1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৫২ অপরাহ্ন
শিরোনামঃ
পটিয়ায় রমজানের শুরুতেই লেবুর বাজারে অস্থিরতা, হালি ১২০ টাকায় বিক্রি। রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলায় কীটনাশক যুক্ত মশারি বিতরণ,অনুষ্ঠিত হয়েছে। একুশ শতকে একুশের চেতনায় উদীয়মান বাংলাদেশ -লায়ন উজ্জল কান্তি বড়ুয়া দায়িত্ব গ্রহণ উপলক্ষে বিসিআরসি’র সমাবেশ: নতুন সরকারের কাছে প্রত্যাশার বার্তা “পবিত্র মাহে রমজানের ফজিলত ও তাৎপর্য – মাওলানা মুহাম্মদ বোরহান উদ্দীন কাদেরী ভিলেজ এপসি ৪-০ গোলে চ্যাম্পিয়ন চন্দনাইশ চৌধুরী পাড়া একতা সংঘের ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন চৌধুরী পাড়া ফুটবল দল ২-০ গোলে চ্যাম্পিয়ন চন্দনাইশ সাদেক মোহাম্মদ পাড়া ফুটসাল ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন চট্টগ্রামে ফল ও সিলিন্ডার গ্যাস বিক্রি বেশি দামে, ৫ প্রতিষ্ঠানকে লক্ষাধিক টাকা জরিমানা মোস্তানছির হক সভাপতি সাজিদ সাধারণ সম্পাদক বোয়ালখালী স্টুডেন্ট ফোরাম ঢাকার নতুন কমিটি গঠিত সীতাকুন্ড ভ্রাম্যমান অভিযানে বিভিন্ন প্রতিষ্ঠানে জরিমানা

বাঘাইছড়িতে হাঁস-মুরগি ও ছাগল পালন বিষয়ক প্রশিক্ষণ ও যুব সমাবেশ অনুষ্ঠিত

  • সময় রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ১২১ পঠিত

আনোয়ার হোসেন
‎বাঘাইছড়ি প্রতিনিধি-

‎রাঙ্গামাটি বাঘাইছড়িতে পারিবারিক হাঁস-মুরগি ও ছাগল পালন বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধন এবং যুব সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

‎রবিবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১ঘটিকায় “প্রযুক্তি নির্ভর যুবশক্তি,বহুপাক্ষিক অংশীদারিত্বে অগ্রগতি” এই প্রতিপাদ্য’কে সামনে রেখে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তন রুমে এই সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

‎উক্ত যুব সমাবেশে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মুসাদ্দেক সরকার রাজন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আমেনা মারজান।

‎এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঘাইছড়ি থানার অফিসার ইনর্চাজ মোঃ হুমায়ুন কবির।
‎এছাড়া আরো উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন এলাকার প্রশিক্ষণার্থী যুবক যুবতী।

‎উক্ত আলোচনা সভায় উপজেলা সমাজ সেবা কর্মকর্তা জয়াস চাকমা’র সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়নের প্রশিক্ষক মোঃ রফিকুল ইসলাম জালাল।

‎এসময় আমন্ত্রিত অতিথিবৃন্দ প্রশিক্ষণে স্থানীয় যুবক-যুবতীদের অংশগ্রহণে হাঁস-মুরগি ও ছাগল পালনের আধুনিক কৌশল, রোগবালাই প্রতিরোধ ও বাণিজ্যিকভাবে পালন করে আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি বিষয়ে আলোচনা করেন। এছাড়া যুব সমাবেশে অংশগ্রহণকারীদের উদ্যোক্তা হয়ে ওঠার জন্য উৎসাহিত করা হয় এবং সরকারি বিভিন্ন সুবিধা সম্পর্কে অবহিত করা হয়।

‎আলোচনা সভার শেষে আমন্ত্রিত অতিথিবৃন্দদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মুসাদ্দেক সরকার রাজন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট