1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৫:৩৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
চোখের দৃষ্টিতে প্রভাব: মোবাইল ফোনে শিশুদের আসক্তি এক নীরব সংকট -আলমগীর আলম আরব আমিরাতে নিহত শাহ আলমের মরদেহ দেশে আসছে বৃহস্পতিবার পটিয়া স্টেশন রোড ব্যবসায়ী সমিতির ঈদ পূর্ণমিলনী সভা অনুষ্ঠিত। চট্টগ্রামে ভোজ্যতেলের কালোবাজারি দমনে র‍্যাব-৭ এর সাঁড়াশি অভিযান হাটহাজারীতে রামদার কোপে আঙুল বিচ্ছিন্ন, দেড় লাখ টাকা ছিনতাই, বেপরোয়া সন্ত্রাসে জনজীবন বিপর্যস্ত চট্টগ্রাম ইপিজেডের আডমস কেপ কারখানায় ফের আগুন বাঘাইছড়িতে তুলাবান উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান বাঘাইছড়িতে বিজিবির অভিযানে ৭৪ লিটার অবৈধ পেট্রোল জব্দ গ্যাস সংকটে আনোয়ারার দুই সার কারখানা বন্ধ, ডিএপিএফসিএলও ঝুঁকিতে চন্দনাইশ-সাতকানিয়া (আংশিক) বৈশাখী মেলা ও সম্মিলিত বর্ষবরণ উদযাপন-১৪৩৩ কমিটি গঠিত

বাঘাইছড়িতে সাংবিধানিক অধিকার নিশ্চিত ও বৈষম্যের প্রতিবাদে মানববন্ধন

  • সময় বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫
  • ১৯৮ পঠিত

আনোয়ার হোসেন
‎বাঘাইছড়ি প্রতিনিধি-

‎রাঙ্গামাটির বাঘাইছড়িতে পার্বত্য চট্টগ্রামের সকল নাগরিকের সাংবিধানিক অধিকার নিশ্চিতকরণ এবং উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে জাতিগত বৈষম্যের অভিযোগে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

‎বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সকাল ১০টায় পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ উপজেলা ও পৌর শাখার উদ্যোগে উপজেলা পরিষদ চত্বরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

‎উক্ত সমাবেশে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ বাঘাইছড়ি উপজেলা শাখার সভাপতি মোক্তার হোসেন সোহেল এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় কমিটির সদস্য ও সাবেক বাঘাইছড়ি উপজেলা সভাপতি মোঃ আব্দুল কাইয়ুম।

‎এসময় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ বাঘাইছড়ি পৌর শাখার সভাপতি মোঃ মহিউদ্দিন।

‎মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ বাঘাইছড়ি উপজেলা শাখার যুগ্ম সম্পাদক আব্দুর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা শাখার সহ সাধারণ সম্পাদক মোঃ ইলিয়াস, পৌর শাখার সাধারণ সম্পাদক নুরুজ্জামান ও উপজেলা সাংগঠনিক সম্পাদক রাফসান হোসেন মাসুদ।

‎এছাড়াও মানববন্ধনে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের নেতৃবৃন্দের পাশাপাশি বিভিন্ন শ্রেণী পেশার ৩ শতাধিক মানুষ অংশ গ্রহন করেন।

‎সমাবেশে বক্তারা অভিযোগ করেন রাঙ্গামাটি জেলা পরিষদের বাঘাইছড়ি উপজেলা সদস্য দেব প্রসাদ দেওয়ান দায়িত্ব গ্রহনের পর কোটি কোটি টাকা বরাদ্দ পেলেও শুধুমাত্র একটি সম্প্রদায়কে বরাদ্দ দিয়ে বাকিদের বঞ্চিত করেছেন।

‎এসময় বক্তারা বলেন,পার্বত্য অঞ্চলে জেলা পরিষদ, উন্নয়ন বোর্ড, উপজেলা প্রশাসন কতৃক সরকারী বিভিন্ন বরাদ্দে বাঙ্গালীদের বঞ্চিত করা হয়েছে। জেলা পরিষদের বাঘাইছড়ি উপজেলার সদস্য বাবু দেব প্রসাদ দেওয়ান কতৃক জেলা পরিষদের সকল বরাদ্দ পাহাড়িদের এলাকায় বাস্তবায়ন করা হচ্ছে এতে বাঙ্গালীরা বৈষম্যের শিকার হচ্ছে যা ২৪ পরবর্তী বাংলাদেশে তা আশা করিনি।

‎সমাবেশে বক্তারা আরো উল্লেখ করেন জেলা পরিষদের কফি ও কাজু বাদাম প্রকল্প ৩০২ জনের মাধ্যমে মোট ২৯ কোটি টাকার বরাদ্দ শুধুমাত্র পাহাড়ীদের জন্য বরাদ্দ করেছেন যা বাঙ্গালীরা চরম বৈষম্যের শিকার। তারা বাঘাইছড়ি পাহাড়ি চাকরিজীবী উন্নয়ন ফোরাম কে জেলা পরিষদ হতে ৩০ লক্ষ টাকার বাজেট দেওয়া হয়েছে কোন যুক্তিতে তা দেবপ্রসাদকে যুক্তি তুলেধরে বলেন ৭২ ঘণ্টার মধ্যে উক্ত প্রকল্প বাতিল করার আন্টিম্যাডাম দেন।

‎এছাড়াও তারা পার্বত্য চট্রগ্রামে সকল জাতিগোষ্ঠী মাঝে সরকারী বরাদ্দ সমবন্টনের আহব্বান জানান। তা না হলে জেলা পরিষদ সদস্য বাবু দেবপ্রসাদ দেওয়ান কে বাঘাইছড়িতে অবাঞ্চিত ঘোষনা করা হবে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট