1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৫:৩৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
বোয়ালখালীর আকুবদণ্ডীতে মগধেশ্বরী মাতৃমন্দিরে মহোৎসব জাতীয় সাংবাদিক সংস্থার ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকীতে রমজানের তাৎপর্য তুলে ধরলেন বক্তারা ফটিকছড়িতে ইফতার সামগ্রী ও ঈদ উপহার বিতরণে লায়ন্স ক্লাব চিটাগাং কর্ণফুলী এলিট সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন প্রতিবন্ধিদের ঈদ উপহার বিতরণ সম্পন্ন চট্টগ্রাম থেকে অগ্রিম টিকেটে ট্রেনে যাত্রীদের ঈদযাত্রা শুরু হাটহাজারীতে মুনিরীয়া যুব তবলীগের ইফতার মাহফিল, সিয়াম সাধনার মাধ্যমে নফল ইবাদতে মনোযোগের আহ্বান পটিয়ায় হযরত মোস্তাক বিল্লাহ (রহ.) স্মরণসভা উপলক্ষে প্রস্তুতি সভা বোয়ালখালীতে আমুচিয়া মানবিক ঐক্য ফাউন্ডেশনের ইমাম, মুয়াজ্জিন ও হাফেজদের মাঝে ঈদ উপহার পবিত্র মাহে রমাদানের তাৎপর্য ও মুমিনের করণীয় -মোঃ হোসাইন জাকের ইপিজেডে তাঁতীদলের উদ্যোগে দোয়া মাহফিল ও ইফতার: রমজানের শিক্ষা সংযম, মানবিকতা ও ঐক্যের বার্তা

বিলুপ্তপ্রায় মুখপোড়া হনুমানকে বিদ্যুৎস্পৃষ্ট অবস্থায় উদ্ধার

  • সময় শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫
  • ২৩৫ পঠিত

বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধি :
চট্টগ্রামের বোয়ালখালী পৌর সদরের গোমদণ্ডী ফুলতল মোড়ে লোকালয়ে ঢুকে বিদ্যুৎস্পৃষ্ট হয়েছে একটি মুখপোড়া হনুমান। শনিবার (১৯ এপ্রিল) দুপুর ১টার দিকে এ ঘটনা ঘটে। আহত হনুমানটিকে উদ্ধার করে বোয়ালখালী উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালে নিয়ে যান মো. মুন্না ও ফয়সাল নামে স্থানীয় দুই যুবক।

মো. মুন্না জানান, সকাল থেকেই হনুমানটি বিভিন্ন ভবনের ছাদে লাফালাফি ও গাছে ওঠানামা করছিল। দুপুরের দিকে একটি গাছ থেকে ভবনের ছাদে লাফ দিতে গিয়ে বৈদ্যুতিক তারে লেগে বিদ্যুৎস্পৃষ্ট হয় এবং সড়কে পড়ে যায়। পরে প্রায় অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের উপ-সহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা এসএম সাইদুল আলম সাঈদ বলেন, “হনুমানটির আংশিক লোম পুড়েছে, তবে বড় ধরনের কোনো জখম হয়নি। প্রাথমিকভাবে স্যালাইন দেওয়া হয়েছে এবং বর্তমানে শারীরিকভাবে অনেকটাই সুস্থ। বন বিভাগকে হস্তান্তর করা হয়েছে।”

চট্টগ্রাম বনবিভাগের বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের চট্টগ্রাম সদর রেঞ্জার মুহাম্মদ ইসমাইল হোসাইন জানান, “হনুমানটি মুখপোড়া হনুমান প্রজাতির, যা বর্তমানে প্রায় বিলুপ্তির পথে। প্রাথমিক চিকিৎসা শেষে প্রাণিটিকে চকরিয়া সাফারি পার্কে হস্তান্তর করা হবে, যেখানে বিশেষজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধানে প্রাণিটিকে চিকিৎসা ও নিবিড় পর্যবেক্ষণে রাখা হবে।”

তিনি আরও বলেন, “এই ধরনের বন্যপ্রাণী উদ্ধার ও চিকিৎসার উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। আমরা যারা উদ্ধার করেছে, সেই মুন্না ও ফয়সালকে আন্তরিক ধন্যবাদ জানাই।”

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট