1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ১২:৫০ পূর্বাহ্ন
শিরোনামঃ
নবরূপে যাত্রায় মূ্র্চ্ছনা সংগীত একাডেমি। “মানবতাই পৃথিবীর সকল ধর্মের মূলমন্ত্র” বাগীশিক-এর অনুষ্ঠানে অতিঃ জেলা প্রশাসক দুর্যোগ মোকাবিলায় ইপসার কর্মীদের সক্ষমতা বাড়াতে দুদিনব্যাপী প্রশিক্ষণ শুরু বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আনোয়ারুল আজিম আর নেই! বোয়ালখালীতে রেললাইনের ক্লিপ চুরি, হাতেনাতে যুবক আটক পটিয়ায় জৈব সার উৎপাদনে  সফল গৃহবধূ রুমা আকতার পটিয়ায় সোনালী লাইফ ইনসুরেন্সের বিজনেস সম্মেলন অনুষ্ঠিত বোয়ালখালীতে জেলি মেশানো চিংড়ি ধ্বংস, ব্যবসায়ীকে জরিমানা বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দল চট্টগ্রাম মহানগরী কমিটি অনুমোদন চট্টগ্রামে হাজী মোস্তফা বেগম স্মৃতি বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত: অংশ নিল ২ সহস্রাধিক শিক্ষার্থী

আদালতের বিচারাধীন জমিতে জোরপূর্বক নির্মাণের চেষ্টা থানায় অভিযোগ

  • সময় বুধবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৩২২ পঠিত

 

নিজস্ব প্রতিবেদক

বায়েজিদ বোস্তামীতে দখলচেষ্টার অভিযোগে কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ

চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামি থানায় আদালতের বিচারাধীন সম্পত্তিতে জোরপূর্বক নির্মাণচেষ্টার অভিযোগে একটি সাধারণ ডায়েরী দায়ের করা হয়েছে।জিডি নং ১০৬৮,তারিখ ১৭/০২/২০২৬।

আবেদনকারী মোহাম্মদ জাহেদুল ইসলাম,বর্তমান ঠিকানা প্রান্তিক কোঅপারেটিভ হাউজিং সোসাইটি,আরেফিন নগর,ওয়ার্ড নং ২, বায়েজিদ বোস্তামি,চট্টগ্রাম থানায় হাজির হয়ে অভিযোগ দায়ের করেন।

অভিযোগে উল্লেখ করা হয়,অত্র থানাধীন মৌজা জালালাবাদ,বি.এস ১৩৪ নং খতিয়ান,বি.এস নামজারী ১৩৪/৫ নং খতিয়ানভুক্ত এবং বি.এস ৭৮৬,৭৮৩,৮০২,৮০১,৮০৩,৮০৪,৭৮৪ দাগাদির অন্তর্গত বি.এস ৮০৩ দাগের ৯৪০০ শতাংশ তপশীলভুক্ত জমি প্রান্তিক কোঅপারেটিভ সোসাইটির খরিদ সূত্রে মালিকানাধীন এবং দীর্ঘদিন ধরে ভোগদখলে রয়েছে।উক্ত জমি সংক্রান্ত মামলা নং ৪৪০/২০২১ মাননীয় ৫ম সিনিয়র সহকারী জজ আদালত,চট্টগ্রামে বিচারাধীন রয়েছে।

জিডিতে আরও উল্লেখ করা হয়,বিবাদীগণ ১ মোঃ জসিম উদ্দিন, পিতা মোঃ আবদুল হামিদ,২ আবদুল ওহাব, পিতা মৃত জামাত আলী মন্ডল,৩ আশিকুর রহমান,পিতা মৃত সোলেমান চৌধুরী,সর্বসাকিন আরেফিন নগর,বায়েজিদ লিংক রোড,খানা বায়েজিদ বোস্তামি,জেলা চট্টগ্রামসহ আরও অজ্ঞাতনামা ৪/৫ জন আদালতের বিচারাধীন বিষয় উপেক্ষা করে জোরপূর্বক দোকানঘরসহ স্থাপনা নির্মাণের পায়তারা করছে।

অভিযোগকারী জানান,১৭/০২/২০২৬ তারিখ সকাল আনুমানিক ১০টায় সরেজমিনে গেলে বিবাদীগণ বেআইনিভাবে নির্মাণকাজের প্রস্তুতি নেয়।বাধা প্রদান করলে তারা ক্ষিপ্ত হয়ে অকথ্য ভাষায় গালিগালাজ ও বিভিন্ন ধরনের হুমকি প্রদান করে।

ভবিষ্যৎ আইনগত সুরক্ষার স্বার্থে বিষয়টি সাধারণ ডায়েরীভুক্ত করার আবেদন করা হয়।ডিউটি অফিসার রিনি আক্তার ডায়েরীটি গ্রহণ করেন এবং এসআই নিরস্ত্র ত্রিদীপ কুমার মণ্ডলকে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের নির্দেশ প্রদান করা হয়।পরবর্তীতে অফিসার ইনচার্জ মোঃ জাহেদুল কবির প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট