমর আলী।

অনুষ্ঠানে বিশেষ অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র সহ তথ্য বিষয়ক সম্পাদক ও উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মোঃ জাবেদুল আলম,উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক মোঃ বদিউল আলম, পৌর বিএনপি’র সাংগঠনিক সম্পাদক মোঃ নুরুল আলম,উপজেলা বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি মোঃ আবুল কালাম ও পৌর বিএনপি’র সহ-সভাপতি কাজী মোস্তফা সহ উপজেলা,পৌর বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দ।

উক্ত আলোচনা সভায় বক্তারা বলেন, শহীদ জিয়াউর রহমান শুধু একজন রাষ্ট্রনায়ক নন, তিনি ছিলেন স্বাধীনতা সংগ্রামের অন্যতম মহানায়ক, যার নেতৃত্বে দেশের মুক্তিকামী মানুষ নির্ভয়ে এগিয়ে গিয়েছিল। তাঁর কৃতিত্ব ও আদর্শ বর্তমান প্রজন্মের জন্য অনুকরণীয়।

বক্তরা আরো বলেন, স্বাধীনতার ঘোষণা থেকে শুরু করে রাজনৈতিক দল গঠনের মাধ্যমে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা পর্যন্ত প্রতিটি পদক্ষেপে শহীদ জিয়া জাতির জন্য অনন্য দৃষ্টান্ত স্থাপন করে গেছেন।

পরিশেষে শহীদ রাষ্ট্রপতির আত্মার মাগফিরাত কামনায় ও জিয়া পরিবারের জন্য বিশেষ দোয়া ও মুনাজাত করা হয়।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট