1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৬:০৯ অপরাহ্ন
শিরোনামঃ
পটিয়া স্টেশন রোড ব্যবসায়ী সমিতির ঈদ পূর্ণমিলনী সভা অনুষ্ঠিত। চট্টগ্রামে ভোজ্যতেলের কালোবাজারি দমনে র‍্যাব-৭ এর সাঁড়াশি অভিযান হাটহাজারীতে রামদার কোপে আঙুল বিচ্ছিন্ন, দেড় লাখ টাকা ছিনতাই, বেপরোয়া সন্ত্রাসে জনজীবন বিপর্যস্ত চট্টগ্রাম ইপিজেডের আডমস কেপ কারখানায় ফের আগুন বাঘাইছড়িতে তুলাবান উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান বাঘাইছড়িতে বিজিবির অভিযানে ৭৪ লিটার অবৈধ পেট্রোল জব্দ গ্যাস সংকটে আনোয়ারার দুই সার কারখানা বন্ধ, ডিএপিএফসিএলও ঝুঁকিতে চন্দনাইশ-সাতকানিয়া (আংশিক) বৈশাখী মেলা ও সম্মিলিত বর্ষবরণ উদযাপন-১৪৩৩ কমিটি গঠিত চন্দনাইশ পৌরসভা নির্বাচনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী অ্যাডভোকেট রাশেদ হামিদ সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে চট্টগ্রামে সাংবাদিকদের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

বাবিসাস অ্যাওয়ার্ড পেলেন,অপরূপ টিভি অনলাইন চেয়ারম্যান জিন্নাত আলী

  • সময় মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৪৪৪ পঠিত

মোঃ মনিরুল ইসলাম রিয়াদ

স্টাফ রিপোর্টারঃ

বাংলাদেশ বিনোদন সাংবাদিক সমিতি (বাবিসাস) এর দুই যুগ পূর্তি উপলক্ষে এটিএন বাংলা বাবিসাস অ্যাওয়ার্ড ২০২৩-২০২৪ অনুষ্ঠান গত ২২ ফেব্রুয়ারি শনিবার সন্ধ্যায় রাজধানীর বিএফডিসি’র বাংলা অডিটোরিয়ামে সংগঠনের সভাপতি আবুল হোসেন মজুমদার এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চলচ্চিত্র অভিনেত্রী আনোয়ারা বেগম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, এটিএন বাংলা’র উপদেষ্টা (অনুষ্ঠান ও সম্প্রচার) তাশিক আহমেদ, বাংলাদেশ ফিল্ম ক্লাব লিমিটেড এর সভাপতি লায়ন এম নজরুল ইসলাম চৌধুরী, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন বিএফইউজে সাংগঠনিক সম্পাদক এরফানুল হক নাহিদ, বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির সাবেক মহাসচিব বদিউল আলম খোকন, বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতির সভাপতি কামরুল হাসান দর্পন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বাংলা চলচ্চিত্র ও সংগীতাঙ্গনের একঝাঁক জনপ্রিয় তারকা। সংগঠনের সাধারণ সম্পাদক রশীদ নিউটন ও ভাবনা আহমেদের সঞ্চালনায় বক্তব্য রাখেন চিত্রনায়িকা রোজিনা, শিল্পী-সুরকার ও সংগীত পরিচালক ইথুন বাবু, চলচ্চিত্র অভিনেত্রী শবনম পারভীন, চিত্রনায়িকা রোমনা ইসলাম মুক্তি, সাংবাদিক ফারুক হোসেন মজুমদার। এবার চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন নায়ক শাকিব খান, সিয়াম আহমেদ, মাহফুজ আহমেদ, নীরব হোসেন ও জয় চৌধুরী, নায়িকা শবনম বুবলী, পূজা চেরি, রোমানা ইসলাম মুক্তি, জয়া আহসান, ববি হক। বিশেষ সম্মাননা পেয়েছেন এটিএন বাংলা ও এটিএন নিউজ এর চেয়ারম্যান মিডিয়া ব্যক্তিত্ব ড. মাহফুজুর রহমান। সাংবাদিকতায় বিশেষ অবদান রাখার জন্য অপরূপ টিভি’র চেয়ারম্যান জিন্নাত আলী কে অ্যাওয়ার্ড প্রদান করা হয়। টেলিভিশন, সংগীত, নৃত্য, বিজ্ঞাপন ও সাংবাদিকতার বিভিন্ন শাখায় এই অ্যাওয়ার্ড প্রদান করা হয়।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট