1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ১২:৩৬ অপরাহ্ন
শিরোনামঃ
চোখের দৃষ্টিতে প্রভাব: মোবাইল ফোনে শিশুদের আসক্তি এক নীরব সংকট -আলমগীর আলম আরব আমিরাতে নিহত শাহ আলমের মরদেহ দেশে আসছে বৃহস্পতিবার পটিয়া স্টেশন রোড ব্যবসায়ী সমিতির ঈদ পূর্ণমিলনী সভা অনুষ্ঠিত। চট্টগ্রামে ভোজ্যতেলের কালোবাজারি দমনে র‍্যাব-৭ এর সাঁড়াশি অভিযান হাটহাজারীতে রামদার কোপে আঙুল বিচ্ছিন্ন, দেড় লাখ টাকা ছিনতাই, বেপরোয়া সন্ত্রাসে জনজীবন বিপর্যস্ত চট্টগ্রাম ইপিজেডের আডমস কেপ কারখানায় ফের আগুন বাঘাইছড়িতে তুলাবান উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান বাঘাইছড়িতে বিজিবির অভিযানে ৭৪ লিটার অবৈধ পেট্রোল জব্দ গ্যাস সংকটে আনোয়ারার দুই সার কারখানা বন্ধ, ডিএপিএফসিএলও ঝুঁকিতে চন্দনাইশ-সাতকানিয়া (আংশিক) বৈশাখী মেলা ও সম্মিলিত বর্ষবরণ উদযাপন-১৪৩৩ কমিটি গঠিত

বোয়ালখালীতে ষাঁড় চুরি

  • সময় রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৬৩ পঠিত

বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধি
চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার সারোয়াতলী ইউনিয়নের বেঙ্গুরা এলাকায় আবু তৈয়ব ধনা বাবুর্চির একটি ষাঁড় চুরি হয়েছে। শনিবার (২৭ সেপ্টেম্বর) দিবাগত রাতে ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে সুলতান মাস্টারের বাড়িতে এ চুরির ঘটনা ঘটে।

ভুক্তভোগী আবু তৈয়ব জানান, প্রতিদিনের মতো রাতে গরুটি গোয়ালে বেঁধে ঘুমাতে যান। সকালে উঠে দেখতে পান গোয়ালে গরুটি নেই। তিনি অভিযোগ করেন, অজ্ঞাত চোরেরা গরুটি নিয়ে গেছে। বর্তমানে ষাঁড়টির বাজারমূল্য প্রায় ৭৫ হাজার টাকা। গত কোরবানির ঈদে তিনি ৫২ হাজার টাকায় গরুটি কিনেছিলেন পালন করার জন্য।

আবু তৈয়ব আরও জানান, চুরির ঘটনায় তিনি তাঁর ছেলেকে থানায় লিখিত অভিযোগ দেওয়ার জন্য পাঠিয়েছেন।

এ বিষয়ে বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ লুৎফুর রহমান বলেন, “এ ঘটনায় আমরা কোনো লিখিত অভিযোগ পাইনি। তবে বিষয়টি সম্পর্কে অবগত হয়েছি এবং তদন্ত করে দেখা হচ্ছে।”

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট