1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ১১:২২ অপরাহ্ন
শিরোনামঃ
নয়ানগরে মিথ্যা মানববন্ধনের বিরুদ্ধে বিস্ফোরক সংবাদ সম্মেলন, দর্পন প্রপার্টিজের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ পটিয়ায় রমজানের শুরুতেই লেবুর বাজারে অস্থিরতা, হালি ১২০ টাকায় বিক্রি। রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলায় কীটনাশক যুক্ত মশারি বিতরণ,অনুষ্ঠিত হয়েছে। একুশ শতকে একুশের চেতনায় উদীয়মান বাংলাদেশ -লায়ন উজ্জল কান্তি বড়ুয়া দায়িত্ব গ্রহণ উপলক্ষে বিসিআরসি’র সমাবেশ: নতুন সরকারের কাছে প্রত্যাশার বার্তা “পবিত্র মাহে রমজানের ফজিলত ও তাৎপর্য – মাওলানা মুহাম্মদ বোরহান উদ্দীন কাদেরী ভিলেজ এপসি ৪-০ গোলে চ্যাম্পিয়ন চন্দনাইশ চৌধুরী পাড়া একতা সংঘের ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন চৌধুরী পাড়া ফুটবল দল ২-০ গোলে চ্যাম্পিয়ন চন্দনাইশ সাদেক মোহাম্মদ পাড়া ফুটসাল ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন চট্টগ্রামে ফল ও সিলিন্ডার গ্যাস বিক্রি বেশি দামে, ৫ প্রতিষ্ঠানকে লক্ষাধিক টাকা জরিমানা মোস্তানছির হক সভাপতি সাজিদ সাধারণ সম্পাদক বোয়ালখালী স্টুডেন্ট ফোরাম ঢাকার নতুন কমিটি গঠিত

রংপুরে আওয়ামীলীগের সাবেক ইউপি চেয়ারম্যানসহ গ্রেফতার- ০৪

  • সময় মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৩২ পঠিত

মোঃ শফিকুল ইসলাম
রংপুর বিভাগীয় প্রধানঃ

বিশেষ অভিযান চালিয়ে মিঠাপুকুরের ৮ নম্বর চেংমারী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও থানা আওয়ামী লীগের সদস্য রেজাউল কবির ওরফে টুটুলকে গ্রেফতার করেছে পুলিশ। আজ (১৬ সেপ্টেম্বর) মঙ্গলবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন তাজহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহাজান।

গ্রেফতাররা হলেন— মহানগর আওয়ামী লীগের সদস্য এবং সাবেক বাণিজ্যমন্ত্রী টিপু মুনসীর সহকারী লাবলু মিয়া, পীরগঞ্জ থানা যুবলীগের সদস্য ও ওসমানপুর এলাকার মোজাম্মেল হকের ছেলে সাগর মিয়া (২৮), নগরীর ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি কমল চন্দ্র রায় (৬০)।
এর আগে সোমবার (১৫ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে মেট্রোপলিটন কোতয়ালী থানা পুলিশের সহযোগিতায় নগরীর আইডিয়াল মোড় জনতা ক্লিনিকের সামনে থেকে রেজাউল কবিরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার টুটুল রংপুরের মিঠাপুকুর উপজেলার জালাদীপুর (মধ্যপাড়া) গ্রামের বাসিন্দা এবং তিনি আব্দুল ফাত্তাহ এর ছেলে। তার নামে তাজহাট থানায় মামলা রয়েছে।

এদিকে, অপরাধ দমনে বিশেষ অভিযানে আওয়ামী লীগের আরও ৩ জনকে গ্রেফতার করেছে রংপুর মেট্রোপলিটন কোতয়ালী থানা পুলিশ।

এ বিষয়ে রংপুর মেট্রোপলিটন কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান জানান, বর্তমানে রংপুর নগরীর আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক আছে। সেই সঙ্গে অপরাধ নির্মুলে কোতয়ালী থানার বিভিন্ন স্থানে চেকপোস্ট তল্লাশি, মাদক বিরোধী অভিযান, অপরাধ দমন ও পলাতক আসামি গ্রেফতারে কাজ করছে কোতয়ালী থানা পুলিশ।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট