1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০৬:০২ অপরাহ্ন
শিরোনামঃ
বোয়ালখালীতে ধর্মীয় বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ, বৃত্তি প্রদান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান চট্টগ্রামে পরীক্ষা কেন্দ্রের প্রতি কক্ষে সিসিটিভি স্থাপনের নির্দেশ শিক্ষামন্ত্রীর যুদ্ধবিরতি করে ট্রাম্প ইরান যুদ্ধ এড়ালেন বটে, তবে দিতে হচ্ছে চড়া মূল্য নানিয়ারচর সেনা জোন কর্তৃক বগাছড়িতে ফুটবল টুর্নামেন্টে পুরস্কার ও আর্থিক অনুদান পাওনা টাকা নিয়ে বিরোধঃ কর্ণফুলীতে বন্ধুর হাতে ব্যবসায়ী বন্ধু খুন। সার্ক মানবাধিকার ফাউন্ডেশন’ কেন্দ্রীয় উপদেষ্টার চট্টগ্রাম বিভাগীয় কার্যালয় পরিদর্শন চট্টগ্রামে শয়তানের নিঃশ্বাস তৈরীর কারিগর বেলাল উদ্দিন গ্রেপ্তার বাঘাইছড়িতে বিজিবির অভিযানে অবৈধ অস্ত্রসহ সরঞ্জাম উদ্ধার চট্টগ্রাম জামেয়া মহিলা মাদরাসায় কামিল ও ফাযিলের ছবক প্রদান অনুষ্ঠান-২৬ সম্পন্ন মহসিন কলেজ ছাত্রলীগ নেতা সাদিক আব্দুল্লাহ গ্রেফতার

মোঃ বোরহান উদ্দিন এর মৃত্যুতে বান্দরবান পার্বত্য জেলা পুলিশ সুপারের শোকবার্তা

  • সময় শুক্রবার, ২৭ জুন, ২০২৫
  • ৪৯৮ পঠিত

সুমন চৌধুরী

বান্দরবান সদর

বান্দরবান পার্বত্য জেলার কাগজীখোলা পুলিশ ফাঁড়ি’তে কর্মরত পুলিশ ঢাকা যাওয়ার পথে রোড় এক্সিডেন্ট এ মৃত্যু বরণ করেন,পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) জনাব মোঃ বোরহান উদ্দিন গত ২৪/০৬/২০২৫ খ্রিষ্টাব্দ তারিখে বিজ্ঞ সিএমএম আদালত, ঢাকায় সাক্ষ্য প্রদানের নিমিত্তে ঢাকার উদ্দেশ্যে যাওয়ার সময় ২৫/০৬/২০২৫ খ্রিঃ ০০:১৫ ঘটিকার সময় চট্টগ্রাম জেলার জোরারগঞ্জ থানাধীন বারৈয়ারহাট নামক স্থানে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মৃত্যুবরণ করেন।
(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

তাঁর মরদেহ পরবর্তীতে তাঁর বর্তমান ঠিকানা চরপাড়া, সদর থানা, ময়মনসিংহ জেলায় নেয়া হলে সেখানে ময়মনসিংহ জেলা পুলিশের একটি চৌকস দল কর্তৃক তাঁকে গার্ড অব অনার প্রদান করা হয়।

মরহুম বোরহান উদ্দিন ২০০১ সালে সাব ইন্সপেক্টর হিসেবে বাংলাদেশ পুলিশে যোগদান করেন।
একজন দক্ষ ও পেশাদার পুলিশ অফিসার হিসেবে তিনি তার বর্ণাঢ্য কর্মময় জীবনে পুলিশের নেত্রকোণা জেলা, মৌলভীবাজার জেলা, গাজীপুর জেলা, নারায়ণগঞ্জ জেলা, সিআইডি, গোপালগঞ্জ জেলা, টাঙ্গাইল জেলা, শেরপুর জেলা, ময়মনসিংহ জেলা, নেত্রকোণা জেলা, ময়মনসিংহ জেলা, বান্দরবান পার্বত্য জেলায় চাকরি করেছেন। পেশাদার এই পুলিশ সদস্য মৃত্যুর পূর্ব পর্যন্ত জনগণের সুরক্ষা ও দেশ মাতৃকার সেবায় নিয়োজিত ছিলেন।
তাঁর এ অকাল মৃত্যুতে বান্দরবান পার্বত্য জেলা পুলিশের সকল সদস্য গভীরভাবে শোকাহত।
দেশ ও বাংলাদেশ পুলিশের জন্য তাঁর অবদান ও আত্মত্যাগ বান্দরবান পার্বত্য জেলা পুলিশ গভীর শ্রদ্ধাভরে স্মরণ রাখবে।
বান্দরবান পার্বত্য জেলা পুলিশ সুপারের পক্ষ থেকে মরহুমের শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট