
বোয়ালখালী প্রতিনিধি:
বোয়ালখালীতে ডাইনামিক স্পোর্টিং ক্লাব আয়োজিত ২য় বারের রাত্রিকালীন অলিম্পিক ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে দুবাই কিংস ফুটবল একাদশ।
শুক্রবার (২৭ মার্চ) রাতে উপজেলার পশ্চিম গোমদণ্ডী পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের একটি মাঠে টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
এতে দুবাই কিংস ফুটবল একাদশের সাথে প্রতিদ্বন্দ্বিতা করে রকিব উদ্দিন শাহ ফুটবল একাদশ। নির্ধারিত সময়ে গোল না হওয়ায় টাইব্রেকারে দুবাই কিংস চ্যাম্পওয়ন হওয়ার গৌরব অর্জন করে। খেলা পরিচালনা করেন মোহাম্মদ জসিম। এ টুর্নামেন্টে ২৮টি দল অংশ নিয়েছিলো।
সন্ধ্যায় পৌরসভার সাবেক মেয়র হাজী আবুল কালাম আবুর সভাপতিত্বে ফাইনাল খেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মোহাম্মদ ইমাদ এরশাদ।
হেলাল উদ্দিন রুবেল ও বিএনপি নেতা জুলফিকার ইসলামের যৌথ সঞ্চালনায় এ খেলার উদ্বোধন করেন ব্যবসায়ী মোস্তফা কামাল মানিক। বিশেষ অতিথির বক্তব্য রাখেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান, ব্যারিস্টার সাঈদ এম আহসান, মো. খোরশেদ আলম পারভেজ, ইদ্রিস হোসেন ও গোলাম হোসেন নান্নু।
Leave a Reply