1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০৩:৫৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
মধ্যম মাদাশা সার্বজনীন শান্তি নিকেতন বৌদ্ধ বিহারে ধর্মীয় উৎসব: মহাথের বরণে উপাসক-উপাসিকাদের মিলনমেলা বিশ্ব অস্থিরতায় প্রবাসীদের নিরাপত্তা কামনায় বিশেষ দোয়া মাহফিল র‌্যাব-৭-এর সাঁড়াশি অভিযানে আলিফ হত্যা মামলার আসামি দেব গ্রেফতার পটিয়ায় বর্ষবরণ কমিটি গঠন, বৃহৎ বৈশাখী মেলা আয়োজনের প্রস্তুতি। স্ত্রীকে শ্বাসরোধে হত্যা, পালিয়ে চট্টগ্রাম—অবশেষে র‌্যাব-৭ এর অভিযানে গ্রেফতার স্বামী শিপন বায়েজিদের অস্ত্রধারী শীর্ষ সন্ত্রাসী হত্যাকারী গলাকাটা বাচা আবারো সক্রিয় চট্টগ্রামে অবৈধ মজুদ, জাহাজ থেকে ৩৭ হাজার লিটার ডিজেল উদ্ধার এপেক্স ক্লাব অব পটিয়ার ডিনার মিটিং ও ট্রেজারার আব্দুল্লাহ ফারুক রবির জন্মদিন উদযাপন। রাশিয়ার ফার্স্ট সেক্রেটারীর সাথে এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশনের সৌজন্যে সাক্ষাৎ ও ঈদ শুভেচ্ছা বিনিময় কালুরঘাট ফেরিঘাটে নদীতে পড়ে ডুবে গেছে ট্রাক, প্রাণে বাঁচলেন চালক

বিশ্ব অস্থিরতায় প্রবাসীদের নিরাপত্তা কামনায় বিশেষ দোয়া মাহফিল

  • সময় শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬
  • ২৪ পঠিত

 

বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধি :
ইরান-যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যুদ্ধ পরিস্থিতির প্রেক্ষাপটে মধ্যপ্রাচ্যে অবস্থানরত বাংলাদেশি প্রবাসীদের নিরাপত্তা, সুস্থতা ও হেফাজতের জন্য  বিশেষ মোনাজাত করা হয়েছে।

শুক্রবার আছরের নামাজের পর বোয়ালখালী পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড এলাকায় স্থানীয় নুরুল আলম জামে মসজিদে মোহাম্মদ আকরাম হোসেন দুলালের উদ্যোগে আয়োজিত এ দোয়া মাহফিলে বিশ্ব পরিস্থিতির ক্রমবর্ধমান অস্থিরতা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়। তিনি বলেন, চলমান আন্তর্জাতিক উত্তেজনা বিশ্ব শান্তির জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে, যার প্রভাব পড়তে পারে প্রবাসী বাংলাদেশিদের জীবন-জীবিকায়।

মুসলিম উম্মাহর ঐক্য, শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া করেন মাওলানা আবুল হোসেন কুতুবী। একই সঙ্গে দেশ ও জাতির কল্যাণ এবং বৈশ্বিক স্থিতিশীলতা কামনায় প্রার্থনা করা হয়।

এতে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মহসিন খান তরুন, নুর মোহাম্মদ, গোলাম হোসেন নান্নু, দিদারুল আলম রিটন, আবদুস সাত্তার, কফিল উদ্দিন চৌধুরী, আনোয়ার, নাছের, মফিজ, মাহবুব আলম, নাঈম, জাহাঙ্গীর আলম ডিলার, আলী আকবর চৌধুরী, হোসেন চৌধুরী, আবদু সামাদ, মোহাম্মদ হাশেম, আবদুল জব্বার, আজিজ, আহম্মদ হোসেন, আবদুল মোতালেব, সালেহ আহম্মদ সওদাগর, সিরাজ, নুরুল আলম বিষু, হানিফ মাজি, আবদুল মাবুদ সুজন, তামিম, রাজু, আলী আহম্মদ, নাজিম উদ্দিন, আলাউদ্দিন কায়ছার, মোজাহেরুল ইসলাম, ওসমান সাইফ, শাহ আলম, খোকা ভান্ডারী, দিদারুল আলম, মোহাম্মদ সোহেল, আয়ুব, মুনাফ কন্ডাকটর, নাছের, নুরু, রিদয়, সারোয়ার, মুমিন, জাহাঙ্গীর, বেলাল, টিটু, রবিউল হোসেন শিহাব, জালাল উদ্দীন প্রমুখ।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট