1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:০৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
“পবিত্র মাহে রমজানের ফজিলত ও তাৎপর্য – মাওলানা মুহাম্মদ বোরহান উদ্দীন কাদেরী ভিলেজ এপসি ৪-০ গোলে চ্যাম্পিয়ন চন্দনাইশ চৌধুরী পাড়া একতা সংঘের ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন চৌধুরী পাড়া ফুটবল দল ২-০ গোলে চ্যাম্পিয়ন চন্দনাইশ সাদেক মোহাম্মদ পাড়া ফুটসাল ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন চট্টগ্রামে ফল ও সিলিন্ডার গ্যাস বিক্রি বেশি দামে, ৫ প্রতিষ্ঠানকে লক্ষাধিক টাকা জরিমানা মোস্তানছির হক সভাপতি সাজিদ সাধারণ সম্পাদক বোয়ালখালী স্টুডেন্ট ফোরাম ঢাকার নতুন কমিটি গঠিত সীতাকুন্ড ভ্রাম্যমান অভিযানে বিভিন্ন প্রতিষ্ঠানে জরিমানা আদালতের বিচারাধীন জমিতে জোরপূর্বক নির্মাণের চেষ্টা থানায় অভিযোগ পাহাড়তলী অলংকারবাসীর অভিযোগ চাঁদাবাজ চক্রের দৌরাত্ম্য থামছে না বোয়ালখালী গোল্ডেন ভিসা প্রাপ্ত প্রবাসী ব্যবসায়ী রবিউল হোসেন’র সংবধর্না অনুষ্ঠানে বক্তারা “দেশের অর্থনীতিতে অবদান রাখে রেমিট্যান্স যোদ্ধারা” লায়ন্স ক্লাব অব চিটাগাং কর্ণফুলী এলিটের নিয়মিত সভা অনুষ্ঠিত

বোয়ালখালীতে কলেজ শিক্ষার্থীর গোসলের ভিডিও ধারণ, তিন যুবক গ্রেপ্তার

  • সময় মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫
  • ১৬৫ পঠিত

নিজস্ব সংবাদদাতা, বোয়ালখালী:
বোয়ালখালীতে কলেজ শিক্ষার্থীর গোসলের ভিডিও ফুটেজ ধারণ করে ফেসবুক মেসেঞ্জারে প্রচার করছিল তিন যুবক। অভিযোগ পেয়ে তাদের গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (১১ নভেম্বর) সকালে তিন যুবককে আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ লুৎফুর রহমান।

তিনি বলেন, গত সোমবার (১০ নভেম্বর) কলেজ শিক্ষার্থীর মা বাদী হয়ে তিন যুবকের বিরুদ্ধে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছেন। এরপর অভিযান চালিয়ে আসামীদের গ্রেপ্তার করা হয়। তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।

তিনি জানান, এইসএসসি ২য় বর্ষে অধ্যয়নরত এক শিক্ষার্থী বাথরুমে গোসলের সময় বাথরুমের ভেন্টিলেটর দিয়ে নগ্ন ভিডিও ধারণ করে তা শিক্ষার্থীর আত্মীয় স্বজনদের ফেসবুক মেসেঞ্জার পাঠাচ্ছিল যুবকেরা।

গ্রেপ্তারকৃতরা হলেন- উপজেলার সারোয়াতলী ইউনিয়নের বেঙ্গুরা গ্রামের খাজা নগরের আহাম্মদ হোসেনের ছেলে ইমতিয়াজ হোসেন আহাদ (১৮), একই গ্রামের মো.লোকমানের ছেলে আব্দুল শুকুর রায়হান বাদশা (১৬) ও মো. সোলায়মানের ছেলে নুরুল আলম বাঁধন (১৯)।

শিক্ষার্থীর মা জানান, আহাদ দীর্ঘ দিন ধরে কলেজে আসা যাওয়া পথে মেয়েকে প্রেমের প্রস্তাব দিয়ে উত্যক্ত করে আসছিল। এতে সাড়া না দেওয়ায় সে ক্ষতি করার হুমকি ধমকি দেয়।

তিনি বলেন, গত সোমবার ১০ নভেম্বর দুপুর দেড়টা দিকে প্রতিবেশি এক চাচী মোবাইল সেটে মেয়ের গোসলের নগ্ন ভিডিও দেখিয়ে জানান তার দূর সম্পর্কে এক আত্মীয় ফেসবুক মেসেঞ্জারে ভিডিওটি পেয়ে তার কাছে নিশ্চিত হওয়ার জন্য পাঠিয়েছে।

এবিষয়ে মেয়ের সাথে কথা বলে জানতে পারি গত ১৮ জুলাই দুপুর ২টার দিকে বাথরুমে গোসলের সময় ভেন্টিলেটরের বাইরে কারো উপস্থিতি টের পেয়েছিলো। তবে কে কে বলায় ওই লোক পালিয়ে যায়।

আহাদ বাদশা ও বাঁধনের সহায়তায় গোপনে ভিডিও ধারন করে তা মেসেঞ্জারে প্রচার করে মেয়ের সম্মানহানিসহ সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করেছে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট