1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৮:৫৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
পটিয়ায় গীতল সাংস্কৃতিক একাডেমির ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন বাংলাদেশ–নিউজিল্যান্ড ম্যাচ ঘিরে সিএমপিতে নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিত নানিয়ারচর সেনা জোনের উদ্যো‌গে উন্নত চিকিৎসায় আর্থিক সহায়তা প্রদান শোক সংবাদ সেন্টার অব এক্সিলেন্স এন্ড বুড্ডিস্ট স্টাডিজ’র জরুরি সভা অনুষ্ঠিত চট্টগ্রামে ৩৮টি ফুটওভার ব্রিজ নির্মাণের পথে, আরও ৭৮টির পরিকল্পনা : চসিক মেয়র বোয়ালখালীতে গভীর রাতে রহস্যজনক অগ্নিকাণ্ডে হার্ডওয়্যার দোকান ভস্মীভূত, ক্ষতি প্রায় ২০ লাখ পাহাড় মেতেছে বিজুর আমেজে-নদীতে ফুল অর্পণের মধ্য দিয়ে পাহাড়িদের ঐতিহ্যবাহী উৎসব শুরু প্রবাল এক্সপ্রেসে ইট-পাথর নিক্ষেপ ইসলামাবাদে যাত্রী আহত, নিরাপত্তা নিয়ে চরম উদ্বেগ নাগরিক ছাত্র ঐক্য চট্টগ্রামে সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের ‘সোশ্যাল অ্যাওয়ার্ড ২০২৬’ প্রদান

রাঙ্গুনিয়ায় পাঁচ ইউনিয়নে ইফতার সামগ্রী দিল উত্তর রাঙ্গুনিয়া প্রবাসী ইসলামী সংগঠন

  • সময় সোমবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৮৯ পঠিত

মুহাম্মদ তৈয়্যবুল ইসলাম

রাঙ্গুনিয়া(চট্টগ্রাম)প্রতিনিধিঃ

রাঙ্গুনিয়া উপজেলা উত্তর রাঙ্গুনিয়া প্রবাসীদের মানবিক ও স্বেচ্ছাসেবী সংগঠন উত্তর রাঙ্গুনিয়া প্রবাসী ইসলামী সংগঠনের পক্ষ থেকে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।

সোমবার(২৪ ফেব্রুয়ারী) বিকালে উপজেলার ১নং রাজানগর, ইসলামপুর, দক্ষিণ রাজানগর, লালানগর, হোসনাবাদ ইউনিয়নের শতাধিক গরিব দোস্ত অসহায় মানুষের বাড়িতে উত্তর রাঙ্গুনিয়া প্রবাসী ইসলামী সংগঠনের ইফতার সামগ্রী পৌঁছে দেওয়া হয়।

এসময় উপস্থিত ছিলেন রাঙ্গুনিয়া প্রবাসী ইসলামী সংগঠনের সদস্য প্রবাসী মুহাম্মদ খোরশেদ আলম, মুহাম্মদ আব্দুল আজিজ, মোজাম্মেল হোসেন সওদাগর।

ইফতার সামগ্রী বিতরণের জন্য আর্থিক সহযোগিতা করেন উত্তর রাঙ্গুনিয়া প্রবাসী ইসলামি সংগঠনের চেয়ারম্যান মো:আনোয়ার হোসেন, সভাপতি বেলাল হোসেন, অর্থ সম্পাদক মো:নুরুল ইসলাম, সহ-সভাপতি রাশেদুল আলম চৌধুরী, সদস্য মহসিন, আজিজ, জাহাঙ্গীর আলম, জসিম উদ্দিন, এনাম হোসেন, শফিউল আলম, ইমরান হোসেন রিপন, ফারুক, মান্নান, আলী আজগর, খোরশেদ, নাজিম উদ্দীন, শহীদুল্লাহ, ইমন, আনিছুর রহমান, গিয়াস উদ্দিন, মহিন( জাহাঙ্গীর)
মুনতাহা (বেলাল)।

এছাড়াও সংগঠনের পক্ষ থেকে বিভিন্ন সময় আর্থিক অনুদান, শিক্ষার সামগ্রী প্রদান, বিভিন্ন অসহায় মানুষকে সার্বিকভাবে সহযোগিতা করে আসছেন। এ ধারাবাহিকতা সংগঠনের সকল সদস্যদের সহযোগিতায় ভবিষ্যতে অব্যাহত থাকবে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট