1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০১:২৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
বঙ্গোপসাগরে ফিশিং ট্রলার থেকে ১৫ কোটি টাকার ৫ লাখ ইয়াবা জব্দ, গ্রেফতার- ৯ চট্টগ্রামের হাটহাজারী উপজেলায় জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড মেলায় ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন আল্লাহর সন্তুষ্টি লাভের অন্যতম মাধ্যম হজ্ব -প্রফেসর ড. গিয়াস উদ্দিন তালুকদার বোয়ালখালীতে অবৈধভাবে মাটি কাটার দায়ে মোবাইল কোর্ট অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা বোয়ালখালীতে ধর্মীয় বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ, বৃত্তি প্রদান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান চট্টগ্রামে পরীক্ষা কেন্দ্রের প্রতি কক্ষে সিসিটিভি স্থাপনের নির্দেশ শিক্ষামন্ত্রীর যুদ্ধবিরতি করে ট্রাম্প ইরান যুদ্ধ এড়ালেন বটে, তবে দিতে হচ্ছে চড়া মূল্য নানিয়ারচর সেনা জোন কর্তৃক বগাছড়িতে ফুটবল টুর্নামেন্টে পুরস্কার ও আর্থিক অনুদান পাওনা টাকা নিয়ে বিরোধঃ কর্ণফুলীতে বন্ধুর হাতে ব্যবসায়ী বন্ধু খুন। সার্ক মানবাধিকার ফাউন্ডেশন’ কেন্দ্রীয় উপদেষ্টার চট্টগ্রাম বিভাগীয় কার্যালয় পরিদর্শন

বান্দরবান মাতামুহুরি নদীতে ভেসে উঠল পর্যটকের লাশ ট্যুরিস্ট গাইডের ভূমিকা নিয়ে প্রশ্ন

  • সময় বৃহস্পতিবার, ১২ জুন, ২০২৫
  • ৩১৮ পঠিত

সুমন চৌধূরী
বান্দরবান সদর

১২ জুন ২০২৫ বান্দরবানের আলীকদম উপজেলার মাতামুহুরি ফরেস্ট রেঞ্জ অফিস সংলগ্ন মাতামুহুরি নদীতে আজ বৃহস্পতিবার সকালে এক অজ্ঞাতনামা পর্যটকের লাশ ভেসে উঠেছে। ঘটনাটি স্থানীয় এলাকাবাসী ও পর্যটকদের মাঝে চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
আলীকদম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানিয়েছেন, প্রাথমিকভাবে লাশটি পরিচয়হীন বলে ধারণা করা হচ্ছে। আনুমানিক ভোর চারটার দিকে স্থানীয়দের মাধ্যমে আমরা তথ্য পাই এবং সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করি। পরে ময়নাতদন্তের জন্য বান্দরবান সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।
স্থানীয়রা মনে করছেন, নিহত ব্যক্তি একজন পর্যটক হতে পারেন যিনি হয়তো ট্যুরিস্ট গাইডের সঙ্গে পাহাড়ি এলাকায় ঘুরতে গিয়ে দুর্ঘটনার শিকার হন। তবে এখনো নিশ্চিত হওয়া যায়নি নিহতের পরিচয় ও মৃত্যুর কারণ।
এদিকে বেলা ০১:০০টার সময় নদীতে ভেসে আসা সেই পর্যটকের লাশের ঠিকানা পাওয়া গেছে নাম: শেখ জুবাইরুল ইসলাম
Name: SHAIK ZUBAERUL ISLAM
পিতা: শেখ হিদায়েতুল ইসলাম
মাতা: মোছাঃ কামরুন্নাহার
Date of Birth: 17 Feb 1998
ID NO: 2854276041.
ঠিকানা- গ্রাম-রান্তে। ধলইতলা পাচুড়িয়া, ডাকঘর-হাট পাচুড়িয়া ৭৫১০, লোহাগড়া, জেলা- নড়াইল।
আলীকদম প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে এবং ময়নাতদন্ত রিপোর্ট পাওয়ার পর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে জানিয়েছেন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট