1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৭:৩২ পূর্বাহ্ন
শিরোনামঃ
ইয়াবা সহ এনসিপি নেতা গ্রেপ্তার পটিয়ায় আবু বক্কর চৌধুরী ফাউন্ডেশনের ত্রাণ বিতরণে এনামুল হক এনাম এমপি কনফিডেন্স সল্ট ট্র্যাজেডি: রাজধানীতে চিকিৎসাধীন তিন দগ্ধ শ্রমিক চট্টগ্রাম-১৪ আসনের জননন্দিত মানবিক এমপি আলহাজ্ব জসীম উদ্দীন আহমেদ মহোদয় সমীপে খোলা চিঠি বাঁশখালীতে বন্যাদুর্গতদের মাঝে টিন খাদ্যসামগ্রী ও নগদ অর্থ বিতরণ খেলার মাধ্যমে লিঙ্গ সমতা ও সামাজিক সচেতনতা বৃদ্ধিতে ‘সমতার ছক্কা’ কার্যক্রম অনুষ্ঠিত ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের আমন্ত্রণে যুক্তরাজ্যে যাচ্ছেন প্রফেসর ড. মুহাম্মদ গিয়াস উদ্দিন তালুকদার সাতকানিয়ায় বন্যাদুর্গত মানুষের মাঝে এরাবিয়ান লিডারশীপ মাদ্রাসা ট্রাস্টের ত্রাণসামগ্রী বিতরণ ফটিকছড়িতে ধান রোপণের সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই কৃষকের মৃত্যু দগ্ধ হয়ে নিহত দিদারের স্বজনদের পাশে সাংসদ এরশাদ উল্লাহ

ইঞ্জিনিয়ার মোহাম্মদ মহসিন এপেক্স বাংলাদেশের জেলা গভর্নর হিসেবে শপথ গ্রহণ।

  • সময় সোমবার, ৬ এপ্রিল, ২০২৬
  • ২০৩ পঠিত

চট্টগ্রামের কৃতি সন্তান ইঞ্জিনিয়ার মোহাম্মদ মহসিন এপেক্স বাংলাদেশের জেলা-৩ এর গভর্নর হিসেবে আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করেছেন। সম্প্রতি অনুষ্ঠিত এপেক্স বাংলাদেশের জাতীয় কনভেনশনে সংগঠনটির জাতীয় সভাপতি এপে. নাসিম আহমেদ তাকে শপথ পাঠ করান এবং দায়িত্বভার অর্পণ করেন।
এর আগে গত ৪ এপ্রিল দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে বিদায়ী জেলা গভর্নর এপে. সৈয়দ মিয়া হাসান জুয়েল হ্যান্ডওভারের মাধ্যমে নবনিযুক্ত গভর্নর ইঞ্জিনিয়ার মহসিনের কাছে দায়িত্ব বুঝিয়ে দেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এপেক্স বাংলাদেশের জাতীয় সহ-সভাপতি এপে. নুরুল আমিন চৌধুরী আরমান, ন্যাশনাল ইন্টারন্যাশনাল রিলেশনশিপ ডিরেক্টর এপে. কামাল পাশা, সার্ভিস ডিরেক্টর এপে. লিয়াকত আলী, ন্যাশনাল এক্সিকিউটিভ সেক্রেটারি এপে. আলমগীর আলম এপেক্সিয়ান মোজাম্মেল হক,প্রজ্ঞাসর বড়ুয়া পাপন, বীর লাল তৎচঞ্চা, এপে.উখিং মে হিলী
সহ এপেক্স ক্লাব অব বান্দরবান, পটিয়া, সাঙ্গু নীলাচলসহ বিভিন্ন ক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ।
নবনিযুক্ত গভর্নর ইঞ্জিনিয়ার মোহাম্মদ মহসিন বলেন, “এপেক্স বাংলাদেশের আদর্শ ও সেবামূলক কার্যক্রমকে আরও গতিশীল ও বিস্তৃত করতে আমি সর্বোচ্চ চেষ্টা করব। জেলা-৩ এর প্রতিটি ক্লাবকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করে মানবকল্যাণে নতুন দৃষ্টান্ত স্থাপনই আমার লক্ষ্য। সকলের সহযোগিতা ও দোয়া কামনা করছি।”
অনুষ্ঠানটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সম্পন্ন হয় এবং নতুন নেতৃত্বের প্রতি উপস্থিত সকলেই শুভকামনা জানান।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট