
ঢাকার বিভিন্ন কলেজ-বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত বোয়ালখালী উপজেলার শিক্ষার্থীদের ঐক্য, পারস্পরিক সহযোগিতা এবং সামাজিক ও শিক্ষামূলক কার্যক্রমকে আরো বেগবান করার লক্ষ্যে বোয়ালখালী স্টুডেন্ট ফোরাম-ঢাকার ২৬-২৭ সেশনের নতুন কমিটি গঠন করা হয়েছে।
সম্প্রতি সংগঠনের এক সাধারন সভায় সর্বসম্মতিক্রমে মোঃ মোস্তানছিরুল হক চৌধুরী -কে সভাপতি এবং সাজিদ বিন আলম কে সাধারণ সম্পাদক করে মোট ২৬ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়। কমিটির মধ্যে অনন্যারা হলেন সহ-সভাপতি মোহাম্মদ সাফয়ান, রবিউল ইসলাম, আরিয়ান ,ছাব্বির হাসান তুহিন, মোহাম্মদ আরফাত যুগ্ন সাধারণ সম্পাদক সাকিব উদ্দীণ ,মোহাম্মদ সাইমন, তাইজুল ইসলাম, তাহিয়া আক্তার, রিয়াজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ হাসান প্রমুখ।
নবগঠিত এই কমিটি আগামী দুই বছর ঢাকায় অবস্থানরত বোয়ালখালীর শিক্ষার্থীদের অধিকার রক্ষা, শিক্ষা ও মানবিক উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা, নেতৃত্ব বিকাশ এবং পারস্পরিক ভ্রাতৃত্ববোধ জোরদারে গুরত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।
সভায় উপস্থিত নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন যে, নতুন নেতৃত্বের মাধ্যমে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল হবে এবং বোয়ালখালীর শিক্ষার্থীদের কল্যাণে গৃহীত বিভিন্ন উদ্যোগ বাস্থবায়নে এই কমিটি অগ্রণী ভূমিকা পালন করবে বোয়ালখালী স্টুডেন্ট ফোরাম ঢাকা।
নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক সংগঠনের প্রতি অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করার প্রত্যয় ব্যক্ত করেন এবং সকলের সহযোগিতা কামনা করেন।
Leave a Reply