1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
সোমবার, ১৩ জুলাই ২০২৬, ০৪:০০ অপরাহ্ন
শিরোনামঃ
চন্দনাইশ পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডে বন্যার্তদের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ পটিয়ায় পানিবন্দী মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ অতিরিক্ত বৃষ্টিতে সাতকানিয়ার করুন আর্তনাদ চট্টগ্রামের সীতাকুণ্ড ও পার্শ্ববর্তী উপজেলার উপকূলীয় অঞ্চলে বন্যার্তদের পাশে আদর্শ ছাত্র ও যুব সমাজ। চট্টগ্রামের আনোয়ারায় সাম্প্রতিক প্রবল বর্ষণে ক্ষতিগ্রস্ত ও পানিবন্দি মানুষের মাঝে ত্রাণ বিতরণ মিরসরাই ট্র্যাজেডিতে নিহতদের স্মরণে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত বন্যায় মৃত্যু বেড়ে ৩৯ : চট্টগ্রামের পাঁচ জেলায় ক্ষতিগ্রস্ত প্রায়১০ লাখ মানুষ বন্যাদুর্গত মানুষের পাশে নিরলস মানবিক মানুষ নুরুল আমিন চৌধুরী আরমান। সাতকানিয়ায় চারদিকে বন্যার পানি,কবর দেওয়ার মত জায়গা নেই, কলাগাছের ভেলায় ভাসিয়ে দাফন! ভয়াবহ বন্যায় ভেসে যাচ্ছে দক্ষিণ চট্টগ্রাম: মোস্তানছিরুল হক চৌধুরী

 “লাইলাতুল মি’রাজ” – মুহাম্মদ আব্দুল হাকিম (খাজা হাবীব)

  • সময় বৃহস্পতিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৪৭৪ পঠিত

“লাইলাতুল মি’রাজ”

মুহাম্মদ আব্দুল হাকিম (খাজা হাবীব)

মি’রাজে আল্লা’র দীদার নবী (সা:) লাভ করেন
‘লা-ইলাহা ইল্লাল্লাহ্’ তিনি প্রচার করেন।

রাতের বেলা উর্ধ্বগমণ কা’বা চত্বর থেকে
বোরাক নামের বাহনে পৌঁছেন মাসজিদুল আক্বসাতে।

বক্ষ বিদীর্ণ করলেন নবীর রবে জিব্রাঈল
জম জম কূপের পানিতে তাঁর পবিত্র শরীর

মদীনায় গিয়ে বোরাক অবতরণ করলো যখন
নফল নামায নবী (স:) আদায় করলেন তখন।

ভ্রমণ পথে মাদায়েন ও বেথেলহামে যান
নফল নামায আদায় শেষে আক্বসাতে পৌঁছান।

ইমামতি করলেন তিনি আম্বিয়াদের সাথে
সমবেত ছিলেন সবে মাসজিদুল আক্বসাতে

সে রাত্রে সপ্তাসমান নবী (স:) করলেন ভ্রমণ
সাত জন নবী (আ:) তাঁকে করে সাদরে বরণ।

প্রথম আসমানে আদম (আ:) দ্বিতীয়তে ঈসা (আ:)
তৃতীয় আসমানে ইউসুফ (আ:) ষষ্ঠতে মূসা (আ:)।

চতুর্থ আসমানে ইদ্রিস (আ:) পঞ্চমে হারুন (আ:)
সপ্তম আসমানে ইব্রাহিম (আ:) সিদরাতুল মুন্তাহা দারুণ!

সিদরাতুল মুন্তাহায় আছে আল্লা’র চারটি নহর
দুইটি গেছে জান্নাতে আর দুইটি দুনিয়ার উপর।

একটি নহর নীল নদে আর একটি ফুরাতে
সীহান ও জীহান গেছে সুদূর মহা জান্নাতে।

কা’বার বরাবর উপর আছে বায়তুল মামুর
ফিরিশ্তাদের কা’বা তা হলো জান্নাতি নূর।

গোসল করলেন নবী( সা:) ‘সালসাবিল’ নহরে
যাহের বাতেন সব জ্ঞান আল্লাহ্ দিলেন তাঁরে।

নামাযে করলেন মূসা (আ:)-এঁর ওয়াদা পালন
জাহান্নামের আযাব সেথা করলেন অবলোকন।

মি’রাজে পেলেন নবী (সা:) মাওলার দীদার
মু’মিনদের দীদার হবে সালাতে খোদার।

পঞ্চাশ ওয়াক্ত নামায ফরজ হয়েছিল বান্দার
পাঁচ ওয়াক্ত নিশ্চিত হলো অনুরোধে মূসার।

পাঁচ ওয়াক্ত ফরজ নামায আনলেন মুসলিম তরে
নামাযের উসিলায় উম্মত মুক্তি পাবে পরপারে।

সৌজন্যেঃ মোজাদ্দেদীয়া দরবার শরীফ মোজাদ্দেদ পুর,জালালাবাদ,বায়েজিদ বোস্তামী, চট্টগ্রাম।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট