1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ০২:১৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
অসহায় প্রবাসীদের জন্য বিশেষ সুযোগ–সুবিধা নিয়ে,প্রবাসীদের শেয়ারহোল্ডারে চট্টগ্রামে আন্তর্জাতিক মানের হাসপাতাল নির্মাণের উদ্যোগ বোয়ালখালীতে ৮২ কেন্দ্রে পৌঁছালো নির্বাচনী সরঞ্জাম আই লাভ বোয়ালখালীর উদ্বোধন নির্বাচন সামনে রেখে বোয়ালখালীতে যৌথ বাহিনীর মহড়া নিরাপত্তার চাদরে ঢেকে গেছে বন্দরনগরী চট্টগ্রাম আনোয়ারায় ইয়াবাসহ কৃষকদলের আহবায়ক আটক চট্টগ্রাম ৮ আসনের প্রার্থী সৈয়দ মুহাম্মদ হাসান এ নির্বাচন ব্যর্থ হলে এদেশের মানুষ অভিশাপ দিবে বাঘাইছড়িতে নির্বাচন প্রস্তুতিমূলক সমাবেশ অনুষ্ঠিত আলোকিত মানুষের জীবনী (হযরত মাওলানা আলহাজ্ব নুর মোহাম্মদ সাহেব ) আমির খসরু মাহমুদ চৌধুরীর নেতৃত্বে বর্ণাঢ্য গণমিছিল ও পথসভায় জনসমর্থনের দৃশ্যমান বহিঃপ্রকাশ

মাসব্যাপি কোরআন বিতরণ কর্মসূচি উদ্বোধন করলো এপেক্স ক্লাব অব পটিয়া

  • সময় শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২৬২ পঠিত

প্রেস বিজ্ঞপ্তিঃ

পবিত্র মাহে রমজান উপলক্ষে এপেক্স ক্লাব অব পটিয়া বিভিন্ন এতিমখানা, মসজিদ ও মাদ্রাসায় মাসব্যাপি পবিত্র কোরআন শরিফ বিতরণ কর্মসূচি শুরু করেছে। শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) শাহচান্দ আউলিয়া কামিল মাদ্রাসায় এই কর্মসূচির উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কর্মসূচির আহ্বায়ক এপে. মো. মোরশেদুর রেজা সবুজ এবং সঞ্চালনা করেন সদস্য সচিব এপে. মো. আব্দুর রহিম খন্দকার। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এপেক্স বাংলাদেশ ন্যাশনাল এক্সিকিউটিভ সেক্রেটারি এপে. মো. লিয়াকত আলী, উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন এপেক্স বাংলাদেশ জেলা-৩ গভর্নর এপে. সৈয়দ মিয়া।

বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন শাহচান্দ আউলিয়া মাদ্রাসার শিক্ষক মাওলানা মো. কুতুব উদ্দিন, এপেক্স বাংলাদেশ জেলা-৩ এর সেক্রেটারি এপে. মো. আরিফ খান, এপেক্স ক্লাব অব পটিয়ার সেবা পরিচালক মো. আব্দুল্লাহ ফারুক রবি, ক্লাব সদস্য ও বিশিষ্ট ক্রীড়াবিদ মো. আবুল বাশর, মোহাম্মদ খালেদ, মো. রানা, আব্দুল করিম প্রমুখ।

অনুষ্ঠানে জেলা গভর্নর বলেন, “রমজানে কোরআন নাজিল হয়েছে, তাই এ মাসে কোরআন তেলাওয়াতের ফজিলত অত্যন্ত বেশি। আমরা এতিমখানা, মসজিদ, মাদ্রাসা ও সাধারণ মানুষের মাঝে কোরআন বিতরণ করে তাদের এই ফজিলত অর্জনের সুযোগ করে দিতে চাই।”

এপেক্স ক্লাব অব পটিয়া জানিয়েছে, রমজানজুড়ে এই কর্মসূচির পাশাপাশি এতিমখানায় ইফতার মাহফিল, ইফতার সামগ্রী বিতরণ ও ঈদ উপহার বিতরণ করা হবে।

পরিশেষে, ফারুকী পাড়া জামে মসজিদে কোরআন বিতরণের মধ্য দিয়ে, দোয়া মোনাজাতের মাধ্যমে দিনের কর্মসূচি সম্পন্ন হয়।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট