1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫২ পূর্বাহ্ন
শিরোনামঃ
পশ্চিম আবুরখীল জাগৃতি পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ ও সদ্ধর্মদেশনা সম্পন লায়ন্স ক্লাব অব চিটাগং ইউনাইটেড স্টারস এবং লিও ক্লাব অব চিটাগং ইউনাইটেড স্টারস এর চার্জ হস্তান্তর-গ্রহণ ও চার্টার সেলিব্রেশন কবরস্থানের পাশে মিলল যুবকের মরদেহ, এলাকায় চাঞ্চল্য পটিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র ও সিএনজিসহ একজন গ্রেপ্তার পটিয়ায় গ্রীষ্মকালীন ক্রীড়া  প্রতিযোগিতা ও পুরুষ্কার বিতরন অনুষ্ঠিত পার্কভিউ হাসপাতালে ‘SSC-2026 Success Celebration’ অনুষ্ঠিত পটিয়ায় ট্রাকের ধাক্কায় প্রাণ গেল টমটমযাত্রীর পটিয়া স্টেশন রোড ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে মফিজুর রহমান সংবর্ধিত হিজড়া নেত্রী মৌসুমী হত্যা: ফাল্গুনীর ‘কথিত স্বামী’ রনি গ্রেপ্তার আরব আমিরাত প্রবাসীর সাংবাদিক শিবলী আল সাদিক সংবর্ধিত।

সাতবাড়িয়া পালিয়া পাড়ায় উঠান বৈঠক: সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী নুরুল হকের

  • সময় শনিবার, ৪ এপ্রিল, ২০২৬
  • ২৩৫ পঠিত

চন্দনাইশ প্রতিনিধি।
চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার সাতবাড়িয়া ইউনিয়নে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী, বিশিষ্ট সমাজসেবী ও ব্যবসায়ী এবং হাজী সাহেব মিয়া চম্পা খাতুন ফাউন্ডেশনের চেয়ারম্যান মোহাম্মদ নুরুল হকের উদ্যোগে এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩ এপ্রিল ২০২৬) বিকেলে সাতবাড়িয়া ইউনিয়নের পালিয়া পাড়ায় আনিস তালুকদারের নিজ বাসভবনে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। এতে এলাকার সর্বস্তরের জনগণ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। উঠান বৈঠকে হাজী মোহাম্মদ নুরুল হক বলেন, “আমি বিগত ১৫ থেকে ২০ বছর যাবৎ আপনাদের সেবা করে আসছি, জন প্রতিনিধি না হয়েও। সবসময় চেষ্টা করেছি এলাকার মানুষের পাশে থাকতে এবং তাদের সুখ-দুঃখে অংশ নিতে। আপনাদের দোয়া ও সমর্থন নিয়ে সাতবাড়িয়া ইউনিয়নকে একটি মডেল ইউনিয়নে পরিণত করতে চাই। ভবিষ্যতেও আপনাদের আস্থা পেলে এই সেবার পরিধি আরও বিস্তৃত করব।”
স্থানীয় সমাজ সেবক মো. মমতাজ আহমেদ আনসারীর সভাপতিত্বে উঠান বৈঠকে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন সালেহ আহমদ আনসারী, মেম্বার নুরুল ইসলাম, হাজী নুরুল হক সওদাগর, মাও. সিরাজুল ইসলাম, শামসুল ইসলাম, মাও. মাহমুদুল হক, মোজাফফর আহমদ, সিরাজুল ইসলাম বাহাদুর, ফয়েজ আহমদ, আবদুল আলীম, মো. আবু সৈয়দ, জাফর আহমদ, নুরুল আবছার, খোরশেদ উদ্দীন মিন্টু, মোস্তাফিজুর রহমান, আবদুর রহমান, গিয়াস উদ্দীন টিপু, নিয়াজুর রহমান প্রমুখ।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট