1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৩:৪৬ অপরাহ্ন
শিরোনামঃ
রক্তঝরা পথ পেরিয়ে: বাংলাদেশের স্বাধীনতা ও গণতন্ত্রের অবিনাশী যাত্রা – লায়ন উজ্জল কান্তি বড়ুয়া সীতাকুণ্ডে ঈদ জামায়াতে সন্ত্রাসী চাঁদাবাজদের সর্তক করলেন এম পি ধর্মীয় ভাবগাম্ভীর্যে চট্টগ্রামে পবিত্র ঈদের জামাতে দল-মতের মানুষের ঢল শোক সংবাদ মির্জাখীলসহ চট্টগ্রামের অর্ধশতাধিক গ্রামে ঈদ উদযাপন সুবিধাবঞ্চিত শিশুদের রাঙাতে ‘বি ফর বাংলাদেশ’-এর ‘রঙিন হাতে ঈদ’ উৎসব জুমাতুল বিদায় ঢাকা ও চট্টগ্রামে মুসল্লীদের ঢল- শনিবার ঈদুল ফিতর দুই হত্যা মামলার পলাতক আসামি রাঙ্গুনিয়ায় গ্রেফতার ঈদকে ঘিরে চট্টগ্রামে নিরাপত্তা জোরদার, র‍্যাবের টহল বৃদ্ধি আঞ্জুমানে ইত্তেহাদুল মাদারিস বাংলাদেশের ৬৮তম কেন্দ্রীয় পরীক্ষার ফল প্রকাশ

মিরসরাইয়ে বিএনপি নেতা নুরুল আমিন চেয়ারম্যানকে বহিস্কার আদেশ প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ ।

  • সময় বুধবার, ৩০ জুলাই, ২০২৫
  • ২৮১ পঠিত

মোঃ শেখ ফরিদ মিরসরাই।

দলের ভেতরে সংঘাত ও হানাহানি সৃষ্টি করে দলীয় শৃঙ্খলা চরমভাবে লঙ্ঘন এর মিথ্যা অভিযোগ তুলে, চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নুরুল আমিন চেয়ারম্যান, মিরসরাই উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব গাজী নিজাম উদ্দিন, বারইয়ারহাট পৌরসভা বিএনপির সাবেক আহ্বায়ক দিদারুল আলম মিয়াজী, জোরারগঞ্জ থানা যুবদলের আহবায়ক সিরাজুল ইসলাম ও মিরসরাই থানা যুবদলের আহবায়ক কামাল উদ্দিনকে মঙ্গলবার (২৯ জুলাই) দলের প্রাথমিক সদস্যসহ সকল পর্যায়ের পদ থেকে বহিস্কার করা হয়েছে।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে দেওয়া তথ্য মিথ্যা ও অবহিত বলে দাবি করেন। চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির আহবায়ক নুরুল আমিন চেয়ারম্যান এর অনুসারীরা।

এদিকে বিএনপি ও যুবদল নেতাদের বহিষ্কারা,দেশ প্রত্যাখ্যান করে, ৭ নং কাটাছরা ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠন গুলো মিরসরাইয়ের বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল করেছে নেতাকর্মীরা। স্লোগানে স্লোগানে মুখরিত মিরসরাইয়ের বিভিন্ন জনপথ। তারেক রহমান পরিষদের চট্টগ্রাম উত্তর জেলার আহবায়ক সাইফুল ইসলাম হৃদয় বলেন । কিছু মুখোশধারী বিএনপি সেজে মিরসরাইয়ের যুব নেতা, মিরসরাইয়ের গণমানুষের জননন্দিতা, মিরসরাইয়ের সাধারণ গনগনের প্রিয় মুখ মিরসরাইয়ে আগামীর এমপি , চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির আহবায়ক নুরুল আমিন চেয়ারম্যান, মিরসরাই উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব গাজী নিজাম উদ্দীন, বারইয়ারহাট পৌর বিএনপির সাবেক আহবায়ক দিদারুল আলম মিয়াজী, যুবদল নেতা সিরাজুল ইসলাম ও কামাল উদ্দিনের, বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। অথচ তারা নিজেরাই কোনো না কোনো রাজনৈতিক সংগঠনের কর্মী,কিন্তু তারা নিজেদের সংগঠনের পরিচয় দিতে কী লজ্জা পায়।

বিএনপির বেশ ধরে এ ধরণের মব সৃষ্টি করবেন না।জাতীয়তাবাদী দল বিএনপি কখনো গুপ্ত রাজনীতিতে বিশ্বাস করে না। অতীতেও স্বৈরাচারী সরকারের দমন-পীড়ন সহ্য করে নুরুল আমিন চেয়ারম্যান রাজপথে ছিলো,আজও আছে এবং সামনেও থাকবে। লুঙ্গির নিচে বসে থেকে রাজনীতি করে না।

রাজনীতি করা যেমন অপরাধ নয়, না করাও অপরাধ নয়। তবে মুখোশ পরে অপপ্রচার চালানো কখনোই মেনে নেওয়া যাবে না।

মতবিরোধ থাকবে, সমালোচনাও হবে,এটাই রাজনীতির সৌন্দর্য। কিন্তু কুরুচিপূর্ণ, উস্কানিমূলক কথা ও গোপন হামলা কখনোই গ্রহণযোগ্য নয়।

রাজপথে সুশৃঙ্খলা বজায় রাখা আমাদের সবার দায়িত্ব।
নিজ পরিচয়ে রাজনীতি করুন, মুখোশ পরে নয়। আর নুরুল আমিন চেয়ারম্যান কে নিয়ে ষড়যন্ত্র করলে তার দাঁতভাঙা জবাব দেওয়া হবে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট