1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
চোখের দৃষ্টিতে প্রভাব: মোবাইল ফোনে শিশুদের আসক্তি এক নীরব সংকট -আলমগীর আলম আরব আমিরাতে নিহত শাহ আলমের মরদেহ দেশে আসছে বৃহস্পতিবার পটিয়া স্টেশন রোড ব্যবসায়ী সমিতির ঈদ পূর্ণমিলনী সভা অনুষ্ঠিত। চট্টগ্রামে ভোজ্যতেলের কালোবাজারি দমনে র‍্যাব-৭ এর সাঁড়াশি অভিযান হাটহাজারীতে রামদার কোপে আঙুল বিচ্ছিন্ন, দেড় লাখ টাকা ছিনতাই, বেপরোয়া সন্ত্রাসে জনজীবন বিপর্যস্ত চট্টগ্রাম ইপিজেডের আডমস কেপ কারখানায় ফের আগুন বাঘাইছড়িতে তুলাবান উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান বাঘাইছড়িতে বিজিবির অভিযানে ৭৪ লিটার অবৈধ পেট্রোল জব্দ গ্যাস সংকটে আনোয়ারার দুই সার কারখানা বন্ধ, ডিএপিএফসিএলও ঝুঁকিতে চন্দনাইশ-সাতকানিয়া (আংশিক) বৈশাখী মেলা ও সম্মিলিত বর্ষবরণ উদযাপন-১৪৩৩ কমিটি গঠিত

ভূতুড়ে ফ্লাইওভার, উদাসীন কর্তৃপক্ষ!

  • সময় শনিবার, ৫ নভেম্বর, ২০২২
  • ৪৯৮ পঠিত

মোঃ মনিরুল ইসলাম, চট্টগ্রাম প্রতিনিধি:

চট্টগাম নগরীর বহদ্দারহাট ফ্লাইওভারের বৈদ্যুতিক বাতিগুলো নষ্ট থাকায় সন্ধ্যা হলেই ভূতুরে পরিবেশ সৃষ্টি হয়। এতে যে কোনো মুহুর্তে ছিনতাইয়ের আশংকা করছেন নগরবাসিরা। শুক্রবার (৪ নভেম্বর) সন্ধ্যায় সরেজমিন পরিদর্শনে এমন চিত্র দেখা গেছে। তবে, বিষয়টি সমাধানের জন্য নগরবাসিদের আরো ২ মাস অপেক্ষা করতে হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

ফ্লাইওভার ব্যবহারকারী যাত্রীরা বলছেন, ফ্লাইওভারের উপর যানবাহন থামিয়ে ছিনতাইয়ের ঘটনা নতুন নয়। রাত গভীর হলে মাদকসেবিদেরও উৎপাত বেড়ে যায় ফ্লাইওভার উপর। তার উপর এখন বৈদ্যুতিক বাতিগুলো নষ্ট থাকায় অন্ধকারাচ্ছন্ন ভূতুড়ে পরিবেশের সৃষ্টি হয়েছে। এতে ছিনতাই, খুনসহ যে কোনো দূর্ঘটনার আশংকা করছেন তারা। তাদের অভিযোগ, সিটি কর্পোরেশনকে নিয়মিত সব ধরণের কর পরিশোধ করার পরও নাগরিক সেবা থেকে বঞ্চিত হচ্ছেন তারা। এবিষয়ে সিটি কর্পোরেশনসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন তারা।

শুক্রবার সন্ধ্যায় ফ্লাইওভার দিয়ে চলাচলকারি মুকতাদির চৌধুরী নামে একজন বেসরকারি চাকরিজীবী অভিযোগ করে বলেন, ‘ফ্লাইওভারের উপর খুব অন্ধকার। ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে। যে কোনো মুহুর্তে ছিনতাই হতে পারে।’

এবিষয়ে দায়িত্বপ্রাপ্ত চট্টগ্রাম সিটি কর্পোরেশনের বিদ্যুৎ বিভাগের তত্ত্বাবধায়ক প্রকৌশলী ঝাুলন কান্তি দাশ বলেন, ‘বাতিগুলো ঠিক করার জন্য আমরা টেন্ডার করেছি; ওয়ার্ক অর্ডার হলে, কাজ হয়ে যাবে। ওয়ার্ক অর্ডার হতে ২ মাস সময় লাগবে।’

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট