1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৬:০৯ অপরাহ্ন
শিরোনামঃ
পটিয়া স্টেশন রোড ব্যবসায়ী সমিতির ঈদ পূর্ণমিলনী সভা অনুষ্ঠিত। চট্টগ্রামে ভোজ্যতেলের কালোবাজারি দমনে র‍্যাব-৭ এর সাঁড়াশি অভিযান হাটহাজারীতে রামদার কোপে আঙুল বিচ্ছিন্ন, দেড় লাখ টাকা ছিনতাই, বেপরোয়া সন্ত্রাসে জনজীবন বিপর্যস্ত চট্টগ্রাম ইপিজেডের আডমস কেপ কারখানায় ফের আগুন বাঘাইছড়িতে তুলাবান উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান বাঘাইছড়িতে বিজিবির অভিযানে ৭৪ লিটার অবৈধ পেট্রোল জব্দ গ্যাস সংকটে আনোয়ারার দুই সার কারখানা বন্ধ, ডিএপিএফসিএলও ঝুঁকিতে চন্দনাইশ-সাতকানিয়া (আংশিক) বৈশাখী মেলা ও সম্মিলিত বর্ষবরণ উদযাপন-১৪৩৩ কমিটি গঠিত চন্দনাইশ পৌরসভা নির্বাচনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী অ্যাডভোকেট রাশেদ হামিদ সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে চট্টগ্রামে সাংবাদিকদের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন

  • সময় শনিবার, ১ মার্চ, ২০২৫
  • ২৭০ পঠিত

এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশনের উদ্যোগে বার্ষিক ক্রীড়া সাংস্কৃতিক ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

২৬ ফেব্রুয়ারি বুধবার ভোলা চরফ‍্যাশন উপজেলার শষীভূষন ইউনিয়নের স্কুল মাঠে উত্তর চরমঙ্গল আনন্দ বাজার বেসরকারি প্রাথমিক বিদ‍্যালয়ের প্রধান শিক্ষক মোঃ লিমন ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী মোহাম্মদ আলী, অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মোঃ সোহেল শেখ, প্রধান আলোচক ছিলেন এশিয়ার নারী ও শিশু অধিকার ফাউন্ডেশন এর সিনিয়র যুগ্ম মহাসচিব শেখ শহিদুল ইসলাম।

উক্ত অনুষ্ঠানে শিক্ষার্থী ও গ্রামবাসী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ সাংস্কৃতিক ও খেলাধুলায় প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য মোহাম্মদ আলী বলেন খেলাধুলা মানুষের মনকে সতেজ রাখে এবং বিভিন্ন অসামাজিক কাজ থেকে বিরত রাখতে সহায়তা করে তাই এই খেলাধুলা সকলের মাঝে জাগিয়ে রাখা জরুরী।

এ সময়ে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশন ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক মোঃ নাঈম মেহেদী, মোহাম্মদ মিলন,রাহেনা আক্তার, মীম আক্তার সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

পরিশেষে উক্ত অনুষ্ঠানে বিভিন্ন ক্যাটাগরিতে প্রথম দ্বিতীয় তৃতীয় মোট ১৩০ জন শিক্ষার্থীকে পুরস্কার প্রদান করেন অতিথিবৃন্দ

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট