1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ০৪:২০ পূর্বাহ্ন
শিরোনামঃ
চন্দনাইশে সিভিল সোসাইটি-চট্টগ্রাম আয়োজিত ‘ত্রৈমাসিক চন্দনাইশ’ এর মোড়ক উন্মোচন ও সংলাপ সাতবাড়িয়া পালিয়া পাড়ায় উঠান বৈঠক: সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী নুরুল হকের তারেক রহমানকে নিয়ে কটুক্তির প্রতিবাদে এলডিপির চেয়ারম্যান কর্নেল অলি‘র বিরুদ্ধে ঝাড়ু মিছিল বাঘাইছড়িতে সন্ধ্যার পর মার্কেট বন্ধ, জনজীবনে নীরব নিস্তব্ধতা আরব আমিরাতের মন্ত্রী খাদ্য সরবরাহ স্থিতিশীল, বাসিন্দাদের মজুত করা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন। বিএনপি নেতা হাবিব উন নবী খান সোহেলকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন ড. আসিফ মিজান র‍্যাব-৭’র অভিযানে ‘গলাকাটা বাচা’গ্রেফতার-স্বস্তির নিঃশ্বাস চট্টগ্রামে আনজুমান এডুকেশন ম্যানেজমেন্ট বোর্ডের শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত সীতাকুণ্ডে ১০ হাজার চারা লাগাবে জেলা প্রশাসন বোয়ালখালীতে হাম সচেতনতা ক্যাম্পেইন শুরু

র‍্যাব-৭’র অভিযানে ‘গলাকাটা বাচা’গ্রেফতার-স্বস্তির নিঃশ্বাস চট্টগ্রামে

  • সময় শনিবার, ৪ এপ্রিল, ২০২৬
  • ৪৮ পঠিত

 

বিশেষ প্রতিবেদক, চট্টগ্রাম:

চট্টগ্রাম মহানগরীতে দীর্ঘদিন ধরে ত্রাসের রাজত্ব কায়েম করা একাধিক মামলার পলাতক সন্ত্রাসী সাদ্দাম হোসেন ওরফে ‘গলাকাটা বাচা’ অবশেষে র‍্যাব-৭’র জালে গ্রেফতার হয়েছে। হত্যা, হত্যাচেষ্টা, ডাকাতি, অস্ত্রবাজি, চাঁদাবাজি, মাদক ব্যবসা, ছিনতাই ও ভূমি দখলসহ নানা গুরুতর অপরাধে জড়িত এই সন্ত্রাসীকে কেন্দ্র করে এলাকাজুড়ে সৃষ্টি হয়েছিল চরম আতঙ্ক।

আইনশৃঙ্খলা বাহিনীর তথ্য অনুযায়ী, ‘গলাকাটা বাচা’ চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী চক্রের সক্রিয় সদস্য এবং কুখ্যাত সন্ত্রাসী সাজ্জাদ আলী ওরফে ‘বড় সাজ্জাদ’-এর ঘনিষ্ঠ সহযোগী ও তার বাহিনীর সেকেন্ড-ইন-কমান্ড হিসেবে পরিচিত। তার নেতৃত্বে সংঘটিত একাধিক অপরাধমূলক কর্মকাণ্ডে সাধারণ মানুষ ছিল আতঙ্কগ্রস্ত।

র‍্যাব-৭ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে নিশ্চিত হওয়া যায় যে, সাদ্দাম হোসেন চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড থানাধীন দক্ষিণ সলিমপুর এলাকায় অবস্থান করছে। এরই প্রেক্ষিতে গত ৩ এপ্রিল ২০২৬ তারিখ বিকেল আনুমানিক ২টা ৪৫ মিনিটে উক্ত এলাকায় অভিযান পরিচালনা করে র‍্যাবের একটি আভিযানিক দল। অভিযানে সাদ্দাম হোসেন (৩৭), পিতা—আব্দুল করিম, সাং—মুক্তিযোদ্ধা কলোনী, আরেফিন নগর, থানা—বায়েজিদ বোস্তামী, জেলা—চট্টগ্রামকে গ্রেফতার করা হয়।

র‍্যাব সূত্রে জানা যায়, সিডিএমএস পর্যালোচনায় তার বিরুদ্ধে চট্টগ্রাম মহানগরীর পাঁচলাইশ, চকবাজার, ডাবল মুরিং, বায়েজিদ বোস্তামী, আকবর শাহ এবং সীতাকুণ্ড থানায় হত্যা, অস্ত্র, ডাকাতি, হত্যাচেষ্টা, চাঁদাবাজি, চুরি, মাদক ব্যবসা, ছিনতাই, নাশকতা ও ভূমি দখলসহ মোট ৭টি মামলার তথ্য পাওয়া গেছে।

গ্রেফতারের পর আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে পাঁচলাইশ মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র‍্যাব।

স্থানীয়দের প্রত্যাশা, দীর্ঘদিনের আতঙ্ক ‘গলাকাটা বাচা’ গ্রেফতারের মাধ্যমে এলাকায় স্বস্তি ফিরে আসবে এবং সন্ত্রাসী নেটওয়ার্কের বিরুদ্ধে আরও জোরালো অভিযান অব্যাহত থাকবে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট