1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০৭:৫২ অপরাহ্ন
শিরোনামঃ
আল্লাহর সন্তুষ্টি লাভের অন্যতম মাধ্যম হজ্ব -প্রফেসর ড. গিয়াস উদ্দিন তালুকদার বোয়ালখালীতে অবৈধভাবে মাটি কাটার দায়ে মোবাইল কোর্ট অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা বোয়ালখালীতে ধর্মীয় বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ, বৃত্তি প্রদান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান চট্টগ্রামে পরীক্ষা কেন্দ্রের প্রতি কক্ষে সিসিটিভি স্থাপনের নির্দেশ শিক্ষামন্ত্রীর যুদ্ধবিরতি করে ট্রাম্প ইরান যুদ্ধ এড়ালেন বটে, তবে দিতে হচ্ছে চড়া মূল্য নানিয়ারচর সেনা জোন কর্তৃক বগাছড়িতে ফুটবল টুর্নামেন্টে পুরস্কার ও আর্থিক অনুদান পাওনা টাকা নিয়ে বিরোধঃ কর্ণফুলীতে বন্ধুর হাতে ব্যবসায়ী বন্ধু খুন। সার্ক মানবাধিকার ফাউন্ডেশন’ কেন্দ্রীয় উপদেষ্টার চট্টগ্রাম বিভাগীয় কার্যালয় পরিদর্শন চট্টগ্রামে শয়তানের নিঃশ্বাস তৈরীর কারিগর বেলাল উদ্দিন গ্রেপ্তার বাঘাইছড়িতে বিজিবির অভিযানে অবৈধ অস্ত্রসহ সরঞ্জাম উদ্ধার

রাণীশংকৈলে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে স্কুল ছাত্র নিহত

  • সময় মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫
  • ৬০৪ পঠিত

মোঃ কায়সার চট্টগ্রাম প্রতিনিধি।

রাণীশংকৈলে গরু ভর্তি ট্রাকের ধাক্কায় হৃদয় আলী (১৬) নামে এক স্কুল শিক্ষার্থী নিহত হয়েছেন। মঙ্গলবার (২৪ জুন) রাত ৮ টার দিকে জয়কালী বড় ব্রিজ নামক স্থানে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত, হৃদয় আলী উপজেলার লেহেম্বা ইউনিয়নের খঞ্জনা গ্রামের মোশাররফ হোসেনের ছেলে। সে রাণীশংকৈল পাইলট উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণীর ছাত্র।

স্থানীয়রা জানান, হৃদয় আলী বাই- সাইকেল নিয়ে রাণীশংকৈল থেকে বাড়ি ফেরার পথে বড় ব্রীজ নামক স্থানে হরিপুর থেকে ছেড়ে আসা গরু ভর্তি একটি ট্রাক (ঢাকা মেট্রো-ট ২৪-০৬২০) ধাক্কা দিলে চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই হৃদয় আলী নিহত হন।

এলাকাবাসী ঘাতক ট্রাকটিকে আটক করে। ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে এসে লাশটিকে উদ্ধার করে থানা পুলিশের কাছে হস্তান্তর করেন।
এ বিষয়ে রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরশেদুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘাতক ট্রাকটি থানার হেফাজতে আছে

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট