1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৪:৩১ অপরাহ্ন
শিরোনামঃ
বেঁধে পেটালে তুইও সহ্য করবি -লায়ন মোঃ আবু ছালেহ্ পদুয়া আইনুল উলুম দারুচ্ছুন্নাহ কামিল মাদ্রাসায় বর্ণাঢ্য আয়োজনে ঈদে মিলাদুন্নবী (সাঃ) উদযাপন জননেতা আতাউর রহমান খান কায়সার আদর্শিক রাজনীতির বরপুত্র ও ইতিহাসের অংশ – তসলিম উদ্দীন রানা লোহাগাড়ার ক্যান্সার আক্রান্ত নারীকে লোহাগাড়া সমিতি-চট্টগ্রামের আর্থিক সহায়তা প্রদান বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদের প্রচার ও প্রকাশনা সম্পাদক মনোনীত উৎফল বড়ুয়া সার্ক মানবাধিকার ফাউন্ডেশন শ্রীলঙ্কা চ্যাপ্টারের কমিটি গঠন ও ম্যাগাজিন মোড়ক উন্মোচন অনুষ্ঠিত প্রত্যয়ের “অন্তর মম বিকশিত করো” ১৩ তম পর্ব অনুষ্ঠিত  রজভীয়া নূরীয়া কমিটি বাংলাদেশের পটিয়া উপজেলা ও পৌরসভার উপদেষ্টা কমিটি গঠন ওষখাইনীরি নূরীয়া বিষু দরবার শরীফে ৪ দিনব্যাপী যিকরে মিলাদুন্নাবী (সা.) সেমিনার সম্পন্ন আমিরাতে নদিমপুর প্রবাসী কল্যাণ পরিষদের আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত

মা দিবসে শিশুদের প্রাণবন্ত আয়োজনে মুখর ফ্লোরেট প্লে স্কুল এন্ড ডে কেয়ার

  • সময় সোমবার, ১১ মে, ২০২৬
  • ১৯৮ পঠিত

বিশেষ প্রতিবেদক, চট্টগ্রাম:

মা দিবসকে ঘিরে ভালোবাসা, আবেগ ও পারিবারিক বন্ধনের এক অনন্য আবহ তৈরি হয় ফ্লোরেট প্লে School এন্ড ডে কেয়ার আয়োজিত বর্ণাঢ্য অনুষ্ঠানে। শিশুদের সৃজনশীল পরিবেশনা ও অভিভাবকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো আয়োজন পরিণত হয় এক আনন্দঘন মিলনমেলায়।

অনুষ্ঠানে ছোট ছোট শিশুদের নাচ, গান ও
হৃদয়ছোঁয়া নাটিকা উপস্থিত অতিথি ও অভিভাবকদের মুগ্ধ করে। শিশুদের প্রাণচাঞ্চল্যপূর্ণ পরিবেশনা মাতৃত্বের মমতা, পারিবারিক মূল্যবোধ ও মানবিক সম্পর্কের গুরুত্বকে নতুনভাবে তুলে ধরে। প্রতিটি পরিবেশনায় ফুটে ওঠে শিশুদের সুপ্ত প্রতিভা ও সৃজনশীল বিকাশের উজ্জ্বল প্রকাশ।

অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে শিশু বিকাশ বিশেষজ্ঞ নাসিমা সিরাজী বলেন, “একটি শিশুর মানসিক ও নৈতিক বিকাশে মায়ের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ। পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠান একসঙ্গে কাজ করলে শিশুরা মানবিক ও আদর্শ নাগরিক হিসেবে গড়ে উঠবে।”

এ সময় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক ড. মেহের নিগার, ড. হোমায়রা নওশিন উর্মি এবং ফাহমিদা কাদের। তারা বলেন, শিশুদের মানসিক বিকাশ, মূল্যবোধ শিক্ষা ও পারিবারিক বন্ধন দৃঢ় করতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

অনুষ্ঠানে অংশ নেওয়া অভিভাবকরাও নিজেদের অনুভূতি প্রকাশ করেন। তারা জানান, বর্তমান প্রযুক্তিনির্ভর সময়ে শিশুদের মানবিক শিক্ষা ও পারিবারিক সম্পর্কের গুরুত্ব তুলে ধরতে এমন আয়োজন অত্যন্ত ইতিবাচক ও সময়োপযোগী উদ্যোগ।

শেষে কৃতজ্ঞতা প্রকাশ ও শিশুদের সম্মাননার মধ্য দিয়ে অনুষ্ঠানটির সমাপ্তি হয়। পুরো আয়োজনজুড়ে ছিল উচ্ছ্বাস, ভালোবাসা ও মায়ার এক নির্মল আবহ, যা উপস্থিত সবার হৃদয়ে দীর্ঘস্থায়ী স্মৃতি হয়ে থাকবে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট