1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ১০:২৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
যুদ্ধবিরতি করে ট্রাম্প ইরান যুদ্ধ এড়ালেন বটে, তবে দিতে হচ্ছে চড়া মূল্য নানিয়ারচর সেনা জোন কর্তৃক বগাছড়িতে ফুটবল টুর্নামেন্টে পুরস্কার ও আর্থিক অনুদান পাওনা টাকা নিয়ে বিরোধঃ কর্ণফুলীতে বন্ধুর হাতে ব্যবসায়ী বন্ধু খুন। সার্ক মানবাধিকার ফাউন্ডেশন’ কেন্দ্রীয় উপদেষ্টার চট্টগ্রাম বিভাগীয় কার্যালয় পরিদর্শন চট্টগ্রামে শয়তানের নিঃশ্বাস তৈরীর কারিগর বেলাল উদ্দিন গ্রেপ্তার বাঘাইছড়িতে বিজিবির অভিযানে অবৈধ অস্ত্রসহ সরঞ্জাম উদ্ধার চট্টগ্রাম জামেয়া মহিলা মাদরাসায় কামিল ও ফাযিলের ছবক প্রদান অনুষ্ঠান-২৬ সম্পন্ন মহসিন কলেজ ছাত্রলীগ নেতা সাদিক আব্দুল্লাহ গ্রেফতার সাতকানিয়ায় দাফন-কাফন সেবা ফাউন্ডেশনের নাম ঘোষণা পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে পিসিআইইউ মিডিয়া ক্লাবের ৩য় কার্যনির্বাহী কমিটির শপথ গ্রহণ সম্পন্ন

বোয়ালখালীতে তিন ফার্মেসিকে জরিমানা, একটি সিলগালা

  • সময় মঙ্গলবার, ৮ জুলাই, ২০২৫
  • ২৯৯ পঠিত

নিজস্ব প্রতিবেদক, বোয়ালখালী
বোয়ালখালীতে মেয়াদোত্তীর্ণ ও নিষিদ্ধ ওষুধ বিক্রির দায়ে তিনটি ফার্মেসিকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একই অভিযানে অনুমোদন না থাকায় একটি ফার্মেসি সিলগালা করা হয়েছে।

মঙ্গলবার (৮ জুলাই) দুপুরে উপজেলার গোমদণ্ডী ফুলতল ও কধুরখীল চৌধুরী হাট এলাকায় অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কানিজ ফাতেমা।

এসময় তিনি জানান, মেয়াদোত্তীর্ণ ও ফিজিশিয়ান স্যাম্পল ওষুধ বিক্রির দায়ে তিনটি ফার্মেসি ও ত্রিপলবিহীনভাবে বালু পরিবহনের অভিযোগে চারজনকে জরিমানা এবং অনুমোদন না থাকা একটি ফার্মেসিকে সিলগালা করা হয়। জনস্বাস্থ্য সুরক্ষায় এমন অভিযান অব্যাহত থাকবে।

অভিযানকালে মেয়াদোত্তীর্ণ ও ফিজিশিয়ান স্যাম্পল ওষুধ বিক্রির দায়ে ‘আল ইমাম মেডিকো’ ফার্মেসির মালিক আরিফ হোসেনকে ৫ হাজার টাকা, ‘বোয়ালখালী জেনারেল হাসপাতাল ফার্মেসি’র মালিক রাজু দে’কে ২ হাজার টাকা ও কধুরখীলের ‘দরবার মেডিকো’ ফার্মেসির বেলালকে ২ হাজার টাকা জরিমানা করা হয়। লাইসেন্সবিহীনভাবে পরিচালনা এবং অব্যবস্থাপনার অভিযোগে ‘দরবার মেডিকো’ ফার্মেসি সিলগালা করে দেওয়া হয়।

এছাড়া ত্রিপলবিহীনভাবে বালু পরিবহনের অভিযোগে বায়ুদূষণ নিয়ন্ত্রণ বিধিমালা, ২০২২ এর আওতায় নুরুল আলমকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে সহায়তা করেন চট্টগ্রাম ঔষধ প্রশাসন জেলা কার্যালয়ের ঔষধ তত্ত্বাবধায়ক মো. আবিদ আহসান।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট