1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০৬:২২ পূর্বাহ্ন
শিরোনামঃ
যুদ্ধবিরতি করে ট্রাম্প ইরান যুদ্ধ এড়ালেন বটে, তবে দিতে হচ্ছে চড়া মূল্য নানিয়ারচর সেনা জোন কর্তৃক বগাছড়িতে ফুটবল টুর্নামেন্টে পুরস্কার ও আর্থিক অনুদান পাওনা টাকা নিয়ে বিরোধঃ কর্ণফুলীতে বন্ধুর হাতে ব্যবসায়ী বন্ধু খুন। সার্ক মানবাধিকার ফাউন্ডেশন’ কেন্দ্রীয় উপদেষ্টার চট্টগ্রাম বিভাগীয় কার্যালয় পরিদর্শন চট্টগ্রামে শয়তানের নিঃশ্বাস তৈরীর কারিগর বেলাল উদ্দিন গ্রেপ্তার বাঘাইছড়িতে বিজিবির অভিযানে অবৈধ অস্ত্রসহ সরঞ্জাম উদ্ধার চট্টগ্রাম জামেয়া মহিলা মাদরাসায় কামিল ও ফাযিলের ছবক প্রদান অনুষ্ঠান-২৬ সম্পন্ন মহসিন কলেজ ছাত্রলীগ নেতা সাদিক আব্দুল্লাহ গ্রেফতার সাতকানিয়ায় দাফন-কাফন সেবা ফাউন্ডেশনের নাম ঘোষণা পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে পিসিআইইউ মিডিয়া ক্লাবের ৩য় কার্যনির্বাহী কমিটির শপথ গ্রহণ সম্পন্ন

রংপুরের পীরগাছায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস পুকুরে পড়ে নিহত ০৩ আহত ২০

  • সময় শুক্রবার, ১১ জুলাই, ২০২৫
  • ২৮৮ পঠিত

মোঃ শফিকুল ইসলাম
রংপুর প্রতিনিধি

রংপুরের পীরগাছায় বৌভাতের দাওয়াত খেয়ে ফেরার পথে নিয়ন্ত্রণ হারিয়ে বাস পুকুরে পড়ে ৩ জন নিহত ও কমপক্ষে ২০ জন আহত হয়েছে। গতকাল বুধবার রাত ১১টার দিকে পীরগাছা উপজেলার দেউতি জব্বারের দোকানসংলগ্ন পুকুরে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের ২জন পুরুষ ও ১জন নারী।

স্থানীয়রা জানান, রংপুর শহরের নজিরের হাট এলাকা থেকে সনাতন ধর্মাবলম্বী ৫০-৬০ জন গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার বেলতলী নামক এলাকায় একটি বিয়ে বাড়িতে বৌভাতের দাওয়াত খেয়ে ফেরার পথে রংপুর-সুন্দরগঞ্জ আঞ্চলিক সড়কের দেউতি জব্বারের দোকানসংলগ্ন এলাকায় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে যায়। পরে এলাকাবাসী ও স্থানীয় ফায়ার সার্ভিসের কর্মীরা তাঁদের উদ্ধার করে হাসপাতাল পাঠান।

পীরগাছা ফায়ার সার্ভিসের ইনচার্জ আলামিন বলেন, উদ্ধার অভিযান শেষ হয়েছে। আহত সবাইকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরে আলম সিদ্দিকী জানান, ৩ জন মারা গেছেন। তাঁদের মধ্যে ২ জন পুরুষ ও ১ জন নারী। তাঁদের মরদেহ রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এখনো পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট