1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ১১:১৮ অপরাহ্ন
শিরোনামঃ
গ্রেটার চট্টগ্রাম এসোসিয়েশন ইউকে পবিত্র রমজান উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন বোয়ালখালীতে প্রাইভেট পড়ানোর আড়ালে যৌন নিপীড়নের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার আলোকিত সমাজগঠনের এক নীরব স্থপতি- হযরত আবু মোহাম্মদ মোস্তাক বিল্লাহ (রহ) -সৈয়দ মিয়া হাসান রেডিসন ব্লু-তে আসক ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগের সৌজন্য সাক্ষাৎ ও ইফতার মাহফিলের প্রস্তুতি সভা সম্পন্ন চট্টগ্রাম চেম্বারের নির্বাচন অনুষ্ঠিত হবে ৪ এপ্রিল পরিদর্শনে উর্ধতন কর্মকর্তারা সীতাকুণ্ডে জিপিএইচ ইস্পাতের বিরুদ্ধে অভিযোগের পাহাড় দুর্নীতির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করবে সরকার দীপেন দেওয়ান চন্দনাইশে গৃহবধূ মুক্তার হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে সংবাদ সম্মেলন উন্নয়নের পথে এগিয়ে যেতে হলে বিভেদ নয়, সম্মিলিত প্রচেষ্টা হতে হবে – এরশাদ উল্লাহ এমপি ইদের আগে সরকারি বেতন দ্রুত দেওয়ার ঘোষণা দুবাইয়ের ক্রাউন প্রিন্সের

মেট্রোপলিটন, ইউনাইটেড স্টার্স ও লিজেন্ড ক্লাবের উদ্যোগে লায়ন্স জেলা ৩১৫-বি৪ এর হাঙ্গার কার্যক্রমের উদ্ভোধন ও রাতের খাবার বিতরণ

  • সময় বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫
  • ২০৪ পঠিত

১৬ অক্টোবর ২০২৫ ইং বৃহস্পতিবার সন্ধ্যা ৭:৩০টায় হজরত গরিবুল্লাহ শাহ (র ) এর মাজার প্রাঙ্গনে লায়ন্স জেলা ৩১৫-বি৪ এর হাঙ্গার কার্যক্রমের শুভ সূচনা অনুষ্ঠিত হয়েছে। জেলা ৩১৫ বি৪ এর এই আয়োজনে ব্যবস্থাপনায় ছিল লায়ন্স ক্লাব অব চিটাগং মেট্রোপলিটন, ইউনাইটেড স্টার্স ও লিজেন্ড ক্লাব। এই মহা আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা গভর্নর লায়ন মোসলেহ উদ্দীন আহমেদ অপু পিএমজেএফ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অক্টবর সার্ভিস চেয়ারম্যান ও ১ম ভাইস জেলা গভর্নর লায়ন কামরুজ্জামান লিটন এমজেএফ ও ২য় ভাইস জেলা গভর্নর লায়ন আবু বক্কর সিদ্দিকী পিএমজেএফ ও পিডিজি লায়ন আল সাদাত দোভাস পিএমজেএফ । এছাড়া আরো উপস্থিত ছিলেন কেবিনেট সেক্রেটারি লায়ন মোহাম্মদ আবু মোরশেদ, কেবিনেট ট্রেজারার গাজী মোঃ শহীদুল্লাহ, জয়েন্ট ট্রেজারার লায়ন মাইনুদ্দিন জিলাল, জিএলটি লিডার লায়ন জাহানারা বেগম, জিএসটি লিডার লায়ন মোর্শেদুল হক চৌধুরী, হাঙ্গার চেয়ারম্যান লায়ন আবু নাসের রনি, কনসার্ন জোন চেয়ারপারসনস লায়ন মুহাম্মদ গাউসুল হক চৌধুরী, লায়ন ইঞ্জিনিয়ার এম মহিউদ্দিন চৌধুরী।

এছাড়া সিনিয়র লায়ন লিডার্সদের মধ্যে উপস্থিত ছিলেন লায়ন তারেক কামাল, লায়ন জাহাঙ্গীর মিয়া, লায়ন এম এ মুকিত, লায়ন মাহবুবুল হক খান, লায়ন সাহেলা আবেদীন, লায়ন ফজলে করিম লিটন। এছাড়া ক্লাব লিডার্সদের মধ্যে উপস্থিত ছিলেন লায়ন ইঞ্জিনিয়ার ইফতেখারুল আলম, লায়ন কাঞ্চন মল্লিক, লায়ন স্বপ্না আক্তার, লায়ন আসিফ গনি, লায়ন ফরহাদুল হাসান মোস্তফা, লায়ন আব্দুল্লাহ আল নোমান, লায়ন ইঞ্জিনিয়ার মোঃ নুরুল আবসার আজাদ, লায়ন খালেদ রিসাদ সহ আরো অনেকে। উল্লেখ্য যে এই আয়োজনে বিশেষ সহযোগিতা করেন লায়ন মোঃ নাসির উদ্দীন ও লিও ক্লাব অব চিটাগং ইউনাইটেড ষ্টারসের লিওবৃন্দ। প্রায় ৩০০ জন মানুষের মাঝে রাতের খাবার ও পানি বিতরণ করা হয় জেলা ৩১৫-বি৪ এর এই হাঙ্গার কর্মসূচিতে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট