1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৯:৫৫ অপরাহ্ন
শিরোনামঃ
ফেনীতে অবৈধ ভোজ্যতেল মজুদ, ৮ হাজার লিটার জব্দ, জরিমানা ৫০ হাজার বোয়ালখালীতে অভিযান: ৫ ফার্মেসিকে ৭০ হাজার টাকা জরিমানা চট্টগ্রামের এলিভেটেড এক্সপ্রেসওয়েতে উচ্চ গতির প্রাইভেট কার দুর্ঘটনায় প্রাণ গেল কলেজ শিক্ষার্থীর। চাম্বল ইউনিয়নে কিশোর গ্যাং ও মাদক আতঙ্ক: অবশেষে গ্রেফতার ‘তারেক’, স্বস্তি এলাকাবাসীর নানিয়ারচর জোন কমান্ডার কর্তৃক বিদায়ী সংবর্ধনা ও ক্রীড়া পুরুস্কার বিতরণ অনু‌ষ্ঠিত অকটেন বিক্রিতে অনিয়ম, বোয়ালখালীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান বোয়ালখালী বৈদ্যুতিক শট সার্কিটের আগুনে দোকান পুড়ে ছাই পটিয়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত সেলিমের পাশে প্রবাসী নাজিম উদ্দিন সিআইপি, নির্মাণ হচ্ছে সেমিপাকা ঘর। চোখের দৃষ্টিতে প্রভাব: মোবাইল ফোনে শিশুদের আসক্তি এক নীরব সংকট -আলমগীর আলম আরব আমিরাতে নিহত শাহ আলমের মরদেহ দেশে আসছে বৃহস্পতিবার

মিরসরাই উপজেলার মিঠাছড়া উচ্চ বিদ্যালয়ে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করেছে আদর্শ ছাত্র ও যুব সমাজ।

  • সময় বুধবার, ২৭ আগস্ট, ২০২৫
  • ১৬৬ পঠিত

ভ্রাম্যমান প্রতিনিধি।

আজ ২৭ আগষ্ট সকাল ১০ থেকে বিকাল ৪ টা পর্যন্ত আদর্শ ছাত্র ও যুব সমাজের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মিরসরাই উপজেলার মিঠাছড়া উচ্চ বিদ্যালয়ে চার শতাধিক ছাত্র ছাত্রীদের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও প্রাথমিক স্বাস্থ্য সেবা সম্পন্ন হয়েছে।

উক্ত আয়োজনে ৪ শতাধিক মানুষ বিনামূল্যে নিজেদের মূল্যবান রক্তের গ্রুপ’টি জেনে নিতে সক্ষম হয়।

উক্ত অনুষ্ঠান শুভ উদ্বোধন করেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মোঃ জামসেদ মহোদয় উক্ত অনুষ্ঠানটি পরিচালনা করেন, আদর্শ ব্লাড ব্যাংক এর সম্মানিত আহ্বায়ক সরোয়ার উদ্দিন আনসারী, আদর্শ ছাত্র ও যুব সমাজ এর সভাপতি, আদর্শ মোক্তার হোসাইন সাইমন, সাধারণ সম্পাদক আব্দুল হালিম,
সীতাকুণ্ড ব্লাড ডোনার্স সোসাইটির সম্মানিত এডমিন আক্তার হুসাইন এলিট, আদর্শ ছাত্র ও যুব সমাজ এর সাংগঠনিক সম্পাদক মোঃ বাবলু, সদস্য নয়ন,সাজিদ, নাহিদুল ইসলাম, তৌকির চৌধুরী, শরিফুল ইসলাম, মেহেদী হাসান, নেছার উদ্দিন তুহিন, স্বেচ্ছাসেবী আকুল দে, রেড ক্রিসেন্ট এর সদস্য, কবিতা প্রমুখ।

রক্ত দিন জীবন বাঁচান
মানবতার কল্যাণে অসহায় মানুষের আহ্বানে আমরা আছি সব খানে এই স্লোগান কে বুকে ধারণ করে অত্র সংগঠন এগিয়ে যাচ্ছে।

অত্র সংগঠন সকল ধরনের সামাজিক ও মানবিক কাজে অংশগ্রহণ করে আসছে বিগত পাঁচটি বছর, এর ধারাবাহিকতায় টানা দুই দুই বছর যুব উন্নয়ন অধিদপ্তর থেকে শ্রেষ্ঠ সংগঠন হিসেবে পুরস্কার অর্জন করে, এছাড়াও দেশের বিভিন্ন প্রান্ত থেকে সামাজিক ও মানবিক কাজে বিশেষ অবদানের জন্য সম্মাননা স্মারক অর্জন করে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট