1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০৭:০২ পূর্বাহ্ন
শিরোনামঃ
সম্প্রীতির অনন্য প্রতীক: পহেলা বৈশাখ -লায়ন উজ্জল কান্তি বড়ুয়া চন্দনাইশে বর্ণাঢ্য আয়োজনে প্রথমবারের মতো সম্মিলিত বর্ষবরণ ও বৈশাখী মেলা ১৪৩৩ বঙ্গোপসাগরে ফিশিং ট্রলার থেকে ১৫ কোটি টাকার ৫ লাখ ইয়াবা জব্দ, গ্রেফতার- ৯ চট্টগ্রামের হাটহাজারী উপজেলায় জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড মেলায় ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন আল্লাহর সন্তুষ্টি লাভের অন্যতম মাধ্যম হজ্ব -প্রফেসর ড. গিয়াস উদ্দিন তালুকদার বোয়ালখালীতে অবৈধভাবে মাটি কাটার দায়ে মোবাইল কোর্ট অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা বোয়ালখালীতে ধর্মীয় বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ, বৃত্তি প্রদান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান চট্টগ্রামে পরীক্ষা কেন্দ্রের প্রতি কক্ষে সিসিটিভি স্থাপনের নির্দেশ শিক্ষামন্ত্রীর যুদ্ধবিরতি করে ট্রাম্প ইরান যুদ্ধ এড়ালেন বটে, তবে দিতে হচ্ছে চড়া মূল্য নানিয়ারচর সেনা জোন কর্তৃক বগাছড়িতে ফুটবল টুর্নামেন্টে পুরস্কার ও আর্থিক অনুদান

রাজধানীর বাড্ডায় সন্ত্রাসীদের এলোপাতাড়ি গুলিতে বিএনপি নেতা নিহত

  • সময় সোমবার, ২৬ মে, ২০২৫
  • ২০২ পঠিত

এম,আনিসুর রহমান

রাজধানীর মধ্যবাড্ডার গুদারাঘাট এলাকায় সন্ত্রাসীদের গুলিতে নিহত হয়েছেন গুলশান থানা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক কামরুল আহসান সাধন। রোববার (২৫ মে) দিবাগত রাত ১১টার দিকে গুদারাঘাট ৪ নম্বর রোডে সাবেক কমিশনার কাইয়ুমের কার্যালয়ের বিপরীত পাশে একটি চায়ের দোকানের সামনে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, সাধন দলীয় নেতা-কর্মীদের সঙ্গে চায়ের দোকানে বসে ছিলেন। হঠাৎ মুখোশ পরা দুই যুবক মোটরসাইকেলে করে এসে গুলি চালায়। এতে সাধন গুলিবিদ্ধ হন। তাকে দ্রুত উদ্ধার করে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহতের ভাগনি জামাই ইসমাইল হোসেন বলেন, দুজন শুটার এসে এলোপাতাড়ি গুলি চালায়। গুলিবিদ্ধ হয়ে সাধন মাটিতে পড়ে যায়। পরে সন্ত্রাসীরা ফাঁকা গুলি করতে করতে পালিয়ে যায়। বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহত সাধনের বুকে, পিঠে ও ঘাড়ে গুলি লেগেছে। তিনি পেশায় ডিশ ব্যবসায়ী ছিলেন, তবে হত্যাকাণ্ডের কারণ বা কারা জড়িত, সে বিষয়ে নিশ্চিত করে কিছু জানাতে পারেনি। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। ঘটনার তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট