1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০১:২১ পূর্বাহ্ন
শিরোনামঃ
বঙ্গোপসাগরে ফিশিং ট্রলার থেকে ১৫ কোটি টাকার ৫ লাখ ইয়াবা জব্দ, গ্রেফতার- ৯ চট্টগ্রামের হাটহাজারী উপজেলায় জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড মেলায় ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন আল্লাহর সন্তুষ্টি লাভের অন্যতম মাধ্যম হজ্ব -প্রফেসর ড. গিয়াস উদ্দিন তালুকদার বোয়ালখালীতে অবৈধভাবে মাটি কাটার দায়ে মোবাইল কোর্ট অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা বোয়ালখালীতে ধর্মীয় বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ, বৃত্তি প্রদান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান চট্টগ্রামে পরীক্ষা কেন্দ্রের প্রতি কক্ষে সিসিটিভি স্থাপনের নির্দেশ শিক্ষামন্ত্রীর যুদ্ধবিরতি করে ট্রাম্প ইরান যুদ্ধ এড়ালেন বটে, তবে দিতে হচ্ছে চড়া মূল্য নানিয়ারচর সেনা জোন কর্তৃক বগাছড়িতে ফুটবল টুর্নামেন্টে পুরস্কার ও আর্থিক অনুদান পাওনা টাকা নিয়ে বিরোধঃ কর্ণফুলীতে বন্ধুর হাতে ব্যবসায়ী বন্ধু খুন। সার্ক মানবাধিকার ফাউন্ডেশন’ কেন্দ্রীয় উপদেষ্টার চট্টগ্রাম বিভাগীয় কার্যালয় পরিদর্শন

রাঙ্গামাটি আসবাবপত্র ব্যবসায়ীর পক্ষ থেকে অ্যাড. রহমত উল্লাহ’কে ফুলের সংবর্ধনা

  • সময় শুক্রবার, ১৩ জুন, ২০২৫
  • ২৫৪ পঠিত

আনোয়ার হোসেন

বাঘাইছড়ি প্রতিনিধি

রাঙ্গামাটি জেলা আইনজীবী সমিতির ২য় বারের মতো কার্যনির্বাহী সদস্য মনোনীত হওয়ায় “অ্যাড. রহমত উল্লাহ’কে” রাঙ্গামাটির আসবাবপত্র ব্যবসায়ী কল্যাণ বহুমুখী সমবায় সমিতি লিমিটেড এর পক্ষ থেকে ফুলের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

শুক্রবার ১৩জুন সন্ধ্যা ৭ ঘটিকায় রাঙ্গামাটি আসবাবপত্র ব্যবসায়ী কল্যাণ বহুমুখী সমবায় সমিতি লিমিটেড এর অফিস কার্যালয় কক্ষে এই সংবর্ধনা দেওয়া হয়।

এতে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি জেলা বিএনপি সহ-সভাপতি এডভোকেট সাইফুল ইসলাম পনির,অত্র সমিতির সদস্য ও রাঙ্গামাটি জেলা জামায়াতের সেক্রেটারি মোঃ মানছুরুল হক, সমিতির সেক্রেটারি আব্দুর শুক্কুর,সহ-সভাপতি হিরু তালুকদার,সহ সেক্রেটারি মোঃ বাবুল সহ সমিতির কার্য নির্বাহী কমিটির সদস্যবৃন্দ সহ সমিতির অন্যান্য সদস্য।

এসময় বক্তারা বলেন, সমাজের সবচেয়ে অসহায় মানুষরা তাদের অধিকার প্রতিষ্ঠার জন্য আদালতে আসেন, আইনজীবীদের দ্বারস্থ হন। এই অসহায় মানুষগুলোকে আইনি সেবা প্রদানের যে নৈতিক দায়িত্ব আইনজীবীদের রয়েছে, সেই দায়িত্ব পালনে সবাইকে মানবিক হতে হবে। আইনজীবী হিসেবে সাফল্য কেবল মামলার জয়-পরাজয়ের নিক্তিতে মাপলেই চলবে না, বরং আদালতে আইনের ব্যাখ্যা প্রদানে কতটা মানবিকতা ও উদারতার পরিচয় দিচ্ছেন কিংবা মামলায় জয় লাভের তুলনায় ন্যায় প্রতিষ্ঠায় গুরুত্ব প্রদান করা হচ্ছে কি-না এই বিষয়গুলোই কিন্তু একজন সত্যিকারের আইনজীবী হিসেবে অন্যদের কাছে পরিচয় করিয়ে দেবে।

অ্যাড. রহমত উল্লাহ বলেন সমিতির যে কোন প্রয়োজন সমিতির পাশে থাকবেন এবং সমিতির সকল সদস্যগনকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন এই সুন্দর আয়োজনের জন্য।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট