1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:১১ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিসিআরসির উদ্যোগে বৈষম্যমুক্ত নতুন বাংলাদেশ বিনির্মাণে প্রত্যাশা শীর্ষক আলোচনা সভা ও পুরস্কার প্রদান বন্দর নগরীতে ডিবির মধ্যরাতের তাণ্ডব ৫৪৩ কার্টুন অবৈধ বিদেশি সিগারেট উদ্ধার দুই চোরাকারবারি গ্রেপ্তার সীতাকুণ্ডে উঠান বৈঠকে স্বামীর পক্ষে ভোট চাইলেন স্ত্রী সীতাকুণ্ডে আমিরে জামায়াতের আগমন উপলক্ষে মিছিল সমাবেশ ন্যাশনাল ইংলিশ স্কুল চিটাগাং’র উদ্যোগে প্রকাশিত আটটি বইয়ের মোড়ক উম্মোচন ড. সুকোমল বড়ুয়া ধানের শীষ প্রতীক তুলে দিলেন চট্টগ্রাম ১৪ আসনের এমপি প্রার্থী জসীম উদ্দিন আহমেদকে পটিয়ায় গভীর রাতে শীতার্তের শীতবস্ত্র দিলেন ব্যাবসায়ী নুরুল আলম। শাহ মজিদিয়া আখতারুল উলুম দাখিল মাদ্রাসার ২৬ তম বার্ষিক সভা ও পুরস্কার বিতরণ সম্পন্ন গীতাঞ্জলি মাতৃসম্মিলনীর শীতবস্ত্র বিতরণ ঢাকা রিজেন্সিতে আন্তর্জাতিক নেটওয়ার্কিং বিজনেস ডিনার অনুষ্ঠিত

মহেশখালীতে কলা চাষে  অর্থনৈতিক স্বচ্ছলতার পথে চাষীরা 

  • সময় শনিবার, ৩ সেপ্টেম্বর, ২০২২
  • ৬৬৮ পঠিত
সরওয়ার কামাল মহেশখালীঃ
সবুজে মোড়ানো সম্ভাবনাময় বিলের বুকজুড়ে সাজানো কলাবাগান। এ অঞ্চলে দেখা যায় কলা গাছের সবুজ পাতার আড়ালে ঝুলে আছে কাঁচা-পাকা কলার ছড়া। সময়ের সাথে সাথে ‘পাহাড়ের পর এবার ধান জমিতে কলা চাষে অর্থনেতিক স্বচ্ছলতার পথে হাঁটছে চাষীরা।
মহেশখালী উপজেলার হোয়ানক ইউনিয়নের কলাচাষী রমিজ  আলম বাণিজ্যিক ভাবে কলা চাষ করে লাভের মুখ দেখছেন। তুলনামূলক কম খরচে বেশি লাভ পাওয়ায় কলা চাষে ঝুঁকছেন তিনি। চাষযোগ্য জমিতে বাণিজ্যিক ভাবে এসব কলার চাষ করা হচ্ছে।
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে উপজেলার বিভিন্ন ইউনিয়নে ৭ হেক্টর জমিতে বাণিজ্যিক ভাবে কলা চাষ হয়েছে। উপজেলার জনতাবাজার-গোরকঘাটা প্রধান সড়কের হোয়ানক ইউনিয়নের ছনখোলা পাড়া গ্রামের পশ্চিমের বিলে ঘুরে এমন চিত্র চোখে পড়ে। এই গ্রামীণ মেঠো পথের রাস্তার পাশে সারি সারি কলার গাছে ঝুলছে কলার কাঁদি।
রমিজ আলম হোয়ানক ইউনিয়নের ছনখোলা পাড়া এলাকার মরহুম গোলাম কাদেরের পুত্র। রমিজ আলমের  দুই ছেলে দুই মেয়ে সন্তান সহ ৪ সদস্যের পরিবার তার। ছোট-খাটো ও কৃষি কাজ করলে অভাব-অনটন পিছু ছাড় ছিলো না। দীর্ঘ দিন ধরে পান বরজের পাশপাশি জীবন-জীবিকার তাগিদে অবশেষে শুরু করেন কলা চাষ।
বাড়ির কয়েক কিলোমিটার দুরুত্বে ১৫০ কড়া জমিতে সাগরি কলার বাগান করার মাধ্যমে রমিজ আলম বেকারত্ব জীবনের অবসান হয়। এখন সংসারে তাঁর ফিরে এসেছে আর্থিক সচ্ছলতা। আর পিছনে ফিরে থাকাতে হয়নি তাঁর। এলাকায় এখন একজন সফল কলা চাষী হিসেবে পরিচিতি লাভ করে তিনি কলাচাষে বিপ্লব ঘটিয়েছেন অজপাড়া গ্রামে।
তার কলা বাগান দেখতে বা পাইকারী দামে কলা ক্রয় করতে ছুটে আসছেন ব্যবসায়ীরা।
নিয়মিত বেচা বিক্রি চলছে পুরোদমে।
রমিজ আলম জানান, তিনি জমি বর্গা নিয়ে কলা চাষ শুরু করেছেন। বর্তমানে তার কলাবাগানে ৭’শ মতো কলার কাঁদি রয়েছে। বাকি গুলোতে কাঁদি আসতে শুরু করেছে।
প্রতিটি চারার মূল্য গুণগত মান অনুসারে ৩০-৪০ টাকা। চারা কলার গাছ লাগানের ৯ থেকে ১২ মাসের মধ্যে কলা পাওয়া যায়।
জমিতে প্রথমবার চারা কলাগাছ রোপণ  করলে ওই কলা গাছ থেকে  বংশবৃদ্ধির ফলে ৩/৪ বছর নতুন করে কোন কলা গাছ রোপণ করতে হয় না। বরং প্রতিটি মা গাছ ৪/৫ টি করে জন্মানো চারা গাছ বিক্রি করা যায়।
এভাবে সব খরচ মিলে তার দেড় লক্ষ টাকা মত খরচ হয়েছে। সব কলা বিক্রি করে তিনি
বছরে সাড়ে ৩ লক্ষ থেকে ৪ লক্ষ টাকা পর্যন্ত  আয় করতে পারবেন বলে আশা করেছেন।
এভাবে প্রতিবছর সফল কলা চাষি হিসেবে প্রাপ্ত আয় থেকে আর্থ-সামাজিক উন্নয়ন করে নিজেকে সফল কলা চাষী হিসেবে সমাজে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন রমিজ আলম।
মহেশখালী উপজেলা কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, কলা চাষের জন্য উপযোগী স্থান। মহেশখালীর এখানকার জায়গা গুলো উচু ও ধোঁয়াশা হওয়ায় কলার চাষের জন্য উপযোগী।  এছাড়া চাষীদের  পরামর্শ দেওয়া হয়।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট