1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০৩:২২ পূর্বাহ্ন
শিরোনামঃ
সম্প্রীতির অনন্য প্রতীক: পহেলা বৈশাখ -লায়ন উজ্জল কান্তি বড়ুয়া চন্দনাইশে বর্ণাঢ্য আয়োজনে প্রথমবারের মতো সম্মিলিত বর্ষবরণ ও বৈশাখী মেলা ১৪৩৩ বঙ্গোপসাগরে ফিশিং ট্রলার থেকে ১৫ কোটি টাকার ৫ লাখ ইয়াবা জব্দ, গ্রেফতার- ৯ চট্টগ্রামের হাটহাজারী উপজেলায় জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড মেলায় ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন আল্লাহর সন্তুষ্টি লাভের অন্যতম মাধ্যম হজ্ব -প্রফেসর ড. গিয়াস উদ্দিন তালুকদার বোয়ালখালীতে অবৈধভাবে মাটি কাটার দায়ে মোবাইল কোর্ট অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা বোয়ালখালীতে ধর্মীয় বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ, বৃত্তি প্রদান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান চট্টগ্রামে পরীক্ষা কেন্দ্রের প্রতি কক্ষে সিসিটিভি স্থাপনের নির্দেশ শিক্ষামন্ত্রীর যুদ্ধবিরতি করে ট্রাম্প ইরান যুদ্ধ এড়ালেন বটে, তবে দিতে হচ্ছে চড়া মূল্য নানিয়ারচর সেনা জোন কর্তৃক বগাছড়িতে ফুটবল টুর্নামেন্টে পুরস্কার ও আর্থিক অনুদান

রেডক্রিসেন্ট সোসাইটি বান্দরবান ইউনিটের আয়োজনে অসহায় ও দুস্থ পরিবারের মাঝে কোরবানির মাংস বিতরণ

  • সময় রবিবার, ৮ জুন, ২০২৫
  • ৩১১ পঠিত

সুমন চৌধুরী

বান্দরবান সদর

সারা দেশের ন্যায় বান্দরবানেও রেডক্রিসেন্ট সোসাইটি’র উদ্যোগে পবিত্র ঈদুল আযহা উপলক্ষ্যে নানা কর্মসূচি পালন করা হয়েছে। রেডক্রিসেন্ট সোসাইটি বান্দরবান ইউনিটের উদ্যোগে পবিত্র ঈদুল আযহা উপলক্ষ্যে জেলা সদরের দুস্থ ও অসহায় জনসাধারণের মাঝে গরুর মাংস বিতরণ করা হয়েছে। আজ রবিবার (৮ই জুন) দুপুরে পৌরসভার, কেজিস্কুল এলাকা, হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানার মাঠে ৮০ জন দুস্থ ও অসহায় পরিবারের মাঝে দেড় কেজি করে গরুর মাংসের প্যাকেট ঈদ শুভেচ্ছা উপহার হিসেবে বিতরণ করা হয়। রেডক্রিসেন্ট সোসাইটি’র এমন উদ্যোগে খুশি সুবিধাভোগীরা। , তারা জানান এই উদ্যোগের মাধ্যমে অসহায় দুস্থদের সাথে একটু হলেও আনন্দ ভাগাভাগি করে নেয়ার সুযোগ হয়েছে। মাংস নিতে আশা একজন সুবিধাভোগী জানালেন এলাকার দুস্থদের জন্য রেডক্রিসেন্ট সোসাইটি কোরবানির মাংস বিতরণের এই উদ্যোগে আমরা খুশি, তাদের ধন্যবাদ জানায় এবং ঈদের শুভেচ্ছা ও ঈদ মোবারক। এমন উদ্যোগের আল্লাহর কাছে দোয়া করছি। এই উদ্যোগের বিষয়ে রেডক্রিসেন্ট সোসাইটি বান্দরবান ইউনিটের ভাইস চেয়ারম্যান মোঃ মজিবুর রশিদ বলেন পার্বত্য বান্দরবান জেলায় আগামীতে রেডক্রিসেন্ট সোসাইটি বান্দরবান ইউনিটের উদ্যোগে উপজেলা গুলোতে এ ধরনের মানবিক কার্যক্রম চালু করবে এবং যেকোনো দুর্যোগপূর্ণ সময়ে রেডক্রিসেন্ট সোসাইটি তাদের অবদান রাখবে। এসময় উপস্থিত ছিলেন,ভাইস চেয়ারম্যান মোঃ মজিবুর রশিদ, সাবেক যুব প্রধান, মোমেন চৌধুরী, ইউসি মেম্বার, উম্মে কুলসুম সুলতানা লিনা,কর্মকর্তা,নাসরিন আক্তার সহ রেডক্রিসেন্ট সোসাইটি বান্দরবান ইউনিটের,সদস্য ও ভলান্টিয়ার বৃন্দ।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট