1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৫৫ অপরাহ্ন
শিরোনামঃ
“পবিত্র মাহে রমজানের ফজিলত ও তাৎপর্য – মাওলানা মুহাম্মদ বোরহান উদ্দীন কাদেরী ভিলেজ এপসি ৪-০ গোলে চ্যাম্পিয়ন চন্দনাইশ চৌধুরী পাড়া একতা সংঘের ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন চৌধুরী পাড়া ফুটবল দল ২-০ গোলে চ্যাম্পিয়ন চন্দনাইশ সাদেক মোহাম্মদ পাড়া ফুটসাল ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন চট্টগ্রামে ফল ও সিলিন্ডার গ্যাস বিক্রি বেশি দামে, ৫ প্রতিষ্ঠানকে লক্ষাধিক টাকা জরিমানা মোস্তানছির হক সভাপতি সাজিদ সাধারণ সম্পাদক বোয়ালখালী স্টুডেন্ট ফোরাম ঢাকার নতুন কমিটি গঠিত সীতাকুন্ড ভ্রাম্যমান অভিযানে বিভিন্ন প্রতিষ্ঠানে জরিমানা আদালতের বিচারাধীন জমিতে জোরপূর্বক নির্মাণের চেষ্টা থানায় অভিযোগ পাহাড়তলী অলংকারবাসীর অভিযোগ চাঁদাবাজ চক্রের দৌরাত্ম্য থামছে না বোয়ালখালী গোল্ডেন ভিসা প্রাপ্ত প্রবাসী ব্যবসায়ী রবিউল হোসেন’র সংবধর্না অনুষ্ঠানে বক্তারা “দেশের অর্থনীতিতে অবদান রাখে রেমিট্যান্স যোদ্ধারা” লায়ন্স ক্লাব অব চিটাগাং কর্ণফুলী এলিটের নিয়মিত সভা অনুষ্ঠিত

বান্দরবানের সাবেক মন্ত্রীে বীর বাহাদুরের ১৩ কোটি টাকার সম্পদ জব্দ

  • সময় বুধবার, ৮ অক্টোবর, ২০২৫
  • ১৪১ পঠিত

সুমন চৌধুরী
বান্দরবান সদর

চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী বীর বাহাদুর উ শৈ সিং ও তার স্ত্রীর মে হ্লা প্রুর বান্দরবন পার্বত্য জেলায় ১৩ কোটি টাকার স্থাবর সম্পদ জব্দের আদেশ দিয়েছেন আদালত। স্থাবর সম্পদের মধ্যে রয়েছে জমি ও প্লট। এছাড়া তাদের নামে থাকা ১২টি ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দিয়েছেন আদালত।বুধবার (৮ অক্টোবর) ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মো: সাব্বির ফয়েজ দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।দুদকের জনসংযোগ বিভাগের সহকারি পরিচালক তানজিল আহমেদ এ তথ্য জানান।জব্দ ও অবরুদ্ধের আদেশ দেয়া সম্পত্তিগুলোর মধ্যে উ শৈ সিং এর বান্দরবন পার্বত্য জেলায় ১২ কোটি ৭৫ লাখ টাকার স্থাবর সম্পদ ও আটটি ব্যাংক হিসাব। এছাড়া মে হ্লা প্রুর চার ব্যাংক হিসাব, একটি নিউ হিনো এসিবাস, একটি প্রাইভেটকার ও বান্দরবন পার্বত্য জেলায় এক কোটি ২৮ হাজার টাকার স্থাবর সম্পত্তি রয়েছে।আজ ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মো: সাব্বির ফয়েজ দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।দুর্নীতি দমন কমিশনের (দুদক) জনসংযোগ বিভাগের সহকারি পরিচালক তানজিল আহমেদ এ তথ্য জানান।আবেদনে বলা হয়েছে, বীর বাহাদুর উশৈ সিং ও মে হ্লা প্রু এর বিরুদ্ধে নানাবিধ দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে কোটি কোটি টাকার জ্ঞাত আয় বর্হিভূত সম্পদ অর্জনের অভিযোগটি অনুসন্ধানের ভিত্তিতে কমিশনের অনুমোদনক্রমে মামলা দায়ের করা হয়েছে। মামলা তদন্তকালে তাদের স্থাবর ও অস্থাবর সম্পদ অর্জনের তথ্য পাওয়া যায়। এসব সম্পদ হস্তান্তর, স্থানান্তর বা বেহাত করার প্রচেষ্টা করতে পারেন তারা। মামলা নিষ্পত্তির সম্পদ হস্তান্তর, স্থানান্তর বা বেহাত হয়ে গেলে পরবর্তী সময়ে ওই সম্পদ উদ্ধারকরণ দুরুহ হয়ে পড়বে। তাই ওই স্থাবর সম্পদ জব্দ ও অস্থাবর সম্পদ অবরুদ্ধ করা আবশ্যক বলে মনে করেন দুদক।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট