1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ১২:১৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
চোখের দৃষ্টিতে প্রভাব: মোবাইল ফোনে শিশুদের আসক্তি এক নীরব সংকট -আলমগীর আলম আরব আমিরাতে নিহত শাহ আলমের মরদেহ দেশে আসছে বৃহস্পতিবার পটিয়া স্টেশন রোড ব্যবসায়ী সমিতির ঈদ পূর্ণমিলনী সভা অনুষ্ঠিত। চট্টগ্রামে ভোজ্যতেলের কালোবাজারি দমনে র‍্যাব-৭ এর সাঁড়াশি অভিযান হাটহাজারীতে রামদার কোপে আঙুল বিচ্ছিন্ন, দেড় লাখ টাকা ছিনতাই, বেপরোয়া সন্ত্রাসে জনজীবন বিপর্যস্ত চট্টগ্রাম ইপিজেডের আডমস কেপ কারখানায় ফের আগুন বাঘাইছড়িতে তুলাবান উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান বাঘাইছড়িতে বিজিবির অভিযানে ৭৪ লিটার অবৈধ পেট্রোল জব্দ গ্যাস সংকটে আনোয়ারার দুই সার কারখানা বন্ধ, ডিএপিএফসিএলও ঝুঁকিতে চন্দনাইশ-সাতকানিয়া (আংশিক) বৈশাখী মেলা ও সম্মিলিত বর্ষবরণ উদযাপন-১৪৩৩ কমিটি গঠিত

বোয়ালখালীতে সংবাদ সম্মেলনে দাবি মাদ্রাসা শিক্ষক আবু নাছের জিলানী আওয়ামী ফ্যাসিবাদি রাজনীতির সাথে জড়িত নন

  • সময় বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫
  • ১৫২ পঠিত

নিজস্ব প্রতিবেদক, বোয়ালখালী:
বোয়ালখালী পৌরসভা ইসলামী ফ্রন্টের সহ সভাপতি শিক্ষক মাওলানা মুহাম্মদ আবু নাছের আওয়ামী ফ্যাসিবাদী রাজনীতির সাথে জড়িত নন বলে দাবি করেছেন ইসলামী ফ্রন্টের নেতৃত্ববৃন্দরা।

বৃহস্পতিবার (১৩ বৃহস্পতিবার) বিকেলে বোয়ালখালী প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি করেন নেতৃবৃন্দরা।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ইসলামী ফ্রন্ট বোয়ালখালী পৌরসভার সভাপতি মোহাম্মদ জাহাঙ্গীর আলম।

বক্তব্যে তিনি বলেন, মাওলানা মুহাম্মদ আবু নাছের জিলানী কধুরখীল ইসলামিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার সিনিয়র আরবি প্রভাষক। পাশাপাশি তিনি পশ্চিম গোমদন্ডী চরখিজিরপুর জানে আলম সওদাগর জামে মসজিদের খতিবের দায়িত্বে রয়েছেন। এছাড়া তিনি গাউসিয়া কমিটি বাংলাদেশ বোয়ালখালী পৌরসভার সহ-সভাপতি।

কিন্তু পরিতাপের বিষয়, আওয়ামী ফ্যাসিবাদী রাজনীতির সাথে জড়িত না থাকার সত্ত্বেও নিরাপরাধ এ আলেমেদ্বীনকে গ্রেফতার করা হয়েছে। তিনি তার ব্যবসা প্রতিষ্টানে না থাকা শর্তেও ডেকে এনে ষড়যন্ত্রমূলক গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

এ পরিকল্পিত ঘটনার সঠিক তদন্তের দাবি জানিয়ে সম্মেলনে বলা হয়, আবু নাছের জিলানীকে নিঃশর্ত মুক্তি না দিলে আমরা কঠোর থেকে কঠোর কর্মসূচি দেওয়া হবে।

এতে উপস্থিত ছিলেন দলের পৌরসভার সাধারণ সম্পাদক মো. ওসমান গণি, উপজেলা ইসলামী ফ্রন্টের সাংগঠনিক সম্পাদক এম জসিম উদ্দিন, উপজেলা যুবসেনার সভাপতি এস কে এম জাহাঙ্গীর আলম, পৌরসভার সভাপতি মাওলানা ফোরকান কাদেরী, মো. সেকান্দর কাদেরী, মো.আরিফুল ইসলাম ইমন, মো.আবদুর রশিদ, এস এম দেলওয়ার হোসেন আনিছ, আবদুল হামিদ, রিমন শরীফ, মো. রানা, মো.রিফাত হোসেন, মো.সাগর, মো.সায়েম, মো.আসিফ।

প্রসঙ্গত বুধবার (১২ নভেম্বর) সন্ধ্যা পৌরসভার জামতল এলাকায় অভিযান চালিয়ে একটি খামার থেকে আবু নাছের জিলানীসহ তিনজনকে গ্রেপ্তার করে সেনাবাহিনী।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট