1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
সোমবার, ১৩ জুলাই ২০২৬, ০১:৩২ অপরাহ্ন
শিরোনামঃ
চন্দনাইশ পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডে বন্যার্তদের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ পটিয়ায় পানিবন্দী মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ অতিরিক্ত বৃষ্টিতে সাতকানিয়ার করুন আর্তনাদ চট্টগ্রামের সীতাকুণ্ড ও পার্শ্ববর্তী উপজেলার উপকূলীয় অঞ্চলে বন্যার্তদের পাশে আদর্শ ছাত্র ও যুব সমাজ। চট্টগ্রামের আনোয়ারায় সাম্প্রতিক প্রবল বর্ষণে ক্ষতিগ্রস্ত ও পানিবন্দি মানুষের মাঝে ত্রাণ বিতরণ মিরসরাই ট্র্যাজেডিতে নিহতদের স্মরণে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত বন্যায় মৃত্যু বেড়ে ৩৯ : চট্টগ্রামের পাঁচ জেলায় ক্ষতিগ্রস্ত প্রায়১০ লাখ মানুষ বন্যাদুর্গত মানুষের পাশে নিরলস মানবিক মানুষ নুরুল আমিন চৌধুরী আরমান। সাতকানিয়ায় চারদিকে বন্যার পানি,কবর দেওয়ার মত জায়গা নেই, কলাগাছের ভেলায় ভাসিয়ে দাফন! ভয়াবহ বন্যায় ভেসে যাচ্ছে দক্ষিণ চট্টগ্রাম: মোস্তানছিরুল হক চৌধুরী

‘বীর বাঙ্গালী’ – মুহাম্মদ আব্দুল হাকিম (খাজা হাবীব)

  • সময় সোমবার, ১৬ ডিসেম্বর, ২০২৪
  • ২৭৪ পঠিত

‘বীর বাঙ্গালী’

– মুহাম্মদ আব্দুল হাকিম (খাজা হাবীব)

বীর বাঙ্গালী বীর সেনানী মুক্তিকামী দল,
তাদের নিয়ে গর্ব মোদের টুটে না যায় বল।

রুখে দাঁড়ায় মুখটি তুলে বুকটা করে টান,
বীর বিক্রমে যুদ্ধ করছে ‘মুক্তি যোদ্ধা’ নাম।

বীর বাঙ্গালী বীর সেনানী হৃষ্ট বলিয়ান,
ব্যাঘ্র যেমন ভয় করে না মুক্ত তাদের প্রাণ।

বীর বাঙ্গালী বীর সেনানী করছে ওরা যুদ্ধ,
জীবন দিয়ে প্রমাণ করছে রক্ত তাদের শুদ্ধ।

তারুণ্য মন চিন্তামুক্ত ভিন্ন দলীয় নয়,
একইভূত হয়ে সবে করল যুদ্ধে জয়।

মুক্তি যুদ্ধে সহযোগী শিশুগণও হয়,
গোপন তথ্য পৌঁছে দিয়ে দূঃসাহসী তয়।

নিষ্পাপিত পুষ্পতুল্য নারীগণের মান,
কেড়ে নিল পাকবাহিনী হিংস্র নাফরমান।

বীর বাঙ্গালী বীর সেনানী বীরঙ্গিনী বোন,
দেশের জন্য মান মর্যাদা করে গেছেন দান।

আমরা স্বাধীন আমরা মুক্ত আমরা বলবান,
আমরা সবে রক্ষা করব স্বাধীনতার মান।

সৌজন্যেঃ মোজাদ্দেদীয়া দরবার শরীফ,মোজাদ্দেদপুর, জালালাবাদ,বায়েজিদ বোস্তামী, চট্টগ্রাম।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট