1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০২:২২ অপরাহ্ন
শিরোনামঃ
চোখের দৃষ্টিতে প্রভাব: মোবাইল ফোনে শিশুদের আসক্তি এক নীরব সংকট -আলমগীর আলম আরব আমিরাতে নিহত শাহ আলমের মরদেহ দেশে আসছে বৃহস্পতিবার পটিয়া স্টেশন রোড ব্যবসায়ী সমিতির ঈদ পূর্ণমিলনী সভা অনুষ্ঠিত। চট্টগ্রামে ভোজ্যতেলের কালোবাজারি দমনে র‍্যাব-৭ এর সাঁড়াশি অভিযান হাটহাজারীতে রামদার কোপে আঙুল বিচ্ছিন্ন, দেড় লাখ টাকা ছিনতাই, বেপরোয়া সন্ত্রাসে জনজীবন বিপর্যস্ত চট্টগ্রাম ইপিজেডের আডমস কেপ কারখানায় ফের আগুন বাঘাইছড়িতে তুলাবান উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান বাঘাইছড়িতে বিজিবির অভিযানে ৭৪ লিটার অবৈধ পেট্রোল জব্দ গ্যাস সংকটে আনোয়ারার দুই সার কারখানা বন্ধ, ডিএপিএফসিএলও ঝুঁকিতে চন্দনাইশ-সাতকানিয়া (আংশিক) বৈশাখী মেলা ও সম্মিলিত বর্ষবরণ উদযাপন-১৪৩৩ কমিটি গঠিত

মিঠাছাড়া বাজারে বেপরোয়া শাহাদাত গ্যাং, আতঙ্কে এলাকাবাসী।

  • সময় মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৩৯ পঠিত

মোঃ শেখ ফরিদ।

মিরসরাইয়ের বিভিন্ন সড়কে বেপরোয়া শাহাদাত গ্যাং চক্র। তাদের তৎপরতায় অতিষ্ঠ এলাকার সাধারণ মানুষ। অত্যাচার নির্যাতনের শিকার হলেও ভয়ে অনেকে প্রতিবাদ করতে সাহস করেন না।
এরা বেশিরভাগই মিঠাছড়া বাজারের ছেলে বলে পরিচিত।অনেকে ওই জাগায় বাসা ভাড়া থাকে। আবার কেউ বিভিন্ন এলাকা থেকে আসে। এর আগে জোরারগঞ্জ থানা ও মিরসরাই পুলিশ অভিযান চালিয়ে,ইয়াবা মদসহ মিঠাছড়া বাজার থেকে অনেক ইয়াবা ব্যবসায়ীকে গ্রেপ্তার করে। এই এলাকা গুলো মাদকের আনাগোনা হিসেবে পরিচিত ছিল। এর আগে ওই এলাকায় এক বাসায় পুলিশ অভিযান চালিয়ে ফেনসিডিল সহ দুই তিন জনকে গ্রেফতার করে পুলিশ। এরা এখনো মাদক ব্যবসার সাথে জড়িত।

মিঠাছড়া এলাকাবাসীর মতে, মিরসরাই জগতের নতুন আতঙ্ক এইসব গ্যাং। অনেকটাই সামাজিক ব্যাধিতে রূপ নিয়েছে। অপ্রতিরোধ্য তারা, বাজারে গ্রামে দল বেঁধে অবাধে চলাফেরা করে। খুন, ধর্ষণ, হাঙ্গামা, দোকানে ফাও খাওয়া, মাদক সেবন, যৌন হয়রানি থেকে শুরু করে এমন কোন অপরাধ নেই যা তারা করে না। বয়স দেখলে বুঝার কোনও উপায় নেই যে, এদের সংঘটিত অপরাধ কী ভয়ঙ্কর হতে পারে।

এরা অনেকটা যেকোনো তুচ্ছ ঘটনায় চড়াও হচ্ছে যে কারো ওপর। অনেকের কাছে এরা এখন মূর্তিমান আতঙ্ক। এদের শাসন করতে গিয়ে এলাকার সম্মানিত মানুষও লাঞ্ছনার শিকার হচ্ছেন। পুলিশের খাতায় তালিকা থাকা শর্তে ও রাজনীতির সাথে জড়িত। হওয়ায় এরা গ্রেফতারের বাইরে থেকে যাচ্ছে।

মিরসরাইয়, ঢাকা মহাসড়ক, মিঠাছরা বাজার , এবং ইউনিয়নের পূর্ব দুর্গাপুর গ্রাম ও মিঠাছড়া বাজার, ও আশপাশ এলাকায় রয়েছে এদের অবাধ বিচরণ। এদের বিরুদ্ধে কেউ প্রতিবাদ বা নির্যাতিত হয়ে মুখ খুললে বা আইনী সাহায্য নিলে ওই ভুক্তভোগিকে আরও বেশি নির্যাতনের শিকার হতে হয়।

সূত্রে জানা যায়, এসকল মাদকাসক্ত গ্যাংয়ের যন্ত্রণায় আশপাশের চাকরীজীবী মানুষ ও ব্যবসায়ীরা
ঠিক মতন টাকা পয়সা নিয়ে বাসায় ফিরতে পারে না।এরা ঢাকা চট্টগ্রাম সড়কে অবস্থিত মিঠাছড়া বাজারে, উচ্চ বিদ্যালয় ও প্রাথমিক বিদ্যালয়ের স্কুলগামী ছেলেমেয়েরা এমনকি ভাই-বোনও একসাথে রাস্তা দিয়ে চলতে পারে না।অনেক স্কুলের মেয়েকে যৌন হয়রানির শিকার হতে হচ্ছে, অভিভাবকেরা লজ্জায় মুখ খুলতে রাজি হচ্ছে না, অনেক অভিভাবক জানান, এখন যদি প্রতিবাদ করি আমার মেয়ের স্কুলে যাওয়া হবে না।স্কুলের ছাত্রীরা স্কুলে যাওয়ার সময় ও স্কুল ছুটি দেওয়ার সময় মেয়েদের ইভটিজিং এর শিকার হতে হয়, এইসব গ্যাংয়ের দৃষ্টিগোচর হলে মিথ্যে অপবাদ দিয়ে মারধর করে ছিনিয়ে নিয়ে যায় সাথে থাকা অর্থকড়ি, মোবাইল ফোন সহ মূল্যবান সামগ্রী। এলাকায় হাঁটতে পারেনা, নির্জনে নিয়ে খারাপ অপবাদ দিয়ে টাকা দাবী করা হয়। মাদকের টাকা জোগাড় করতে এরা অনেক নিরীহ মানুষের পকেটে মাদক দিয়ে নির্যাতন করে এবং পরবর্তীতে গ্রামের আত্নীয়-স্বজনদের কাছ থেকে বিকাশ যোগে টাকা নিয়ে আসে। অভিযোগ রয়েছে, তাদের অপকর্ম চলমান থাকলেও স্থানীয় প্রশাসন উদাসীন। ভুক্তভোগীদের অভিযোগ, স্থানীয় প্রভাবশালী ও রাজনৈতিক নেতাদের প্রশ্রয়ে মূলত নিম্নবিত্ত পরিবারের বখে যাওয়া সন্তানদের নিয়ে গড়ে উঠেছে এ সব গ্যাং। রয়েছে প্রভাবশালীদের বখে যাওয়া কিশোর সন্তান। তারা আরও অভিযোগ করেন, একটি কিশোর গ্যাংয়ের সদস্যদের প্রাথমিকভাবে বড় অপকর্ম করার সাহস থাকে না। কিন্তু প্রভাবশালী নেতারা যখন তাদের কাজকর্ম করার জন্য প্রশ্রয় দিয়ে থাকে তখন সে সব গ্যাংয়ের সদস্যরা ধীরে ধীরে বেপরোয়া হয়ে ওঠে। আর এ ভাবে গ্যাংগুলো মারাত্মক অপকর্ম করে থাকে।

তবে সচেতন মহল মনে করেন, শাহাদাত, গ্যাংয়ের সদস্যদের এখনই নিয়ন্ত্রণ না করা গেলে ভবিষ্যতে তাদের মাধ্যমে আরো বড় ধরনের অপরাধমূলক ঘটনা সংঘটিত হতে পারে। এ অবস্থায় পরিস্থিতি নিয়ন্ত্রণে শাহাদাত, গ্যাংগুলোকে রাজনৈতিক আশ্রয় দেয়া থেকে বিরত থাকার অনুরোধ করেছেন।

এ ব্যাপারে জোরারগঞ্জ থানা পুলিশ জানান, এইসব গ্যাং ধরতে পুলিশ মাঠে কাজ করছে অভিযান অব্যাহত থাকবে।

পূর্ব দুর্গাপুর গ্রামের জৈনক জানান কিছু দিন আগে জায়গা জমির বিষয় নিয়ে মিঠাছড়া বাজারের কসাই আবুল হাসেমের বাড়িতে কাচারি ঘর কুপিয়ে তচনচ করে দে শাহাদাত গ্যাংরা, এই বিষয়ে ৯৯৯ কল করলে ঘটনাস্থলে পুলিশ এসে নিয়ন্ত্রণে আনে, ফলে পুলিশের ভাষ্যমতে চট্টগ্রাম জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি সিআর মামলা( নং ৩৩২) দায়ের করেন ভুক্তভোগী আবুল হাসেম।

স্থানীয় এক ভাই জানান, আমি গ্রামের মধ্যে ঘুরে বেড়াই, সব জায়গায় বলা আছে এইসব ধরনের গ্যাং যেখানে থাকবে সাথে সাথে ব্যবস্থা নেওয়া হবে। এইসব গ্যাং এর জায়গা হবে না।

এইসব, গ্যাং এর বিরুদ্ধে অভিযান অব্যাহত আছে
আর কিশোর অপরাধীদের প্রতিরোধ করতে প্রশাসনের অভিযান অব্যাহত রয়েছে। যারাই এসব অপরাধমূলক কার্যকলাপ করে তাদের আইনের আওতায় আনা হচ্ছে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট