1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
সম্প্রীতির অনন্য প্রতীক: পহেলা বৈশাখ -লায়ন উজ্জল কান্তি বড়ুয়া চন্দনাইশে বর্ণাঢ্য আয়োজনে প্রথমবারের মতো সম্মিলিত বর্ষবরণ ও বৈশাখী মেলা ১৪৩৩ বঙ্গোপসাগরে ফিশিং ট্রলার থেকে ১৫ কোটি টাকার ৫ লাখ ইয়াবা জব্দ, গ্রেফতার- ৯ চট্টগ্রামের হাটহাজারী উপজেলায় জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড মেলায় ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন আল্লাহর সন্তুষ্টি লাভের অন্যতম মাধ্যম হজ্ব -প্রফেসর ড. গিয়াস উদ্দিন তালুকদার বোয়ালখালীতে অবৈধভাবে মাটি কাটার দায়ে মোবাইল কোর্ট অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা বোয়ালখালীতে ধর্মীয় বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ, বৃত্তি প্রদান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান চট্টগ্রামে পরীক্ষা কেন্দ্রের প্রতি কক্ষে সিসিটিভি স্থাপনের নির্দেশ শিক্ষামন্ত্রীর যুদ্ধবিরতি করে ট্রাম্প ইরান যুদ্ধ এড়ালেন বটে, তবে দিতে হচ্ছে চড়া মূল্য নানিয়ারচর সেনা জোন কর্তৃক বগাছড়িতে ফুটবল টুর্নামেন্টে পুরস্কার ও আর্থিক অনুদান

বিলাইছড়িতে ক্ষতিগ্রস্তদের মাঝে ৩০কেজি করে চাল বিতরণ

  • সময় রবিবার, ১ জুন, ২০২৫
  • ৩১৯ পঠিত

মোঃ কায়সার. চট্টগ্রাম প্রতিনিধি।

রাঙ্গামাটির বিলাইছড়িতে গতকাল শনিবার ৩১ মে ২০২৫ তারিখ ১৬:৪০ ঘটিকায় বিলাইছড়ি উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলা খাদ্য গুদামের সামনে বিলাইছড়ি উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ মামুনুল হক এর উপস্থিতিতে অতি বৃষ্টির ফলে ক্ষতিগ্রস্তদের ত্রাণ বিতরণ করা হয়।

এসময় ক্ষতিগ্রস্ত ৭ টি পরিবারের মাঝে প্রত্যেককে ৩০ কেজি করে মোট ২১০ কেজি চাল বিতরণ করা হয়।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা উপজেলা অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক সুজন বড়ুয়া ও রেড ক্রিসেন্ট টীমের উপজেলা ইউনিটের সভাপতি মোঃ আলী আজগর।
এ সময় ত্রাণ বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন বিলাইছড়ি উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ মামুনুল হক। তিনি বলেন,“ক্ষতিগ্রস্ত পরিবারগুলো যাতে প্রাথমিক খাদ্য নিরাপত্তা পায়, সেই লক্ষ্যেই দ্রুত এ সহায়তার ব্যবস্থা করা হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে আরও প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হবে।”

রেড ক্রিসেন্টের উপজেলা ইউনিটের পক্ষ থেকে জানানো হয়, ক্ষতিগ্রস্তদের তালিকা যাচাই-বাছাই করে পর্যায়ক্রমে আরও সহায়তার উদ্যোগ নেয়া হবে।

প্রাকৃতিক দুর্যোগে বিলাইছড়ি বারবার ক্ষতিগ্রস্ত
উল্লেখ্য, পার্বত্য অঞ্চল হিসেবে বিলাইছড়ি প্রায়ই প্রাকৃতিক দুর্যোগ— বিশেষ করে অতিবৃষ্টি, ভূমিধস ও পাহাড়ি ঢলের মুখে পড়ে। এ কারণে এখানকার বাসিন্দারা বছরের বেশ কিছু সময় ঝুঁকির মধ্যে কাটান। এ ধরনের দুর্যোগে প্রশাসনের দ্রুত ত্রাণ কার্যক্রম স্থানীয়দের জন্য বড় সহায়তা হিসেবে কাজ করে।

ত্রাণ পাওয়া পরিবারের কৃতজ্ঞতা ও কার্যক্রম শেষে ত্রাণপ্রাপ্ত পরিবারগুলো তাদের কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন,

“বৃষ্টিতে আমাদের ধানা জমি পানির নিচে তলিয়ে গেছে। হাতে কোনো খাবার ছিল না। উপজেলা প্রশাসন চাল দিয়ে পাশে দাঁড়িয়েছে— এজন্য আমরা কৃতজ্ঞ।”

উপজেলা প্রশাসনের প্রতিশ্রুতি
উপজেলা নির্বাহী অফিসার জানান, ভবিষ্যতেও যেকোনো দুর্যোগে ক্ষতিগ্রস্তদের পাশে থাকার জন্য প্রশাসন প্রস্তুত আছে। পাশাপাশি স্থানীয় জনগণকে সচেতন থাকার আহ্বান জানানো হয়।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট