1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০১:২৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
বঙ্গোপসাগরে ফিশিং ট্রলার থেকে ১৫ কোটি টাকার ৫ লাখ ইয়াবা জব্দ, গ্রেফতার- ৯ চট্টগ্রামের হাটহাজারী উপজেলায় জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড মেলায় ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন আল্লাহর সন্তুষ্টি লাভের অন্যতম মাধ্যম হজ্ব -প্রফেসর ড. গিয়াস উদ্দিন তালুকদার বোয়ালখালীতে অবৈধভাবে মাটি কাটার দায়ে মোবাইল কোর্ট অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা বোয়ালখালীতে ধর্মীয় বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ, বৃত্তি প্রদান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান চট্টগ্রামে পরীক্ষা কেন্দ্রের প্রতি কক্ষে সিসিটিভি স্থাপনের নির্দেশ শিক্ষামন্ত্রীর যুদ্ধবিরতি করে ট্রাম্প ইরান যুদ্ধ এড়ালেন বটে, তবে দিতে হচ্ছে চড়া মূল্য নানিয়ারচর সেনা জোন কর্তৃক বগাছড়িতে ফুটবল টুর্নামেন্টে পুরস্কার ও আর্থিক অনুদান পাওনা টাকা নিয়ে বিরোধঃ কর্ণফুলীতে বন্ধুর হাতে ব্যবসায়ী বন্ধু খুন। সার্ক মানবাধিকার ফাউন্ডেশন’ কেন্দ্রীয় উপদেষ্টার চট্টগ্রাম বিভাগীয় কার্যালয় পরিদর্শন

বোয়ালখালীতে দুর্ধর্ষ চুরি: ৭ লাখ টাকা ও সাড়ে ১১ ভরি স্বর্ণালঙ্কার লুট

  • সময় মঙ্গলবার, ১০ জুন, ২০২৫
  • ২৬৭ পঠিত

বোয়ালখালী প্রতিনিধি:

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় দিনদুপুরে এক গরু ব্যবসায়ীর ঘরে ভয়াবহ চুরির ঘটনা ঘটেছে। চোরেরা তালা কেটে বাড়িতে ঢুকে নগদ ৭ লাখ টাকা ও সাড়ে ১১ ভরি স্বর্ণালঙ্কার লুট করেছে।

ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (১০ জুন) দুপুরে উপজেলার শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের কেরানি বাজার এলাকার মুন্সি মিয়ার নতুন বাড়িতে।

ভুক্তভোগী গরু ব্যবসায়ী মো. ইদ্রিস জানান, দুপুর ১টার দিকে তিনি সপরিবারে একই এলাকার পুরাতন বাড়িতে ঈদুল আযহা উপলক্ষে দাওয়াত খেতে যান। বিকেল ৫টার দিকে ফিরে এসে দেখেন, ঘরের মূল দরজার তিনটি তালা কাটা, প্রতিটি কক্ষ এলোমেলো, আলমিরা ভাঙা অবস্থায়।

তিনি আরও জানান, চোরেরা পাকা সীমানা প্রাচীর টপকে ঘরে প্রবেশ করে ৬টি কক্ষের তালা ভেঙে আলমিরা থেকে কোরবানির গরু বিক্রির নগদ টাকা ও পরিবারের মহিলাদের স্বর্ণালঙ্কার চুরি করে নিয়ে যায়। চুরি যাওয়া স্বর্ণের পরিমাণ প্রায় সাড়ে ১১ ভরি।

বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারোয়ার জানান, একটি ফাঁকা বাড়িতে চুরির অভিযোগ পাওয়া গেছে। পুলিশ বিষয়টি তদন্ত করছে, যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট