1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:১৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
হিন্দু ভোটে নতুন বার্তা: ‘যোগ্য নেতৃত্বের পক্ষেই রায়’—ফটিকছড়িতে এমপি সরোয়ার আলমগীর লায়ন্স ক্লাব অব চিটাগং ইউনাইটেড স্টারসের ক্লাব ডিরেক্টর হলেন মোহাম্মদ আলি আকবর মিন্টু আইনী সহায়তা কেন্দ্র (আসক) ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ও ফুলেল শুভেচ্ছা ঈদকে সামনে রেখে চট্টগ্রামে যত্রতত্র ভেজাল লাচ্ছা সেমাই তৈরির ধুম-অভিযানে লাখ টাকা জরিমানা রোজায় দ্রব্যমূল্য স্থিতিশীল রাখার আহ্বান মেয়র ড. শাহাদাতের আদালতের রায় অনুযায়ী মেয়রের দায়িত্ব পালন আমার অধিকার, চসিক মেয়র শাহাদাত ঈদগাঁওতে ফায়ার সার্ভিস স্থাপনে ঈদগাঁওবাসীর প্রাণের দাবী পশ্চিম আবুরখীল জাগৃতি পরিষদের ২০২৬-২৮ কার্য্যকরী কমিটি গঠন জাতীয় সাংবাদিক সংস্থা চট্টগ্রাম মহানগরের সভাপতি নির্বাচিত এস.এম. আহসানুল কবির চৌধুরী (টিটু) মাদক ও চাঁদাবাজি নির্মূলে ঐক্যবদ্ধ হউন, চট্টগ্রাম জেলা প্রশাসক

রোজায় দ্রব্যমূল্য স্থিতিশীল রাখার আহ্বান মেয়র ড. শাহাদাতের

  • সময় বুধবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২৬ পঠিত

 

মোঃ শহীদুল ইসলাম
বিশেষ সংবাদদাতাঃ

পবিত্র রমজান মাসে জনভোগান্তি কমাতে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম অযৌক্তিকভাবে না বাড়ানোর জন্য ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন। তিনি বলেছেন, কৃত্রিম সংকট সৃষ্টি, সিন্ডিকেট করে মূল্যবৃদ্ধি কিংবা ভোক্তাদের সঙ্গে প্রতারণা কোনোভাবেই সহ্য করা হবে না।

বুধবার দুপুরে নগরের খাতুনগঞ্জ পাইকারি বাজার পরিদর্শনকালে মেয়র এ কথা বলেন। রমজানকে সামনে রেখে নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ, মূল্য পরিস্থিতি ও বাজার ব্যবস্থাপনা পর্যবেক্ষণের অংশ হিসেবে তিনি বাজারের বিভিন্ন আড়ত ও পাইকারি প্রতিষ্ঠান ঘুরে দেখেন। চাল, ডাল, চিনি, ভোজ্যতেল, ছোলা ও খেজুরসহ রমজানকেন্দ্রিক পণ্যের মজুত ও সরবরাহ পরিস্থিতি সম্পর্কে খোঁজ নেন এবং মূল্যতালিকা দৃশ্যমান স্থানে টানানোর নির্দেশ দেন।

পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মেয়র। তিনি বলেন, “রোজার মাসে সাধারণ মানুষের ওপর যেন বাড়তি চাপ না পড়ে, সে বিষয়ে আমরা ব্যবসায়ীদের স্পষ্ট বার্তা দিয়েছি। কিছু অসঙ্গতি আমাদের নজরে এসেছে। সংশ্লিষ্টদের সতর্ক করা হয়েছে। সতর্কতার পরও যদি অনিয়ম অব্যাহত থাকে, তাহলে নির্বাহী ম্যাজিস্ট্রেটের মাধ্যমে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

সিন্ডিকেট করে বাজার অস্থিতিশীল করার অপচেষ্টা বরদাশত করা হবে না উল্লেখ করে মেয়র বলেন, “আমরা কোনো সিন্ডিকেটকে স্পেস দিতে চাই না। যারা কৃত্রিমভাবে দাম বাড়িয়ে জনভোগান্তি সৃষ্টি করবে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।”

রমজান মাসে নৈতিক ব্যবসায়িক আচরণের ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, মুসলিম বিশ্বে অনেক দেশে রমজানে ব্যবসায়ীরা ভর্তুকি দিয়ে পণ্য বিক্রি করেন, কোথাও কোথাও বিনামূল্যে ইফতার বিতরণের নজিরও আছে। স্থানীয় ব্যবসায়ীদের প্রতিও একই ধরনের মানবিক দৃষ্টিভঙ্গি নিয়ে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

মেয়র আরও বলেন, ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনা কিংবা মূল্যতালিকা প্রদর্শন না করা আইন লঙ্ঘনের শামিল। নগরবাসীর স্বার্থে নিয়মিত তদারকি অব্যাহত থাকবে।

বাজার মনিটরিং প্রসঙ্গে ডা. শাহাদাত হোসেন বলেন, “খাতুনগঞ্জের পাশাপাশি কাজীর দেউড়ি, চকবাজার, বহদ্দারহাট ও পাহাড়তলীসহ বড় বাজারগুলোও নজরদারিতে রয়েছে। পাইকারি ও খুচরা দরের মধ্যে স্বাভাবিক পার্থক্য থাকবে, কিন্তু তা যেন অস্বাভাবিক পর্যায়ে না যায়। মনিটরিংয়ের মাধ্যমে বাজারদর স্থিতিশীল রাখাই আমাদের লক্ষ্য।”

পাইকারি বাজারের পাশাপাশি খুচরা বাজারও পর্যবেক্ষণের আওতায় আনা হবে জানিয়ে তিনি বলেন, পাইকারি ও খুচরা দামের ব্যবধান ন্যূনতম পর্যায়ে রাখতে উদ্যোগ নেওয়া হয়েছে।

খাতুনগঞ্জ ট্রেড অ্যান্ড ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশনের নেতাদের সঙ্গে সংগঠনের কার্যালয়ে মতবিনিময় করেন মেয়র। এ সময় বাজারে স্বচ্ছতা ও শৃঙ্খলা বজায় রাখতে ব্যবসায়ীদের সহযোগিতা কামনা করেন তিনি।

পরিদর্শনকালে সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মৌমিতা দাশ, সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা, বাজার সমিতির নেতারা ও স্থানীয় ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন। রমজানজুড়ে বাজারে শৃঙ্খলা ও মূল্য স্থিতিশীলতা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সিটি করপোরেশনের কর্মকর্তারা জানিয়েছেন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট